ফিতরা কখন দিতে হয়? ???? ফিতরা আদায়ের নিয়ম আর প্রয়োজনীয় সকল বিষয়

two person handing over a money bag and coins One Tooooo Another Person ( symbolizing charity and donation scene )


ঈদ উল ফিতর মুসলমানদের জন্য অনন্য আনন্দের আর বরকতময় দিন। ঈদের দিনে যেমন ইবাদতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়। তেমনি সমাজের দরিদ্র আর অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আদায় করা হয় ফিতরা বা সাদাকাতুল ফিতর। সেটা ইসলামের অন্যতম মূল্যবান ওয়াজিব ইবাদত যা রমজান মাসের শেষে ঈদের নামাজের আগে আদায় করে নিতে হয়। ফিতরা আদায়ের মাধ্যমে রোজার ছোটখাটো ত্রুটি আর বিচ্যুতি পূরণ হয় আর সমাজে সমতা বা সহমর্মিতা প্রতিষ্ঠিত হয়। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা জানবোঃ ফিতরা বা সাদাকাতুল ফিতর কী? ফিতরা কাদেরকে দিতে হয়? ফিতরা কখন দিতে হবে? ফিতরা কীভাবে আদায় করতে হবে? ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত।





ফিতরা বা সাদাকাতুল ফিতর কী 🤔🤔🤔🤔

সাদাকাতুল ফিতর আদায় করার বিধান কী?

ফিতরা বা সাদাকাতুল ফিতর হলোঃ রমজান মাস শেষে ঈদ উল ফিতরের আগে গরীব আর অসহায় মানুষের মাঝে প্রদান করা বাধ্যতামূলক দান যা প্রতিটি সামর্থ্যবান মুসলমানের উপর ওয়াজিব করা হয়েছে; ফিতরা আদায় করার উদ্দেশ্য হলোঃ রোজার সময় অনিচ্ছাকৃত ভুলত্রুটি দূর করা আর দরিদ্রদের ঈদের আনন্দে শামিল করা। ইসলামী বিধান অনুযায়ীঃ যার কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। তার নিজের পক্ষ থেকে আর তার পরিবার বা অধীনস্থ সদস্যদের পক্ষ থেকে ফিতরা আদায় করা আবশ্যক আর সেটা ঈদের নামাজের আগেই আদায় করা উত্তম।
ফিতরা দেওয়ার মূল উদ্দেশ্য হলোঃ
• দরিদ্রদের ঈদের আনন্দে শামিল করা
• রোজার ত্রুটি আর বিচ্যুতি পূরণ করা



ঈদের ফিতরা কাদেরকে দিবো? ????

সাদাকাতুল ফিতর কাদেরকে দিবো?

সাদাকাতুল ফিতর মূলতঃ সেই সব মানুষদের
দিতে হবে যারা আর্থিকভাবে অসচ্ছল।
নিচে ফিতরা নেওয়ার যোগ্য যারা তাদের
বিস্তারিত তথ্য দেওয়া হলো 👇👇👇👇
🟠 যাদেরকে ফিতরা দেওয়া যাবে তারা
• গরীব আর মিসকিন ব্যাক্তি যারা আছেন
• যারা নিজের প্রয়োজন মেটাতে পারে না
• এতিম আর অসহায় মানুষ যারা রয়েছে
• ঋণগ্রস্ত ( যার ঋণ পরিশোধ করা কষ্টকর )
• পথিক ( মুসাফির ব্যাক্তি যারা আছেন তাদের )
👉 সহজ কথায় বললেঃ
যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক নয়
তাদেরকে সাদাকাতুল ফিতর দেওয়া যাবে

কারা ফিতরা পাওয়ার যোগ্য না ❌❌❌
• দরিদ্র নয় সেই আত্মীয়
• নিজের বাবা আর মা
• দাদা, দাদি, নানা, নানি
• সন্তান, নাতি, নাতনি
• পরিবারে স্বামী বা স্ত্রী
• সৈয়দ বংশের কাউকে
• সামর্থবান সব ব্যাক্তি
কারণঃ তাদের খরচ বহন করা আপনার দায়িত্ব
সেজন্যঃ তাদেরকে ফিতরা দেওয়া বৈধ নয়।
তবেঃ আপন ভাই বোনকে ফিতরা দেওয়া যাবে
যদি জাকাত বা ফিতরা পাওয়ার যোগ্য ( নিসাব
পরিমাণ সম্পদের মালিক না ) হন। তবেঃ তাদের
ফিতরা দেওয়া জায়েজ আছে আর দিতে পারেন

ঈদের ফিতরা কখন আদায় করতে হয়? ????

সাদাকাতুল ফিতর কখন আদায় করতে হয়?

ঈদের ফিতরা আদায় করার সঠিক সময় হলোঃ
রমজানের রোজার শেষ দিন সূর্যাস্তের পর থেকে
ঈদের নামাজের আগে দেওয়া সবচেয়ে উত্তম
👉 হাদিস অনুযায়ী বলা যায়ঃ
ঈদের নামাজের আগে ফিতরা আদায় করলে
সেটি পূর্ণাঙ্গ ফিতরা হিসেবে গণ্য হয়ে থাকে



ফিতরা আদায় করার সঠিক নিয়ম

ফিতরা আদায় করার সঠিক নিয়ম হলো প্রথমে নিজের ও নিজের অধীনস্থ পরিবারের সদস্যদের পক্ষ থেকে ফিতরা নির্ধারণ করে তা রমজানের শেষ দিন সূর্যাস্তের পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত সময়ের মধ্যে গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করা। ফিতরা সাধারণত খাদ্যদ্রব্য (যেমন চাল, গম, খেজুর ইত্যাদি) বা তার সমমূল্য টাকা দিয়ে আদায় করা যায়। প্রতিটি ব্যক্তির জন্য নির্দিষ্ট পরিমাণ (প্রায় ২.৫ কেজি খাদ্যদ্রব্য বা সমমূল্য) হিসাব করে তা এক বা একাধিক উপযুক্ত দরিদ্র ব্যক্তিকে প্রদান করতে হয়, তবে যাদের ভরণপোষণ করা নিজের দায়িত্ব (যেমন বাবা-মা, স্ত্রী, সন্তান) তাদেরকে ফিতরা দেওয়া যায় না। ঈদের নামাজের আগে আদায় করাই সবচেয়ে উত্তম এবং এ সময়ের মধ্যে আদায় করলে ফিতরা পূর্ণাঙ্গভাবে আদায় হয়েছে বলে গণ্য হয়।



ফিতরা দিতে দেরি করলে কী হবে? ????

ঈদের নামাজের পর ফিতরা দিলে তা ফিতরা
হিসেবে নয় সাধারণ সদকা হিসেবে গণ্য হবে
তবে দায়মুক্ত থাকার জন্য পরে দেওয়া যাবে

ঈদের ফিতরা হিসেবে কি দিতে হয়? ????

সাদাকাতুল ফিতরের পরিমাণ কত? ????

সাদাকাতুল ফিতর হিসেবে সাধারণতঃ নির্ধারিত
খাদ্যদ্রব্য বা তার সমমূল্য অর্থ দেওয়া হয়। যেমনঃ
• গম, চাল, যব, খেজুর বা কিশমিশ ইত্যাদির মতো
সব রকমের খাদ্যদ্রব্য ফিতরা হিসেবে দেওয়া যায়
• বর্তমানে অনেকেই তার সমমূল্যের টাকা হিসেবে
ফিতরা আদায় করেন আর সেটাই কিন্তু সহজ
• নিজের এলাকায় প্রচলিত বাজারদর অনুযায়ী
গরীব আর অসহায়ের কাছে তা পৌঁছে দিতে হয়

সাদাকাতুল ফিতর আদায়ের পরিমাণ

ফিতরার পরিমাণ একজন ব্যক্তির জন্য নির্দিষ্ট
খাদ্যদ্রব্যের ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে। যেমনঃ
• সাধারণভাবে এক জনের জন্য প্রায় 2.5 কেজি
থেকে 3 কেজি খাদ্যদ্রব্য নির্দারিত করা হয়ে থাকে
• গমের ক্ষেত্রে পরিমাণ কম হয়ে থাকে কিন্তু খেজুর
অথবা কিশমিশের ক্ষেত্রে কিন্তু মূল্য বেশি দিতে হয়
• বাংলাদেশে সাধারণভাবে প্রতিটি ব্যক্তির ফিতরা
বাজারদর অনুযায়ী টাকায় হিসাব করে দেওয়া হয়
⚠️⚠️⚠️⚠️⚠️ পরিবারে যত সদস্য আছেন তাদের
প্রত্যেকের জন্য আলাদা আলাদা করে হিসেব করে
ফিতরা পরিমাণ কত হবে সেটা হিসাব করতে হয় 



ফিতরা আদায় না করলে কি হয়

ফিতরা আদায় না করলে সামর্থ্যবান মুসলমান অন্যতম মূল্যবান ওয়াজিব ইবাদত ত্যাগ করার কারণে গোনাহগার হন। ইসলামী শরিয়ত অনুযায়ীঃ ফিতরা আদায় করা অবশ্যই কর্তব্য। সেজন্যঃ ফিতরা সময়মতো আদায় না করলে ব্যক্তি দায়িত্ব পালন করা থেকে বঞ্চিত হন আর গরীবদের হক আদায় না করার কারণে মহান আল্লাহর নিকট জবাবদিহির সম্মুখীন হতে পারেন। তবেঃ যদি কেউ ভুলে যায় বা সময়মতো দিতে না পারে তাহলে যত দ্রুত সম্ভব তা আদায় করে দেওয়া উচিত। কারণঃ ফিতরা হচ্ছে গরীবদের অধিকার আর তাদের ঈদের আনন্দ নিশ্চিত করার অন্যতম মূল্যবান মাধ্যম।





ফিতরা বা সাদাকাতুল ফিতর ইসলামের অন্যতম মূল্যবান ওয়াজিব ইবাদত যা রমজানের পবিত্রতা রক্ষা আর ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে দেওয়ার জন্য আদায় করা হয়। ফিতরা দেওয়া মানে কেবলমাত্র দান করা নয়; সেটা গরীব আর অসহায় মানুষের প্রতি সহমর্মিতা আর সামাজিক সমতার অনন্য সুন্দর শিক্ষা। সঠিক নিয়মে আর সঠিক সময়ে বা সঠিক ব্যক্তিকে ফিতরা প্রদান করলে সেটা পূর্ণাঙ্গ ইবাদত হিসেবে গণ্য হয় আর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম হয়ে উঠে। সেজন্যঃ আমাদের সবার উচিত সময়মতো ফিতরা আদায় করে সমাজে শান্তি আর ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়া।

Post a Comment

Previous Blog Post Next Blog Post