ইরানে কেন হামলা করেছে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল? ???? বিস্তারিত জেনে নিন

Missile with green body and white smoke launching upward with Bright Orange Flame Trail Against Clear Blue Sky


2026 সালের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বিশ্ব রাজনীতিতে বড় যখম লাগে যখন ইরানের উপর যৌথভাবে সামরিক হামলা চালায় যুক্তরাষ্ট্র আর ইসরায়েল আর সেই হামলা মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে পাশাপাশিঃ পুরো বিশ্ব জুড়ে নিরাপত্তা পরিস্থিতি অস্থির হয়ে উঠেছে। অনেকের প্রশ্ন রয়েছে 🤔🤔🤔 সেই ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল হামলার আসল কারণ কী? পারমাণবিক কর্মসূচি না আঞ্চলিক ক্ষমতার লড়াই না সরকার পরিবর্তনের চেষ্টা? আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরাঃ 2025 আর 2026 সালের সাম্প্রতিক ঘটনাবলী আর আন্তর্জাতিক তথ্যের আলোকে পুরো বিষয়টি বিশ্লেষণ করবোঃ



যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় কী ঘটেছে? ????

2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র আর ইসরায়েল মিলে যৌথভাবে ইরানে অনেক বড় সামরিক অভিযান চালায়। তাদের সেই অভিযানের নাম দেওয়া হয়েছেঃ Operation Lion’s Roar And Epic Fury
• তেহরানসহ বিভিন্ন শহরে বিমান/ক্ষেপণাস্ত্র হামলা
• সামরিক আর পারমাণবিক স্থাপনা মূল লক্ষ্যবস্তু
• ইরানের শীর্ষ নেতৃত্বের অঞ্চল লক্ষ্য করে হামলা
ইসরায়েল সেটাকে প্রতিরোধমূলক হামলা বলে দাবি করে আর অন্যদিকেঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জানানঃ সেই অভিযান ইরানের পারমাণবিক আর ক্ষেপণাস্ত্রের কর্মসূচি ধ্বংস আর শাসনব্যবস্থা দুর্বল করার লক্ষ্যে নিয়েই করা হয়েছে।



ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল হামলার কারণ

কারণঃ 🟠 ইরানের পারমাণবিক কর্মসূচিঃ
যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মতেঃ
• ইরান পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার
অনেকটাই কাছাকাছি রয়েছে সেই কারণে
• ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দ্রুত বাড়ছে
• আন্তর্জাতিক চুক্তি মানছে না
বর্তমান হামলার আগে যুক্তরাষ্ট্র আর ইরানের
পারমাণবিক আলোচনা ভেঙ্গে যায় আর সেই
কারণে ইসরায়েল মনে করেঃ ইরান পারমাণবিক
অস্ত্র পেলে তাদের জন্য খুব অস্তিত্বগত হুমকি হবে

কারণঃ 🟠 ক্ষেপণাস্ত্র আর সামরিক শক্তি বৃদ্ধিঃ
পশ্চিমা দেশের অভিযোগঃ
• ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি দ্রুত উন্নত
• পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা থাকতে পারে
ইসরায়েল বহুদিন যাবত দাবি করছে যে ইরানের
মিসাইল আর ড্রোন তাদের নিরাপত্তার জন্য হুমকি
👉 বর্তমান হামলার লক্ষ্যবস্তুর মধ্যে কিন্তু মিসাইল
আর সামরিক ঘাঁটি ছিলো

কারণঃ 🟠 আঞ্চলিক প্রভাব আর প্রক্সি যুদ্ধঃ
ইরান মধ্যপ্রাচ্যে বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দেয় আর
যাকে পশ্চিমা দেশ Axis OF Resistance বলে
তার মধ্যে রয়েছেঃ
• লেবাননের হিজবুল্লাহ
• ইরাকের শিয়া মিলিশিয়া
• ইয়েমেনের হুথি
• ফিলিস্তিনি গোষ্ঠী
সেই সব নেটওয়ার্ককে যুক্তরাষ্ট্র আর ইসরায়েল
তাদের বিরুদ্ধে আঞ্চলিকভাবে জোট হিসেবে দেখে
👉 ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বর্তমান হামলার
লক্ষ্য ছিলো সেই সব সামরিক কাঠামো দুর্বল করা

কারণঃ 🟠 ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগঃ
ইসরায়েল বহু বছর যাবত দাবি করেঃ
• ইরান তাদের ধ্বংস করতে চায়
• পারমাণবিক ইরান মানেই অস্তিত্ব সংকট
সেজন্যঃ ইসরায়েল pre-emptive-strike নীতি
অনুসরণ করে শত্রু শক্তি বড় হওয়ার আগে হামলা
করে আর বর্তমান হামলা সেই নীতির অংশ বলা হয়

প্রধান কারণ 🟠 সরকার পরিবর্তনের লক্ষ্যঃ
বর্তমান হামলার আরেকটি সবচেয়ে বড় দিক
ছিলো রাজনৈতিক যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট
প্রকাশ্যে ইরানের জনগণকে তাদের দেশের সরকার
উৎখাত করার জন্য আহ্বান জানান

বিভিন্ন বিশ্লেষকদের মতেঃ

👉 হামলার লক্ষ্য কেবলমাত্র সামরিক নয়
👉 ইরানের বর্তমান শাসনব্যবস্থা দুর্বল কর
তাছাড়াঃ কিছু রিপোর্টে বলা হয় যে সেই অভিযানের
লক্ষ্যো ছিলো ইরানের শাসনব্যবস্থা পরিবর্তন করার



ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের পরিস্থিতি

ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সংঘাত বহুদিনের কিন্তু সাম্প্রতিক সময়ে সেটা সরাসরি সামরিক পর্যায়ে পৌঁছেছে। 2025 সালে ইসরায়েল ইরানের পারমাণবিক আর সামরিক স্থাপনায় হামলা চালায়; ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা করে আর মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে। তাতে সংঘাত আঞ্চলিক রূপ নেয়। উত্তেজনা অব্যাহত থাকায় বর্তমানে যুক্তরাষ্ট্রের সমন্বয়ে ইসরায়েল আবার ইরানে হামলা চালায়; যার লক্ষ্য ছিলো ইরানের পারমাণবিক আর ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা। তার জবাবে ইরান প্রতিশোধমূলক হামলা আর হুমকি অব্যাহত রাখে। ফলেঃ সেই পরিস্থিতি হামলা পাল্টা হামলার মাধ্যমে সংঘাত বর্তমান হামলার পথ তৈরি করে আর দীর্ঘস্থায়ী সংকটে পরিণত হয়েছে।



ইরানে হামলা করার পর কী ঘটেছে? ???

সাম্প্রতিক হামলার পর ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র উত্তেজনা কিন্তু নতুন পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল হামলার জবাবে ইরান ইসরায়েলের সামরিক লক্ষ্য আর মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে থাকা সকল মার্কিন ঘাঁটিতে মিসাইল আর ড্রোন হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনে উঠেছে। ইসরায়েল দেশজুড়ে আকাশ প্রতিরক্ষা আর সেনা মোতায়েন বাড়িয়েছে আর সম্ভাব্য বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্র পারস্য উপসাগর অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ, বিমান, প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছে। সেই সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা আংশিক বন্ধ করা হয়েছে আর তেলের দাম বৃদ্ধি পাচ্ছে সাথে বিশ্ববাজারে অস্থিরতা দেখা গেছে। জাতিসংঘ আর বিভিন্ন দেশ তাৎক্ষণিক উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে কিন্তু পরিস্থিতি অস্থিতিশীল আর যুদ্ধঝুঁকিপূর্ণ রয়েছে।



বিশ্ব রাজনীতিতে হামলার সকল প্রভাব

2026 সালের বর্তমানে ইরানে যুক্তরাষ্ট্র আর
ইসরায়েলের হামলা কয়েকটি বড় পরিবর্তনের
ইঙ্গিত দেয় আর তার মধ্যে রয়েছেঃ
👉 মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের ঝুঁকিঃ
বিশেষজ্ঞরা বলছেন যেঃ সেই সংঘাত
আঞ্চলিক যুদ্ধের দিকে যেতে পারে
👉 তেলের বাজার অস্থিরতাঃ
ইরান পারস্য উপসাগরের মূল্যবান শক্তি
হওয়ায় জ্বালানি বাজার ঝুঁকিতে থাকবে
👉 বিশ্ব শক্তির বিভাজনঃ
পশ্চিমা জোটঃ যুক্তরাষ্ট্র আর ইসরায়েল
ইরানপন্থী ব্লকঃ রাশিয়া-চীন-প্রক্সি গোষ্ঠী



যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলায় ইরানের দৃষ্টিভঙ্গি

ইরানের সরকার আর কর্মকর্তারা যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে অবৈধ, আগ্রাসন, সার্বভৌমত্ব লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে আর জাতিসংঘে সেই হামলার বিরোধিতায় আবেদন জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রকের বক্তব্য ছিলোঃ সেই হামলা জাতিসংঘ সংস্থার মূলনীতি আর আন্তর্জাতিক আইনকে ভঙ্গ করেছে আর তা সশস্ত্র আগ্রাসন বলে ঘোষণা করেছে। ইরান সেই সময় ঘোষণা করেছে যে তাদের প্রতিরক্ষা আর প্রতিশোধে কোন শর্ত থাকবে না পাশাপাশিঃ মার্কিন আর ইসরায়েলের সামরিক স্থাপনা বৈধ লক্ষ হয়ে উঠেছে। সেই কারণে ইরান সামরিক আর কূটনৈতিকভাবে শক্তিশালীভাবে উত্তর দেয়। ফলেঃ আঞ্চলিক সংঘাতের ঝুঁকি আরো বাড়ছে। আন্তর্জাতিকভাবে ইরানের সেই প্রতিক্রিয়াকে যুদ্ধবিরতি আর আলোচনায় ফেরার আহ্বান হিসেবে দেখা হচ্ছে।



ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলার ভবিষ্যত কী হতে পারে? ???? সম্ভাবনা কী কী রয়েছে? ????

ইরানে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যৌথ হামলার পর পরিস্থিতি খুবই অস্থিতিশীল। আন্তর্জাতিক সংবাদ অনুযায়ীঃ কয়েকটি সম্ভাব্য ভবিষ্যত দৃশ্য তৈরি হচ্ছে আর তার মধ্যে যে সব বিষয় রয়েছে। প্রথমতঃ আঞ্চলিক যুদ্ধের ঝুঁকিঃ যদি ইরান সরাসরিভাবে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে বড় কোনো পাল্টা হামলা করে তাহলে কিন্তু সেটা সিরিয়া আর ইরাক জোটের মতো আঞ্চলিক যুদ্ধের দিকে যেতে পারে দ্বিতীয়তঃ বৈশ্বিক ছাড়পত্রের চাপঃ জাতিসংঘ আর ইউরোপীয় নেতারা যুদ্ধবিরতি আর কূটনৈতিকভাবে আলোচনার আহ্বান জানাচ্ছে; তাতে করে ভবিষ্যতে সেটা শান্তির সম্ভাবনা তৈরি করতে পারে। তৃতীয়তঃ তেলের মূল্য আর অর্থনীতিঃ মধ্যপ্রাচ্যের অস্থিরতা কিন্তু তেলের বাজারে বড় প্রভাব ফেলতে পারে আর বিশ্বব্যাপী অনেক বড় অর্থনৈতিক চাপ বাড়াতে পারে সব শেষে বলা যায়ঃ ভবিষ্যতে যুদ্ধ বৃদ্ধির সম্ভাবনা আর কূটনৈতিক সমাধান বা দীর্ঘ অস্থিতিশীলতার তিনটি প্রধান ভবিষ্যত সম্ভাবনার দৃশ্য দেখা যাচ্ছে।

Post a Comment

Previous Post Next Post