ভোট দেওয়া হচ্ছে নাগরিকের অন্যতম মৌলিক অধিকার আর সেই অধিকার প্রয়োগের প্রথম বিষয় হলোঃ ভোটার তালিকায় নিজের নাম সঠিকভাবে অন্তর্ভুক্ত থাকা কিন্তু অনেক সময় দেখা যায় যে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বে তথ্যের কিছু ভুলের কারণে ভোট দিতে গিয়ে সমস্যার সম্মুখীন হতে হয়। আবার অনেকেই জানেন না কীভাবে ভোটার তালিকা দেখা যায় বা তথ্য যাচাই করা যায়। বর্তমান ডিজিটাল ব্যবস্থায় বাংলাদেশে অনলাইন আর অফলাইন দুইভাবেই কিন্তু ভোটার তালিকা যাচাই করার সুযোগ রয়েছে। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা সহজ ভাষায় আলোচনা করেছি ভোটার লিস্ট দেখার উপায় আর ভোটার লিস্ট দেখার নিয়মাবলি বা ভোটার লিস্টে ভুল তথ্য থাকলে করণীয় বিষয় নিয়ে আমাদের শেয়ার করা কনটেন্টটি পড়লে আপনি সহজেই নিজের ভোটার তথ্য যাচাই করতে পারবেন আর সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।
রিলেটেড আরো সকল কনটেন্ট পড়তে পারেন
ভোটার তালিকা কেন জরুরী? ????
ভোটার তালিকা হলোঃ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার মৌলিক অংশ। সেটা নিশ্চিত করে যে নির্বাচনে কেবল বৈধ ভোটাররাই অংশ নিতে পারবে আর ভোট দেওয়ার প্রক্রিয়া স্বচ্ছ আর সঠিক হবে। ভোটার তালিকার মাধ্যমে ভোটাররা নিজেদের নাম, ঠিকানা, ভোট কেন্দ্র যাচাই করতে পারেন। ভুল বা অনুপস্থিত তথ্য থাকলে তা সংশোধনের মাধ্যমে ভোটার তাদের ভোটাধিকার সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাছাড়াঃ ভোটার তালিকা নির্বাচন কমিশনকে সাহায্য করে নির্বাচনের সময় ভেরিফিকেশন আর ভোট গণনার প্রক্রিয়া আরো অনেক বেশি সহজ আর দ্রুত সম্পন্ন করতে আর সেজন্যঃ ভোটার তালিকা কেবল ভোটের জন্য নয়; সেটা কিন্তু দেশের সকলের নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য অন্যতম মাধ্যম বা উপায়।
ভোটার তালিকা যে যে কারণে লাগে মূলতঃ
• ভোটারদের বৈধতা পুরোপুরি নিশ্চিত করা
• নির্বাচনে অপ্রয়োজনীয় জটিলতা কমানো
• ভুল বা অনুপস্থিত তথ্য সংশোধন করা
• ভোট প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা
ভোটার তালিকা দেখার উপায় কী কী? ????
বাংলাদেশের ভোটার তালিকা দেখার কয়েকটি
সহজ উপায় আছে আর সেই সব উপায় অনুসরণ
করে ভোটাররা সহজেই তথ্য যাচাই করতে পারেন
নিচে ভোটার লিস্ট দেখার উপায় দেওয়া হলো
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
🟠 অনলাইনে ভোটার তালিকা দেখার নিয়ম
জাতীয় ভোটার তালিকা দেখতে অনলাইনে
নির্বাচন কমিশনের অয়েবসাইট ব্যবহার
করা যায় আর সেই সকল নিয়মসমূহ হলোঃ
প্রথমে নির্বাচন কমিশন অয়েবসাইটে যান
• ভোটার লিস্ট অপশন সিলেক্ট করুন অথবা
লিংকে ক্লিক করে সরাসরি চলে যান সেই অপশনে
• আপনার জেলা আর থানা ও ও ওয়ার্ড নাম্বার দেন
• আপনার নাম বা আইডি নাম্বার লিখে সার্চ করুন
• আপনার ভোটার আইডি কার্ডের সকল তথ্য
প্রদর্শিত হবে যা আপনি চাইলে প্রিন্ট করতে পারেন
🟠 অ্যাপ দিয়ে ভোটার তালিকা দেখার নিয়ম
বাংলাদেশ নির্বাচন কমিশন মোবাইল অ্যাপ চালু
করেছে যেখানেঃ ভোটাররা সহজেই তাদের তথ্য
যাচাই করতে পারেন আর সেই অ্যাপে আপনি
নিজের ভোটার আইডি কার্ড, নাম, ঠিকানা, ভোট
কেন্দ্রের সকল তথ্য দেখতে পারবেন খুবই সহজে
🟠 তথ্য কেন্দ্রে ভোটার তালিকা দেখার নিয়ম
আপনি সরাসরি আপনার স্থানীয় নির্বাচন অফিসে
বা ভোটার তথ্য কেন্দ্রে গিয়ে ভোটার তালিকা যাচাই
করতে পারেন আর আপনাকে ভোটার আইডি কার্ড
বা জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে
ভোটার তালিকা দেখার নিয়ম যেটা মানতে হবে
ভোটার তালিকা দেখতে হলে কিছু করণীয় নিয়ম আর করণীয় বিষয় অনুসরণ করা প্রয়োজন। প্রথমেঃ নিশ্চিত করতে হবে যে আপনার জাতীয় পরিচয়পত্র ( NID ) প্রস্তুত আছে কারণঃ ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে ( NID ) নাম্বার বা ব্যক্তিগত তথ্য প্রয়োজন হয় তারপরঃ নির্বাচন কমিশনের নির্ধারিত সরকারি অয়েবসাইট বা অনুমোদিত মোবাইল অ্যাপে প্রবেশ করতে হবে। সেখানে জেলা আর থানা ও ও ওয়ার্ডের তথ্য সঠিকভাবে নির্বাচন করে সার্চ অপশন ব্যবহার করতে হবে। ভোটার তালিকা দেখার সময় অবশ্যই ব্যক্তিগত আর সঠিক তথ্য প্রদান করতে হবে সাথে অন্যের তথ্য যাচাই করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। অনলাইনে তথ্য দেখার পর যদি কোনো ভুল বা অসংগতি চোখে পড়ে তাহলে তা নোট করে রাখতে হবে। সর্বশেষেঃ প্রয়োজনে স্থানীয় নির্বাচন অফিস বা ভোটার তথ্য কেন্দ্রে গিয়ে সংশোধনের আবেদন করা যায়। সেইভাবে সঠিক নিয়ম বা গাইডলাইন মেনে চললে কিন্তু খুব সহজেই আর নিরাপদভাবে ভোটার তালিকা দেখা সম্ভব হয়।
ভোটার তালিকায় ভুল তথ্য থাকলে করণীয়
ভোটার তালিকায় যদি নামের বানান, জন্মতারিখ, ঠিকানা বা অন্য কোনো তথ্য ভুল থাকে তাহলে দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়া জরুরি। প্রথমেঃ নির্বাচন কমিশনের অফিসিয়াল অয়েবসাইটে গিয়ে অনলাইনে তথ্য যাচাই করতে হবে। ভুল শনাক্ত হলে নির্ধারিত সংশোধন ফরম পূরণ করে অনলাইনে আবেদন করা যায়। অনলাইনে আবেদন সম্ভব না হলে নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে সরাসরি গিয়ে আবেদন জমা দেওয়া যেতে পারে। আবেদন করার সময় জাতীয় পরিচয়পত্র আর জন্ম সনদ বা প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হয়। সংশোধনের আবেদন যাচাই শেষে নির্বাচন কমিশন তথ্য হালনাগাদ করে। তাতে ভোটার তালিকা সঠিক থাকে আর ভোটাধিকার প্রয়োগে কোনো রকমের কোনো বাধা বা সমস্যা সৃষ্টি হয় না।
ভোটার তালিকা দেখা আর নিজের তথ্য যাচাই করা প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। সঠিক ভোটার তথ্য না থাকলে যেমন ভোট দেওয়ার সময় সমস্যার সম্মুখীন হতে হয় ঠিক তেমনি গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। বর্তমান সময়ে অনলাইনে আর মোবাইল অ্যাপ বা স্থানীয় নির্বাচন অফিসের মাধ্যমে সহজেই ভোটার তালিকা দেখা আর যাচাই করা সম্ভব। নিয়ম মেনে তালিকা যাচাই করলে ভুল তথ্য দ্রুত শনাক্ত করা যায় আর সময়মতো সংশোধনের সুযোগ পাওয়া যায় আর সেজন্যঃ নির্বাচনের আগেই নিজের ভোটার তথ্য সঠিক আছে কি না তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সচেতন নাগরিক হিসেবে নিয়মিত ভোটার তালিকা যাচাই করলে ব্যক্তিগত অধিকার যেমন সুরক্ষিত থাকে ঠিক তেমনি স্বচ্ছ আর শক্তিশালী গণতন্ত্র গঠনে সক্রিয় ভূমিকা রাখা সম্ভব হয়। সবশেষে বলা যায়ঃ নিজে সচেতন থাকুন আর অন্যকে সচেতন রাখতে সাহায্য করুন 😍😍😍😍😍 ভালো লাগলে আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টটি শেয়ার করে দিয়ে আপনার মতো অন্যকে জানতে সাহায্য করুন।
