ঈদ হচ্ছে মুসলিম উম্মাহর জন্য ইবাদত, আনন্দ, ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য অনন্য উৎসব আর ঈদের দিনের সবচেয়ে মূল্যবান ইবাদত হচ্ছে ঈদের নামাজ যা বিশেষ নিয়মে আদায় করা হয়। সাধারণ নামাজের তুলনায় ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর থাকার কারণে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন। অনেকেই ভাবেন যে 🤔🤔🤔🤔🤔 ঈদের কতটি তাকবীর দিতে হয়? ঈদের নামাজের তাকবীর কিভাবে দিতে হয়? ঈদের নামাজের তাকবীরে ভুল হলে কী করতে হবে? ইত্যাদি ইত্যাদি বিষয়। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা ঈদের নামাজের তাকবীর সম্পর্কিত সকল বিষয় সহজ আর পরিষ্কারভাবে উপস্থাপন করেছি। যাতে যে কেউ সহজেই সঠিক নিয়মে ঈদের নামাজ আদায় করে নিতে পারেন।
রিলেটেড আরো কনটেন্ট সমূহ পড়তে পারেন
ঈদের নামাজের তাকবীর কী? ????
ঈদের নামাজের তাকবীর বলতে সেই অতিরিক্ত ❝আল্লাহুআকবার❞ বলা বোঝায়। যেটা ঈদের নামাজে সাধারণ নামাজের তুলনায় বেশি দেওয়া হয়। সেটা মহান আল্লাহর মহত্ত্ব আর শ্রেষ্ঠত্ব প্রকাশের মূল্যবান অংশ। হানাফি মাজহাব অনুযায়ীঃ ঈদের নামাজে মোট 6টি অতিরিক্ত তাকবীর রয়েছে। প্রথম রাকাতে 3টি আর দ্বিতীয় রাকাতে 3টি। প্রতিটি তাকবীরের সময় হাত উঠিয়ে ছেড়ে দেওয়া হয় ( প্রথম রাকাতের শেষ তাকবীর ছাড়া ) ঈদের নামাজের সেই সব তাকবীর ঈদের নামাজকে অন্যান্য নামাজ থেকে পুরোপুরি আলাদা করে আর তার বিশেষত্ব প্রকাশ করে।
কোন ঈদের নামাজে তাকবীর দিতে হয়? ????
ঈদ উল ফিতর নামাজের তাকবীর আর ঈদ উল আজহার নামাজের তাকবীর কিন্তু উভয় নামাজেই দিতে হয়। সেই দুই ঈদের নামাজের বিশেষ বৈশিষ্ট্য হলোঃ অতিরিক্ত তাকবীর যা সাধারণ ফরজ নামাজে থাকে না। হানাফি মাজহাব অনুযায়ীঃ প্রতিটি ঈদের নামাজে প্রথম রাকাতে 3টি আর দ্বিতীয় রাকাতে 3টি করে মোট 6টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়। ইমামের অনুসরণ করে সেই সব তাকবীর আদায় করতে হয়। ঈদের নামাজে তাকবীর দেওয়া আল্লাহর মহত্ত্ব প্রকাশের অন্যতম মূল্যবান অংশ আর সেটা নামাজের সৌন্দর্য আর পূর্ণতা আরো অনেক বেশি বাড়িয়ে তোলে।
ঈদের নামাজে তাকবীর কি বাধ্যতামূলক? ????
ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর হানাফি মাজহাব অনুযায়ীঃ ওয়াজিব হিসেবে গণ্য করা হয়। সহজ কথায় বললেঃ সেটা ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেওয়া ঠিক নয়। নামাজের পরিপূর্ণতার জন্য তা আদায় করা বাধ্যতামূলক। তবেঃ ভুলবশত কোনো তাকবীর ছুটে গেলে নামাজ বাতিল হয়ে যায় না; সে ক্ষেত্রে সাহু সিজদা দিয়ে নামাজ সম্পন্ন করা যায়। অন্য কিছু মাজহাব ঈদের নামাজের তাকবীর সুন্নত হিসেবে বিবেচিত। সেজন্যঃ তাকবীরের মূল্য অনেক কিন্তু সেটা ফরজ নয়। সব শেষে বলা যায়ঃ সঠিক নিয়মে তাকবীর আদায় করলে ঈদের নামাজ সুন্দর আর পূর্ণাঙ্গভাবে সম্পন্ন হয়।
ঈদের নামাজে তাকবীর কয়টি? ????
ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর মোট
6টি সেটা ( হানাফি মাজহাব অনুযায়ী )
👉 বিস্তারিতভাবেঃ
নামাজের প্রথম রাকাতে 3টি অতিরিক্ত তাকবীর
নামাজের দ্বিতীয় রাকাতে 3টি অতিরিক্ত তাকবীর
👉 তার বাইরে প্রতিটি রাকাতের শূরুতে সাধারণ
তাকবীর ( যা তাকবীরে তাহরিমা ) আর রুকুতে
বা সেজদাকে যাওয়ার সময়ের তাকবীর আলাদা
ঈদের নামাজের তাকবীর দেওয়ার নিয়ম
🟠 প্রথম রাকাতের তাকবীরের নিয়ম সমূহ
• ইমাম তাকবীরে তাহরিমা ❝আল্লাহুআকবার❞
বলে নামাজ পড়ানো শূরু করে দিবেন
• তারপরঃ সানা পড়া হবে
• তারপরঃ 3টি অতিরিক্ত তাকবীর দেওয়া হবে
👉 প্রতিটি তাকবীরে ❝আল্লাহুআকবার❞
বলে কান পর্যন্ত দুই হাত উঠাতে হবে
হাত কান পর্যন্ত তুলে আবার ছেড়ে দিতে হবে
👉 ৩য় তাকবীরের পর হাত বেঁধে নিতে হবে
• তারপরঃ সূরা ফাতিহা আর অন্য সূরা পড়া
• তারপরঃ স্বাভাবিক নিয়মে রুকু আর সিজদা
🟠 দ্বিতীয় রাকাতের তাকবীরের নিয়ম সমূহ
• সূরা ফাতিহা আর সাথে অন্য সূরা পড়া হবে
• তারপরঃ 3টি অতিরিক্ত তাকবীর দেওয়া হবে
👉 প্রতিটি তাকবীরে ❝আল্লাহুআকবার❞
বলে কান পর্যন্ত দুই হাত উঠাতে হবে
👉 তৃতীয় তাকবীর দিয়ে হাত ছেড়ে দিতে হবে
( তৃতীয় তাকবীর দিয়ে হাত কিন্তু বাঁধা যাবে না )
• তারপরঃ চতুর্থ তাকবীর বলে রুকু করতে হবে
কিছু বিষয় জেনে রাখা ভালো 👈👈👈👈
🟠 ইমামের অনুসরণ করা সবচেয়ে মূল্যবান
🟠 তাকবীর ভুল হলে নামাজ ভেঙ্গে যায় না
তবেঃ নামাজ ঠিকভাবে আদায় করা উত্তম
🟠 যদি কেউ দেরিতে জামাতে যোগ দেয়
তবেঃ ইমামের সাথে মিল রেখে পড়তে হবে
তাকবীর দিতে ভুল হলে কি কোনো সমস্যা হবে?
তাকবীরের সময় হাত না তুললে কি সমস্যা হবে?
ঈদের নামাজে অতিরিক্ত তাকবীর দেওয়া হচ্ছে বাধ্যতামূলক। তবেঃ ভুলবশত কোনো তাকবীর বাদ পড়ে গেলে নামাজ সম্পূর্ণ বাতিল হয়ে যায় না। হানাফি মাজহাব অনুযায়ীঃ সেটা ওয়াজিব হওয়ায় ভুল হলে সাহু সিজদা দিয়ে নামাজ পূর্ণ করা যায়। তবেঃ ইচ্ছাকৃতভাবে তাকবীর ছেড়ে দেওয়া ঠিক নয়। অন্যদিকেঃ তাকবীরের সময় হাত তোলা সুন্নত। যদি কেউ হাত না তোলে তবু নামাজ হয়ে যাবে আর তাতে কোনো বড় সমস্যা হয় না। তবেঃ সুন্নত অনুযায়ী হাত উঠানো উত্তম আর তাতে নামাজের সৌন্দর্য আর পরিপূর্ণতা বৃদ্ধি পায়।
মহিলারা কি ঈদের নামাজে তাকবীর দিবে? ???
ঈদের নামাজে মহিলাদের তাকবীর দেওয়ার বিধান হচ্ছে মহিলারা ঈদের নামাজে তাকবীর দিবেন। পুরুষ আর মহিলাদের ঈদের নামাজের নিয়ম মূলতঃ সমান। সেজন্যঃ হানাফি মাজহাব অনুযায়ীঃ মহিলারা প্রথম রাকাতে 3টি আর দ্বিতীয় রাকাতে 3টি অতিরিক্ত তাকবীর আদায় করবেন। তবেঃ কিছু পার্থক্য রয়েছে আর সেটা হলোঃ মহিলারা হাত কান পর্যন্ত না তুলে কাঁধ পর্যন্ত তুলেন আর শান্তভাবে তাকবীর বলেন। তাছাড়াঃ তারা পুরুষদের মতো উচ্চস্বরে না বলে নিম্নস্বরে তাকবীর আদায় করেন।
ঈদের নামাজ হচ্ছে ইসলামের মূল্যবান ইবাদত। ঈদের নামাজের বিশেষ বৈশিষ্ট্য হলোঃ অতিরিক্ত তাকবীর দেওয়া। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা জানতে পারলাম যে ঈদের নামাজে কতটি তাকবীর দিতে হয় আর ঈদের নামাজের তাকবীর কিভাবে দিতে হয় আর তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন প্রয়োজনী বিষয় আর নিয়ম। সঠিকভাবে তাকবীর আদায় করলে নামাজ সুন্দর আর পরিপূর্ণ হয়। তবেঃ কোনো ভুল হলে ভয় পাওয়ার কিছু নেই। কারণঃ ইসলাম সহজ আর সহনশীল। সবচেয়ে মূল্যবান বিষয় হলোঃ ইমামের অনুসরণ করা আর আন্তরিকতার সাথে নামাজ আদায় করা। পুরুষ আর মহিলাদের জন্য নিয়ম প্রায় সমান হওয়ায় সবাই সহজেই ঈদের নামাজ আদায় করতে পারেন। সেজন্যঃ ঈদের দিনে আনন্দের সাথে সাথে সঠিক নিয়মে নামাজ আদায় করে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। মহান আল্লাহ যেনো আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন 🤲🤲🤲🤲🤲 আমিন ছুম্মা আমিন
