ইসলামি ব্যাংক কোন কোন কার্ড দেয়? ???? বিস্তারিত সকল তথ্য জেনে নিন

Colourful Financial Banner Design showing credit cards and master cards logo with chip and dollar signs symbol ON Pink Background


বর্তমান যুগে ব্যাংকিংয়ের ব্যবস্থা পুরোপুরি ডিজিটাল হয়ে গেছে। নগদ টাকা ছাড়া অনলাইন আর অফলাইনে লেনদেনের জন্য ব্যাংক কার্ডের ব্যবহার অত্যন্ত মূল্যবান। বাংলাদেশে শরিয়াহভিত্তিক ব্যাংকিংয়ের ব্যবস্থার মধ্যে অন্যতম হলোঃ Islami Bank Bangladesh PLC 😍😍😍 ইসলামি ব্যাংক গ্রাহকদের সুদবিহীন, নিরাপদ, আধুনিক ব্যাংকিংয়ের সেবা প্রদান করে থাকে। ইসলামী ব্যাংক কেবলমাত্র সাধারণ ব্যাংকিংয়ের সিস্টেম নয়; ডেবিট, প্রিপেইড, ভিসা, মাস্টার কার্ড আর ভার্চুয়াল কার্ডের মাধ্যমে ডিজিটাল লেনদেনের সুযোগ প্রদান করে থাকে। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা বিস্তারিতভাবে জানবোঃ
👉 ইসলামি ব্যাংকের মূল বৈশিষ্ট্য কী কী? ????
👉 ইসলামি ব্যাংক কোন কোন কার্ড দেয়? ????
👉 ইসলামি ব্যাংকের কার্ডের সকল সুবিধা সমূহ
👉 ইসলামি ব্যাংকের কার্ডের আবেদন করার নিয়ম
👉 ইসলামি ব্যাংকের কার্ড করার আবেদন প্রক্রিয়া
👉 ইসলামি ব্যাংকের কার্ড কার জন্য ভালো হবে?
সেই সব বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানবোঃ যাতে
গ্রাহকরা সহজেই সঠিক কার্ড নির্বাচন করতে পারেন





ইসলামি ব্যাংকের মূল বৈশিষ্ট্য কী কী? ????

Islami Bank Bangladesh PLC বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শরিয়াহভিত্তিক ব্যাংক। যার প্রধান বৈশিষ্ট্য হলোঃ সুদমুক্ত ব্যাংকিংয়ের ব্যবস্থা। সেই ব্যাংক ইসলামি শরিয়াহ অনুযায়ী মুদারাবা, মুশারাকা, বাই মুরাবাহা পদ্ধতিতে আর্থিক লেনদেন পরিচালনা করে। সেখানে গ্রাহকদের আমানত নিরাপদভাবে সংরক্ষণ করা হয় আর বিনিয়োগের ক্ষেত্রে লাভ লোকসানের ভিত্তিতে অংশগ্রহণের সুযোগ থাকে। ইসলামী ব্যাংক আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা যেমনঃ এটিএম বুথ আর ডেবিট কার্ড বা মোবাইল ব্যাংকিং কিংবা অনলাইন ব্যাংকিং সুবিধা প্রদান করে। তাছাড়াঃ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম আর দান সদকা বা কল্যাণমূলক প্রকল্পে সেই ব্যাংকের মূল্যবান ভূমিকা রয়েছে। ফলেঃ যারা সুদবিহীন আর নৈতিক ব্যাংকিংয়ের ব্যবস্থা চান। তাদের জন্য ইসলামী ব্যাংক অন্যতম নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।


ইসলামি ব্যাংক কোন কোন কার্ড দেয়?

ইসলামি ব্যাংকের কার্ডের তালিকা সমূহ

Islami Bank Bangladesh Ltd Card List

Islami Bank Bangladesh PLC বিভিন্ন ধরনের ব্যাংক কার্ড দিয়ে থাকে যাতে গ্রাহকরা সহজে দেশ আর বিদেশে লেনদেন করতে পারেন। ইসলামি ব্যাংক তাদের অফিসিয়াল অয়েবসাইটে ডেবিট, প্রিপেইড, ক্রেডিট কার্ড সহ আরো বিভিন্ন রকমের কার্ড সম্পর্কে তথ্য দিয়েছে আর সেটা নিচে বিস্তারিত দেখুনঃ
🟠 ইসলামি ব্যাংকের ডেবিট কার্ড
সেই সব কার্ড সাধারণ ব্যাংক অ্যাকাউন্টের সাথে
যুক্ত থাকে আর এটিএম, পিওএস, অনলাইনের
লেনদেনের জন্য ব্যবহার করা যায়। ইসলামি ব্যাংক
বিভিন্ন ক্যাটাগরির ডেবিট কার্ড অফার করে যেমনঃ
👉 ডেবিট প্ল্যাটিনাম কার্ড (Debit Platinum Card)
উচ্চ ATM আর POS লিমিট সহ আন্তর্জাতিক
লেনদেনের সুবিধা মিলে সেই কার্ডের মাধ্যমে
👉 ডেবিট গোল্ড কার্ড (Debit Gold Card)
দ্রুত ইস্যু আর দৈনিক উচ্চ ছাড়পত্রসহ ব্যবহার
করার সুবিধা মিলে সেই কার্ডের মাধ্যমে
👉 ডেবিট ক্লাসিক কার্ড (Debit Classic Card)
মৌলিক ডেবিট সুবিধা আর কম চার্জের সুবিধা

🟠 ইসলামি ব্যাংকের প্রিপেইড কার্ড
ইসলামী ব্যাংক বিভিন্ন রকমের প্রিপেইড কার্ড
সরবরাহ করে যা আগে টাকা লোড করে পেমেন্টে
ব্যবহার করা যায় আর সেই সব কার্ড দেশি আর
আন্তর্জাতিক লেনদেনের জন্য ব্যবহারের উপযোগী
👉 হজ্ব প্রিপেইড কার্ড ( Hajj Prepaid Card )
হজ পালকদের জন্য বিশেষভাবে পরিকল্পিত
সৌদি আরবে ATM আর POS লেনদেন সুবিধা সহ
👉 হজ্ব এজেন্ট কার্ড ( Hajj Agent Card )
হজ্ব সংক্রান্ত কাজে ব্যবহৃত বিশেষ ভিসা কার্ড
👉 আইবিবিএল বিজনেস এক্সপেন্সেস কার্ড আর
অন্যান্য প্রিপেইড কার্ড যেটা ব্যবসায়িক কাজ আর
অন্যান্য উদ্দেশ্যে ব্যবহার করার জন্য

🟠 ইসলামি ব্যাংকের ক্রেডিট কার্ড
ইসলামী ব্যাংক শরিয়াহ সম্মত ক্রেডিট কার্ড দেয়
যার ব্র্যান্ড হলোঃ ইসলামি ব্যাংক খিদমাহ কার্ড
( Islami Bank Khidmah Card ) সেটা ব্যবহার
করে কেনাকাটা করা আর বিল পরিশোধ করা বা
সকল আন্তর্জাতিকভাবে লেনদেন সমূহ করা যায়
👉 খিদমাহ মাস্টারকার্ড আর ভিসা সিগনেচার
( Khidmah Master Card / VISA Signature )
উচ্চ ক্রেডিট সুবিধা থাকায় বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা
আর বিভিন্ন রকমের ছাড়ের সুবিধা পাওয়া যায়
👉 খিদমাহ প্লাটিনাম কার্ড আর গোল্ড কার্ড
( Khidmah Platinum / Gold Card ) ভিন্ন ভিন্ন
ক্রেডিট লিমিট আর ভিন্ন ভিন্ন সুবিধা দিয়ে থাকে

🟠 ইসলামি ব্যাংকের ভার্চুয়াল কার্ড
অনেক ব্যাংকের মতো ইসলামী ব্যাংকে ডিজিটাল
ভার্চুয়াল কার্ড সেবা দেয় যা সেলফিন ভার্চুয়াল কার্ড
( Cellfin Virtual Card ) পরিচিত যেটা অনলাইনে
দ্রুত আর নিরাপদ পেমেন্টের জন্য ব্যবহৃত হয়

⚠️⚠️⚠️⚠️⚠️ উপরোক্ত কার্ড ছাড়া কিন্তু ইসলামি
ব্যাংক সময়ে সময়ে নতুন নতুন ক্যাটাগরির অফার
আর ডুয়েল কারেন্সি সুবিধা যুক্ত করে যাতে গ্রাহকরা
আন্তর্জাতিক সকল লেনদেন আর অনলাইনের সকল
কেনাকাটা অথবা অন্যান্য প্রয়োজনীয় সব রকমের
ব্যাংকিংয়ের ব্যবস্থায় সর্বোচ্চ সুবিধা পেতে পারেন


ইসলামি ব্যাংকের কার্ডের সকল সুবিধা সমূহ

ইসলামি ব্যাংকের কার্ডের ব্যবহার করলে গ্রাহকরা আধুনিক আর নিরাপদ ব্যাংকিংয়ের সুবিধা সহজেই উপভোগ করতে পারেন। সেই সব কার্ডের মাধ্যমে দেশের বিভিন্ন এটিএম বুথ থেকে দ্রুত টাকা উত্তোলন করা যায় আর শপিংয়ের মল বা দোকানে POS মেশিনে সহজে পেমেন্ট করা সম্ভব। তাছাড়াঃ অনলাইনে কেনাকাটা করা আর অনলাইনে বিল পরিশোধ করা বা বিভিন্ন ডিজিটাল লেনদেন করা যায়। আন্তর্জাতিক নেটওয়ার্ক যেমনঃ Visa Inc. আর Mastercard সমর্থিত কার্ড হলে বিদেশে লেনদেন করা সম্ভব। উন্নত নিরাপত্তা ব্যবস্থা আর OTP যাচাইকরণ বা দ্রুত লেনদেন সুবিধা থাকায় ইসলামি ব্যাংকের কার্ড ব্যবহার করা নিরাপদ আর সুবিধাজনক। সেজন্যঃ আধুনিক ব্যাংকিংয়ের ব্যবস্থায় ইসলামী ব্যাংক কার্ড গ্রাহকদের জন্য অনন্য মূল্যবান সেবা হিসেবে বিবেচিত।



ইসলামি ব্যাংকের কার্ডের আবেদন করার নিয়ম

আপনি চাইলে অনেক বেশি সহজেই ইসলামী ব্যাংকের
কার্ড করতে পারবেন আর সেটা করতে হলে লাগবেঃ
• ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র
• নিজের জাতীয় পরিচয়পত্র
• নিজের ব্যাংক অ্যাকাউন্ট
• পাসপোর্ট সাইজ ছবি
• নিজের মোবাইল নাম্বার



ইসলামি ব্যাংকের কার্ড করার আবেদন প্রক্রিয়া

ইসলামি ব্যাংকের কার্ড পেতে হলে করণীয় বিষয় হচ্ছে। প্রথমেঃ আপনার সক্রিয় ইসলামি ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে। তারপরঃ নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে কার্ডের জন্য আবেদন করতে হয়। আবেদন করার সময় তাদের নির্ধারিত ফরম পূরণ করতে হবে আর জাতীয় পরিচয়পত্র (NID) আর পাসপোর্ট সাইজ ছবি সাথে মোবাইল নম্বর জমা দিতে হবে। প্রয়োজনীয় তথ্য যাচাই করার পর ব্যাংক কর্তৃপক্ষ আবেদনটি প্রক্রিয়াকরণ করে। সাধারণতঃ কয়েক কর্মদিবসের মধ্যেই ডেবিট বা এটিএম কার্ড প্রস্তুত হয়ে যায়। তারপরঃ ব্যাংক থেকে কার্ড সংগ্রহ করে পিন নাম্বার সেট করে সহজেই এটিএম বুথ আর অনলাইন পেমেন্ট বা বিভিন্ন ডিজিটাল লেনদেনে ব্যবহার করা যায়।



ইসলামি ব্যাংকের কার্ড কার জন্য ভালো?

ইসলামি ব্যাংক কার্ড বিশেষভাবে উপযোগীঃ
⭐ অনলাইন কেনাকাটা করতে চান যারা
⭐ এটিএম বুথ বেশি ব্যবহার করেন যারা
⭐ বিদেশি অয়েবসাইটে পেমেন্ট চান যারা
⭐ নিরাপদ ব্যাংকিংয়ের ব্যবস্থা চান যারা





ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যতম প্রধান শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে গ্রাহকদের জন্য আধুনিক আর নিরাপদ ব্যাংকিংয়ের সেবা প্রদান করে। ব্যাংকটি ডেবিট, প্রিপেইড, ভিসা, মাস্টার কার্ড আর ভার্চুয়াল কার্ডের মাধ্যমে গ্রাহকদের লেনদেনকে সহজ, দ্রুত, অনেক বেশি নিরাপদ করেছে। ইসলামি ব্যাংক কার্ডের সুবিধা যেমনঃ এটিএম থেকে টাকা উত্তোলন করা আর অনলাইন বা অফলাইন পেমেন্ট করা আর আন্তর্জাতিক লেনদেন অথবা উন্নত নিরাপত্তা ব্যবস্থা গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিংকে আরো অনেক বেশি কার্যকর আর সুবিধাজনক করে তোলে। কার্ডের জন্য সহজ আবেদন প্রক্রিয়া আর শরিয়াহভিত্তিক লেনদেনের কারণে যারা সুদবিহীন আর নৈতিক ব্যাংকিংয়ের সেবা চান। তাদের জন্য ইসলামী ব্যাংকের কার্ড হবে নির্ভরযোগ্য আর ব্যবহারিক সমাধান হিসেবে বিবেচিত।

Post a Comment

Previous Post Next Post