জেনে নিন ক্লাউডফ্লেয়ার আউটেজ কেন হয়? কী সমস্যা তৈরি করে? কীভাবে তার সমাধান করা যায়?

White Colour Cloud And Text OF The Cloudflare Official Logo ON Orange Background


ইন্টারনেটের আধুনিক যুগে অয়েবসাইটের নিরাপত্তা আর স্পিড বা পারফরম্যান্স নিশ্চিত করার সবচেয়ে বেশি জনপ্রিয় প্রযুক্তি টুলস হলোঃ Cloudflare Security Tools কিন্তু ক্লাউডফ্লেয়ারে কোনো টেকনিক্যাল সমস্যা বা সার্ভার ডাউন হলে সেটার প্রভাব বিশ্বব্যাপী লক্ষ লক্ষ অয়েবসাইটে পড়তে পারে। যাকে বলা হয়ঃ Cloudflare Outage ⚠️⚠️⚠️ সেই আউটেজের সময় অনেক অয়েবসাইট অ্যাক্সেস করা যায় না কিংবা লোডিংয়ের স্পিড স্লো হয়ে যায় পাশাপাশিঃ ক্লাউডফ্লেয়ারের পুরো সার্ভিস কিন্তু ঠেকে যায়।


ক্লাউডফ্লেয়ার আউটেজ আসলে কী ?????

ক্লাউডফ্লেয়ার আউটেজ হলোঃ সেই অবস্থা যখন ক্লাউডফ্লেয়ারের Network, DNS, CDN, Firewall অথবা ডেটাসেন্টারে বড় কোনো সমস্যা তৈরি হয় যার কারণে ব্যবহারকারীরা ক্লাউডফ্লেয়ার ব্যবহারের অয়েবসাইট ঠিকভাবে ব্যবহার করতে পারেন না। ক্লাউডফ্লেয়ার যেহেতু লক্ষ লক্ষ অয়েবসাইটের DNS, CDN, DDOS Protection, Routing পরিচালনা করে তাই তার সামান্য সমস্যা কিন্তু অনেক অনেক বিশালভাবে প্রভাব ফেলে দেয়।


ক্লাউডফ্লেয়ার আউটেজ কেন হয় ?????

ক্লাউডফ্লেয়ার আউটেজ হয় সাধারণতঃ নেটওয়ার্ক রাউটিংয়ের সমস্যা আর সার্ভার কনফিগারেশন ভুল বা ডেটাসেন্টারের হার্ডওয়্যার ত্রুটি পাশাপাশিঃ বড় আকারের DDIS আক্রমণের কারণে হয়ে থাকে। ক্লাউডফ্লেয়ার বিশাল গ্লোবাল নেটওয়ার্ক পরিচালনা করে যেখানেঃ যেকোনো BGP Routing Error পুরো সিস্টেমকে অস্থিতিশীল করে দিতে পারে আবার কখনো সফটওয়্যার আপডেট ভুলভাবে প্রয়োগ হলে DNS, CDN, Firewall সিস্টেম কাজ করা বন্ধ করে দেয়। কোনো অঞ্চলে বৈদ্যুতিক বা নেটওয়ার্কিংয়ের সমস্যা হলে আউটেজ তৈরি হয়। ক্লাউডফ্লেয়ার লক্ষ লক্ষ অয়েবসাইট পরিচালনা করে তাই ছোট কোনো ত্রুটি দ্রুত বিশ্বব্যাপী প্রভাব ফেলে আর অনেক অয়েবসাইট অপ্রাপ্য হয়ে যায়।


ক্লাউডফ্লেয়ার আউটেজ হলে অয়েবসাইটে কী কী সমস্যা দেখা যায় 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

ক্লাউডফ্লেয়ার আউটেজ হলে যেসব সমস্যা দেখা
যায় সেই সব সমস্যা নিচে উপস্থাপন করা হলোঃ

✅ অয়েবসাইট অ্যাক্সেস করা যায় না
বেশিরভাগ সময়ই ব্রাউজারে দেখা যায়
Error 500 / 502 / 503 / 504 অথবা
Cloudflare is currently unable to reach
your website সেইরকম মেসেজ দেখা যায়।
✅ সার্ভার স্লো হয়ে যায়ঃ Cloudflare ডাউন
হলে অয়েবসাইট লোড হতে অনেক বেশি সময়
লাগে কারণঃ CDN And Cache কাজ করে না।
✅ DNS কাজ না করে নাঃ DNS Resolving
কাজ না করায় ব্যবহারকারীরা অয়েবসাইটের
ডোমেইন অ্যাক্সেস করতে পারেন না।
✅ API আর অ্যাপ্লিকেশন ব্যাহত হয়
অনেক অ্যাপ Cloudflare Workers
অথবা Cloudflare APIs ব্যবহার করে
থাকে আউটেজ হলে সেটা বন্ধ হয়ে যায়।
✅ ই কমার্স সাইটে অসংখ্য অর্ডার লস হয়
আউটেজ চললে পেমেন্ট গেটওয়ে আর ফর্ম
বা চেকআউট করার সিস্টেম বন্ধ হয়ে যায়।



ক্লাউডফ্লেয়ার আউটেজ কীভাবে বুঝা যাবে

ক্লাউডফ্লেয়ার আউটেজ সমস্যা হলে মূলতঃ
তাদের স্ট্যাটাস পেজে আপডেট দিয়ে থাকেঃ
Cloudflare Status Page 📎📎📎📎 https://www.cloudflarestatus.com
সেই পেজে রিয়েল টাইমে জানানো হয় যে
কোন কোন সার্ভিস ডাউন আছে বা কোনটি
মেইন্টেনেন্সে আছে বা সমস্যার অগ্রগতি কী


ক্লাউডফ্লেয়ার আউটেজ থেকে কীভাবে অনেক বেশি দ্রুত সমাধান মিলবে 🤔🤔🤔🤔🤔🤔

✅ সরাসরি আপনার সার্ভারকে সক্রিয় করুন
Cloudflare Down থাকলে আপনি Cloudflare Development Mode অন করুন অথবা
Cloudflare Mode Pause করতে পারেন
তাতে করে আপনার অয়েবসাইট Cloudflare
ছাড়াই সরাসরি লোড হবে কোনো সমস্যা ছাড়া।
✅ DNS Proxy ( Orange Cloud ) বন্ধ করুন
অয়েবসাইটে তাত্ক্ষণিক অ্যাক্সেস পেতে হলে
DNS Proxy বন্ধ করে DNS Only Mode থেকে
সাইটকে সরাসরি সার্ভার থেকে লোড করানো যায়।
✅ আপনার অয়েবসাইটের সার্ভার চেক করুন
অনেক সময় Cloudflare নয় হোস্টিংয়েরই
বা সার্ভারেই সমস্যা থাকতে পারে তাই প্রথমেই
আপনার Host Server Status দেখে নিন।
✅ Wait And Monitor বড় আউটেজ হলে
Cloudflare সাধারণত 5 থেকে 30 মিনিটের
মধ্যেই ঠিক করে ফেলে আর সেই সময় কিন্তু
অযথা সেটিংয়ের পরিবর্তন না করাই ভালো।



ক্লাউডফ্লেয়ার আউটেজ বেশি হলে কী করণীয়

ক্লাউডফ্লেয়ার আউটেজ বারবার হলে করণীয় বিষয় হলোঃ প্রথমে আপনার অয়েবসাইটে Cloudflare Proxy ( Orange Cloud ) সাময়িকভাবে বন্ধ করে DNS Only করে দিন। তাতে সাইট সরাসরি সার্ভার থেকে লোড হবে পাশাপাশিঃ সার্ভারের স্পিড আর আপটাইম নিশ্চিত করুন কারণঃ অনেক সময় সার্ভারের সমস্যা ক্লাউডফ্লেয়ারের মত দেখায়। জরুরি অবস্থায় Development Mode ব্যবহার করতে পারেন। নিয়মিত Uptime Robot অথবা Better Stack দিয়ে মনিটরিংয়ের ব্যবস্থা করুন আর ব্যাকআপ হিসেবে Secondary DNS বা বিকল্প CDN যেমনঃ Bunny CDN অথবা Fastly সেটআপ রাখুন। অযথা ঘন ঘন সেটিংয়ের পরিবর্তন না করে Cloudflare Status Page কিন্তু নজরে রাখলেই খুব দ্রুতই সেটার সমাধান পাওয়া যায়।


ক্লাউডফ্লেয়ার আউটেজ কতটা ভয়াবহ ?????

ক্লাউডফ্লেয়ার আউটেজ অত্যন্ত ভয়াবহ হতে পারে কারণঃ সেটি কিন্তু বিশ্বের লক্ষ লক্ষ অয়েবসাইটের নিরাপত্তা যেমনঃ DNS, CDN, Traffic Routing নিয়ন্ত্রণ করে। আউটেজ হলে মুহূর্তের মধ্যে অসংখ্য অয়েবসাইট অপ্রাপ্য হয়ে যায়। লোডিংয়ের সিস্টেম বন্ধ হয় আর ই কমার্স সাইটে অর্ডার লস হয় বা বিভিন্ন অ্যাপ আর API পুরোপুরি অচল হয়ে পড়ে। অনেক অনলাইন ব্যবসা সরাসরি কিন্তু অনেক বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয় আর সাথে ইউজার অ্যাক্সপেরিয়েন্স মারাত্মকভাবে নষ্ট হয়। নিউজ কিংবা ব্যাংকিং কিংবা সরকারি সাইট পর্যন্ত প্রভাবিত হয় যার ফলেঃ অনেক বড় পরিসরে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অস্থিরতা তৈরি হয়। তাই ক্লাউডফ্লেয়ার আউটেজ কিন্তু বৈশ্বিক প্রযুক্তিগত সমস্যা হিসেবে সেটাকে গণ্য করা হয়।



ক্লাউডফ্লেয়ার আউটেজ ইন্টারনেটের উপর বড় প্রভাব ফেলে তবেঃ ক্লাউডফ্লেয়ার খুব দ্রুত সমস্যা সমাধান করে ফেলে আর ভবিষ্যতে যেনো সেই সমস্যা না হয় সেজন্য তারা নিয়মিত নেটওয়ার্ক আপগ্রেড আর সিকিউরিটি বৃদ্ধি করে। অয়েবসাইট মালিক হিসেবে আপনার কাজ হলোঃ নিয়মিত সার্ভার স্ট্যাটাস পর্যবেক্ষণ করা আর ব্যাকআপ DNS রাখা বা জরুরি মুহূর্তে Cloudflare Pause করে অয়েবসাইট চালু রাখা। সেই বিষয়টা মানলেই আপনার অয়েবসাইট বা অ্যাপ নিরাপদ থাকবে।



আমাদের আরো কনটেন্ট পড়তে পারেন






আমাদেরকে ফলো করতে পারেন


আমাদেরকে ফলো করতে পারেন

Post a Comment

Previous Post Next Post