জেনে নিন রমজানের জন্য কিছু প্রয়োজনীয় পণ্যের তালিকা আর কেনাকাটা করার গাইডলাইন

colourful, fresh, organic many vegetables – Including The Tomatoes, Peppers, Cucumbers, Cabbage – Along With Other Water Soluble Vegetables are ideal for a healthy and balanced diet



রমজান মুসলিম সম্প্রদায়ের জন্য অনন্য পবিত্র আর বিশেষ মাস যা আত্মগঠন, ইবাদত, সংযমের মাস হিসেবে পরিচিত আর পবিত্র রমজান মাসের দৈনন্দিন জীবন আর খাদ্যাভ্যাসে আসে বিশেষ পরিবর্তন যেখানেঃ রমজান মাসের সেহরি আর ইফতার প্রস্তুতি আর পরিবারের খাবার বা ইবাদতের সামগ্রী সব কিছুতেই প্রয়োজন সঠিক পরিকল্পনা আর সঠিক গাইডলাইন। সঠিক প্রস্তুতি না থাকলে সময় আর অর্থ উভয়ই নষ্ট হয়ে যায় আর সেজন্যঃ রমজানের আগেই প্রয়োজনীয় পণ্য আর প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বেছে নেওয়া আর বাজেট নির্ধারণ করা বা সচেতনভাবে রমজানের কেনাকাটা করা অত্যন্ত মূল্যবান। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা জানবোঃ কোন কোন পণ্য রমজান মাসে সবচেয়ে বেশি প্রয়োজন আর কেন প্রয়োজন বা কীভাবে বুদ্ধিমত্তার সঙ্গে রমজান মাসের বাজার করা যায় ইত্যাদি আরো অন্যান্ন বিষয় নিয়ে যাতে রমজান মাস আমাদের জন্য অনেক বেশি সহজ, স্বাস্থ্যসম্মত, বরকতময় হয়।

আমাদের আরো কনটেন্ট পড়তে পারেন




রমজান মাসে পরিকল্পিত কেনাকাটা কেন জরুরি

রমজান মাসের পরিকল্পিত কেনাকাটা করা জরুরি হওয়ার প্রধান কারণঃ সময়, অর্থ, মানসিক বা শারিরীক স্বস্তি সেই সব বিষয়ের সমন্বয়। রমজান মাসের বাজারের ভিড় আর পণ্যের দাম তুলনামূলকভাবে বেশি থাকে। আগেভাগে পরিকল্পনা না করলে অপ্রয়োজনীয় জিনিস কেনা হয় আর বাজেটের বাইরে খরচ বেড়ে যায় পাশাপাশিঃ যেকোনো সময় বাজারে যেতে হলে ইবাদত আর পরিবারের জন্য সময় কমে যায়। পরিকল্পিত কেনাকাটার মাধ্যমে রমজান মাসের প্রয়োজনীয় পণ্যের তালিকা তৈরি করা যায় ফলেঃ রমজান মাসের খাবারের অপচয় কম হয় আর রমজান মাসের জন্য স্বাস্থ্যসম্মত খাদ্য নির্বাচন করা সহজ হয় তাছাড়াঃ সব কিছু বা ধাপে ধাপে বাজার করলে মানসম্মত পণ্য বাছাই করা যায়। সব মিলিয়ে বলা যায়ঃ রমজান মাসের জন্য পরিকল্পিতভাে কেনাকাটা করা রমজান মাসকে করে আরো অনেক বেশি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, বরকতময়।



রমজানে অনলাইন বনাম অফলাইন বাজারের মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভালো হবে

রমজান মাসের অনলাইন বাজার আর অফলাইন বাজার দুই বাজারেরই আলাদা সুবিধা আর অসুবিধা রয়েছে। অনলাইন বাজারের সবচেয়ে বড় সুবিধা হলোঃ সময় আর শ্রম সাশ্রয় যেটা মূলতঃ ঘরে বসেই প্রয়োজনীয় পণ্য অর্ডার করা যায় আর ভিড় থেকে বাঁচা সম্ভব হয় বা অনেক ক্ষেত্রে ছাড়, ডিসকাউন্ট, অফার পাওয়া যায় তবেঃ কখনো কখনো পণ্যের মান সরাসরি যাচাই করা যায় না আর তার অন্যদিকেঃ অফলাইন বাজারের সবচেয়ে বড় সুবিধা হলোঃ বাজারে সরাসরি পণ্য হাতে দেখে কেনা যায় আর টাটকা ফল বা সবজি বা মাছ বাছাই করা সহজ হয়। কিন্তু রমজানে বাজারে অতিরিক্ত ভিড়, যানজট, সময় নষ্ট হওয়ার অনেক বড় ঝুঁকি থাকে আর সেজন্যঃ ভারী আর নিত্যপ্রয়োজনীয় পণ্যের জন্য অনলাইন বাজার সবচেয়ে ভালো অপশন আর তাজা পণ্যের জন্য অফলাইন বাজার সবচেয়ে ভালো আর সেই সমন্বিত পদ্ধতিই রমজান মাসের জন্য সবচেয়ে ভালো আর কার্যকর।





রমজানের জন্য প্রয়োজনীয় খাদ্যপণ্য

🟠 চাল, ডাল, আটা ইত্যাদি
রমজানে ইফতার আর সেহরির জন্য
চাল, ডাল, আটা ইত্যাদির ব্যবহার বেশি হয়।
• মিনিকেট বা নাজিরশাইল চাল
• মসুর ডাল, মুগ ডাল, ছোলা
• আটা আর সুজি
⭐ রমজানের খাদ্যের তালিকা তৈরিতে সেই সব
জিনিস আগে থেকে কিনে রেখে দিলে কিন্তু সেই
সব জিনিসের দাম বেশি পড়ার ঝামেলা কমে

🟠 খেজুর
খেজুর ছাড়া রমজানের কথা ভাবাই যায় না।
সেটা ইফতারে সুন্নত খাবার আর শক্তির জন্য ভালো।
• আজওয়া খেজুর
• মাবরুম খেজুর
• মরিয়ম বা সাধারণ সৌদি খেজুর
⭐ খেজুর কেনার সময় মেয়াদ দেখে কিনুন

🟠 তেল, চিনি, লবণ
খাবার তৈরিতে সেই সব পণ্যের ব্যবহার বেশি হয়
সয়াবিন, পুষ্টি, সূর্যমুখী তেল ইত্যাদি
• চিনি বা গোড়
• পরিশোধিত লবণ
⭐ সেই সব জিনিস বেশি না কিনে প্রয়োজন অনুযায়ী
কিনলে ভালো হয় আর চাইলে কিনে রাখতে পারেন



রমজানের ইফতার সামগ্রীর পণ্য

রমজানের বিশেষ আকর্ষণ হলো ইফতার
• ছোলা
• মুড়ি
• সেমাই
নুডলস
• আলু
• বেগোনী আর পিয়াজুর উপকরণ ইত্যাদি
⭐ স্বাস্থ্যসম্মত ইফতারের দিকে নজর দিন



রমজানের ফলমূল আর পানীয় পণ্য

সারাদিন রোজা রাখার পর শরীরকে সতেজ
রাখতে ফল আর পানীয় খুব বেশি জরুরি
• কলা, আপেল, আঙ্গুর, কমলা
• তরমুজ, বাঙ্গি, শসা, ক্ষীরা
• লেবু, বেল, ইসবগোল ইত্যাদি
⭐ সময় অনুযায়ী মৌসুমি ফল বেছে নিলে দাম
আর পুষ্টি দুই দিকেই কিন্তু অনেক বেশি লাভ হবে



রমজানের নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য

• মসলা আর রান্নার উপকরণ
• হলুদ, মরিচ, দনিয়া, পাঁচফোড়ন
• জিরা, দারুচিনি, ইলাচি
• আদা, পেঁয়াজ, রসুন ইত্যাদি
⭐ প্যাকেটজাত মসলার কেনার ক্ষেত্রে অবশ্যই
কিন্তু ব্র্যান্ডের নাম আর ব্রান্ডের মেয়াদ দেখে কিনুন



রমজানের ইবাদত সামগ্রী পণ্য

রমজান মানেই ইবাদতে বেশি সময় পাড় করা
জায়নামাজ
• মেসওয়াক
তাসবিহ
• কুরআনুল কারিম
আতর আর সুগন্ধি ইত্যাদি
⭐ রমজানের ইবাদত সামগ্রীর পণ্য কিন্তু
পরিবারের সবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখুন



রমজানের স্বাস্থ্য আর পরিচ্ছন্নতা সামগ্রী পণ্য

সাবান, টুথপেস্ট, ব্রাশ
হ্যান্ড স্যানিটাইজার
টিস্যু আর তোয়ালে ইত্যাদি
⭐ রোজা রাখার সময় পরিচ্ছন্নতার মূল্য কিন্তু
খুব জরুরি আর সেজন্যঃ অবশ্যই সেই সব পণ্য
পরিবারের সবার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করে রাখবেন





রমজানের কেনাকাটা করার গাইডলাইন

রমজানের কেনাকাটা করার সময় সঠিক গাইডলাইন অনুসরণ করলে অপ্রয়োজনীয় খরচ আর ভোগান্তি থেকে বেঁচে থাকা যায়। প্রথমেঃ রমজানের প্রয়োজনীয় পণ্যের তালিকা তৈরি করা উচিত যাতে বাড়তি জিনিস কেনা না হয় আর নির্দিষ্ট বাজেট নির্ধারণ করলে খরচ নিয়ন্ত্রণে থাকে। রমজান মাসের আগেই নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনে রাখলে দাম বাড়ার চাপ কমে। সব বাজার না করে ধাপে ধাপে কেনাকাটা করলে টাটকা পণ্য পাওয়া যায়। বাজারের ভিড় কমাতে সকাল বা কম ব্যস্ত সময়ে বাজার করা ভালো। রমজানের জন্য অনলাইন বাজারের সুবিধা নিলে সময় সাশ্রয় হয়। সবসময় পণ্যের মেয়াদ, মান, দাম ইত্যাদি অন্যান্ন সকল বিষয় যাচাই করে কেনাকাটা করলে রমজান হবে আরো অনেক বেশি স্বস্তিদায়ক আর সুশৃঙ্খল।



বাজেটের মধ্যে রমজানের বাজার করার কৌশল

বাজেটের মধ্যে রমজানের বাজার করতে হলে আগে থেকেই পরিকল্পনা করা সবচেয়ে বেশি জরুরি। প্রথমেঃ পরিবারের প্রয়োজন অনুযায়ী পণ্যের তালিকা তৈরি করে অপ্রয়োজনীয় আইটেম বাদ দিতে হবে। সেহরি আর ইফতারে সহজ আর পুষ্টিকর খাবার বেছে নিলে খরচ কমে। নিত্যপ্রয়োজনীয় পণ্য রমজানের আগেই কিনে রাখলে বাড়তি দাম দিতে হয় না। সবকিছু বেশি বেশি কেনার বদলে প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে কেনাকাটা করলে অপচয় কমে। রমজান মাসের মৌসুমি ফল আর স্থানীয় পণ্য বেছে নিলে তুলনামূলক কম দামে ভালো মান পাওয়া যায়। অনলাইনে রমজানের কেনাকাটা করলে ছাড় আর অফার থাকলে তা যাচাই করে ব্যবহার করা যেতে পারে। অনলাইনে বা অফলাইনে সচেতন কেনাকাটা কিন্তু বাজেট নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।






সবশেষে বলা যায়ঃ রমজান মাসকে সুন্দরভাবে আর বরকতময়ভাবে কাটাতে সঠিক পরিকল্পনা আর রমজানের সচেতন কেনাকাটার বিকল্প নেই। রমজানের প্রয়োজনীয় পণ্যের তালিকা তৈরি করা আর রমজানের বাজেট নির্ধারণ করা বা সময়মতো রমজানের বাজার করলে অপ্রয়োজনীয় খরচ আর ভোগান্তি অনেকটাই কমে যায়। অনলাইন আর অফলাইন বাজারের সুবিধা বুঝে ব্যবহার করলে সময় আর অর্থ দুটোই কিন্তু অনেক বেশি সাশ্রয় হয় পাশাপাশিঃ স্বাস্থ্যসম্মত খাবার নির্বাচন করা আর অপচয় কমানো রমজানের মূল শিক্ষার সঙ্গে মিলিত রয়েছে। রমজানের সচেতন আর দায়িত্বশীল কেনাকাটা করার মাধ্যমে পরিবারে স্বস্তি বজায় থাকে আর ইবাদতে মনোযোগ করা সহজ হয়। রমজান মাসের জন্য পরিকল্পিত প্রস্তুতিই পারে রমজান মাসকে আরো অনেক বেশি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল, কল্যাণময় করে তুলতে।

Post a Comment

Previous Post Next Post