Zoho Arattai App !!! নিরাপদে চ্যাট আর কল করার নতুন অ্যাপের রিভিউ জেনে নিন
বর্তমান সময়ে মানুষ যোগাযোগের জন্য সবচেয়ে বেশি নির্ভর করছে চ্যাটিং আর কলিং অ্যাপের উপর তবেঃ অনেক জনপ্রিয় অ্যাপ ব্যবহারকারীর ডাটা নিরাপত্তা আর প্রাইভেসি
বর্তমান সময়ে মানুষ যোগাযোগের জন্য সবচেয়ে বেশি নির্ভর করছে চ্যাটিং আর কলিং অ্যাপের উপর তবেঃ অনেক জনপ্রিয় অ্যাপ ব্যবহারকারীর ডাটা নিরাপত্তা আর প্রাইভেসি নিয়ে নানা প্রশ্ন তৈরি করেছে। ঠিক সেই সময় Zoho Arattai App এসেছে একটি নিরাপদ আর বিজ্ঞাপনমুক্ত আর সহজ ব্যবহারযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে। সেটি মূলতঃ Whatsapp >>> Telegram অ্যাপের বিকল্প অ্যাপ হিসেবে তৈরি ভারতের জোহো কর্পোরেশন >>> Zoho Corporation সেটিকে আরো সুরক্ষিত আর নির্ভরযোগ্য করার চেষ্টা করেছে। ব্যক্তিগত চ্যাট থেকে ব্যবসায়িক টিম কমিউনিকেশন পর্যন্ত নতুন আরাতাই অ্যাপ হয়ে উঠতে পারে অনন্য শক্তিশালী সমাধান।
জোহো আরাতাই অ্যাপ কী?
What IS The Zoho Arattai App?
জোহো আরাতাই মেসেজ অ্যাপ বা কল অ্যাপ হলোঃ অত্যান্ত নিরাপদ আর বিজ্ঞাপনমুক্ত চ্যাটিং আর কলিং অ্যাপ। যেখানে ব্যবহারকারীরা টেক্সট মেসেজ, ভিডিও ও ভয়েস কল বা ছবি বা ডকুমেন্ট শেয়ার করতে পারেন। সেটি মূলতঃ Whatsapp বা Telegram Alternative App হিসেবে তৈরি। আরাতাই অ্যাপের মূল বিশেষত্ব হলোঃ ডাটা প্রাইভেসি আর নিরাপত্তা। অ্যাপটির নাম আরাতাই নামকরণ করা হয়েছে তামিল শব্দ থেকে যার অর্থ আড্ডা বা কথোপকথন আর সহজভাবে বললেঃ এটি একটি Made IN India অত্যন্ত সিকিউর চ্যাট অ্যাপ যা ব্যক্তিগত প্রয়োজন আর ব্যবসায়িক প্রয়োজন দুই ক্ষেত্রেই কিন্তু ব্যবহারযোগ্য।
আমাদের আরো কনটেন্ট পড়তে পারেন
জোহো আরাতাই অ্যাপ কারা তৈরি করেছে আর জোহো আরাতাই অ্যাপের প্রতিষ্ঠাতা কে?
জোহো আরাতাই অ্যাপ তৈরি করেছে Zoho Corporation যা সুপরিচিত ভারতীয় বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান। Zoho মূলতঃ তাদের ক্লাউড ভিত্তিক ব্যবসায়িক সফটওয়্যার, সিআরএম, অফিস স্যুট আর টিম কোলাবোরেশন টুলসের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। মানুষের নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে আর Whatsapp অ্যাপের মতো প্রচলিত Massaging অ্যাপের বিকল্প দেওয়ার লক্ষ্যেই Zoho সেই অ্যাপটি বাজারে আনে। জোহো অ্যাপের ব্যক্তিগত প্রতিষ্ঠাতা নেই সেটি জোহো এর একটি অফিশিয়াল উদ্যোগ তবেঃ জোহো কর্পোরেশনের প্রতিষ্ঠাতা হিসেবে সর্বাধিক পরিচিত নাম হলো “শ্রীধর ভেম্বু” Sridhar Vembu “টনি থমাস” Tony Thomas দুইজন। তাদের দৃষ্টিভঙ্গি আর নেতৃত্বের ফলেই আজ আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে জোহো কর্পোরেশন পরিণত হয়েছে আর আরাতাই অ্যাপ ধীরে ধীরে নিরাপদ যোগাযোগের নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে।

Post a Comment