শবে কদরের নামাজ পড়ার নিয়ম আর প্রয়োজনীয় সকল বিষয় সমূহ বিস্তারিত জেনে নিন
পবিত্র রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য পুরো বছরের মধ্যে অত্যন্ত বেশি বরকতময় মাস আর পবিত্র রমজান মাসের শেষ দশকের অনন্য বিশেষ রাত হলোঃ পবিত্র শবে কদর
পবিত্র রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য পুরো বছরের মধ্যে অত্যন্ত বেশি বরকতময় মাস আর পবিত্র রমজান মাসের শেষ দশকের অনন্য বিশেষ রাত হলোঃ পবিত্র শবে কদর বা পবিত্র লাইলাতুল কদর যাকে কুরআনের রাত আর হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে। এই রাতে ইবাদত করলে অসংখ্য সওয়াব অর্জন করা যায় এবং আল্লাহ তাআলার বিশেষ রহমত লাভ করা সম্ভব। অনেকেই জানতে চান শবে কদরের নামাজ কীভাবে পড়তে হয়, কত রাকাত পড়তে হয়, কোন সূরা পড়া উত্তম এবং কোন দোয়া পড়তে হয়। তাই এই ব্লগে আমরা শবে কদরের নামাজ পড়ার নিয়ম, নিয়্যত, ফজিলত, দোয়া এবং গুরুত্বপূর্ণ কিছু আমল সম্পর্কে সহজ ও বিস্তারিতভাবে আলোচনা করব, যাতে সবাই এই বরকতময় রাতের সর্বোচ্চ ফজিলত লাভ করতে পারি।
রিলেটেড আরো কনটেন্ট সমূহ পড়তে পারেন
শবে কদরের নামাজ কোন রাতে হয়? ????
শবে কদর শব্দটি আসছে আরবি লাইলাতুল কদর থেকে
যার মূল অর্থ হলোঃ সম্মানিত রাত বা মর্যাদাপূর্ণ রাত
পবিত্র কুরআনুল কারিমে মহান আল্লাহ বলেছেনঃ
❝লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম❞
শবে কদরের রাত বা শবে কদরের নামাজ সাধারণতঃ
রমজান মাসের শেষ দশকের যেকোনো বিজোড় রাতে
হয়ে থাকে বা শবে কদরের নামাজ পড়া যেতে পারে।
যেমনঃ
• 21 রমজান
• 23 রমজান
• 25 রমজান
• 27 রমজান
• 29 রমজান
সেই পাঁচ রাতের যেকোনো রাতেই শবে কদর বা শবে
কদরের নামাজ পড়া যায়। তবেঃ অধিকাংশ মুসলমান
বলেন 27 রমজান তথা 26 রমজান দিবাগত রাতেই
শবে কদর বা শবে কদরের নামাজের সম্ভাবনা বেশি
রিলেটেড আরো কনটেন্ট সমূহ পড়তে পারেন
শবে কদরের নামাজ কত রাকাত
শবে কদরের নামাজ সুন্নত না নফল
শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয় বা শবে কদরের নামাজ নির্দিষ্ট রাকাত বা রাকাতের কোনো সংখ্যা নেই। শবে কদরের নামাজ হচ্ছে নফল ইবাদত। মুসলমানরা দুই রাকাত করে যত ইচ্ছা নামাজ পড়তে পারেন। সাধারণভাবেঃ অনেকে আট ( 8 ) রাকাত বা ( 12 ) রাকাত বা তার বেশি রাকাত নফল নামাজ পড়ে থাকেন। প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর কুরআনের যেকোনো সূরা তিলাওয়াত করা যায়। নফল নামাজের পাশাপাশিঃ কুরআনুল কারিম তিলাওয়াত, দুরুদ, জিকির, তাসবিহ, দোয়া আর তাওবা করা হচ্ছে উত্তম। সেজন্যঃ শবে কদরের রাতে নির্দিষ্ট রাকাতের চেয়ে বেশি মূল্য দেওয়া উচিত আন্তরিকতা আর বেশি বেশি ইবাদতে সময় কাটানোর উপর। শবে কদরের রাতে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর দোয়া করা হচ্ছে বিশেষ ফজিলতপূর্ণ আমল।
শবে কদরের নামাজের নিয়ত করার নিয়ম
শবে কদরের নামাজ নফল ইবাদত। সেজন্যঃ তার নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা বাধ্যতামূলক নয়। তবেঃ শবে কদরের নামাজ পড়ার নিয়ত করা অত্যন্ত মূল্যবান। নিয়ত হলো নামাজ পড়ার আগে আল্লাহর জন্য মনোযোগ সহকারে সিদ্ধান্ত নেওয়া যে সেই নামাজ শবে কদরের নফল নামাজ।
👉 নিয়ত কেবলমাত্র মনে মনে করা যথেষ্ট
উচ্চস্বরের বলার কোনো প্রয়োজন নেই
👉 নিয়ত ( মনে মনে পাঠ করুন যে )
“আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শবে কদরের
নফল দুই রাকাত নামাজ আদায় করছি
👉 যদি নামাজ বেশি রাকাতে পড়া হয়
যেমনঃ 8 অথবা 12 রাকাত। তাহলেঃ
প্রতি দুই রাকাতের নামাজের আদায়ের
জন্য নিয়ত মনে মনে ঠিক রাখতে হবে
👉 নিয়ত করার সময় মনোযোগ আর
আল্লাহর প্রতি আন্তরিকতা থাকতে হবে
মূলতঃ নিয়ত হচ্ছে নামাজের মূল ভিত্তি। নামাজকে বৈধ করে আর মহান আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলে। সেজন্যঃ শবে কদরের রাতে নামাজের আগে নিয়ত সঠিকভাবে মনে করা অত্যন্ত মূল্যবান।
শবে কদরের নামাজে কোন সুরা পড়তে হয়?
শবে কদরের নামাজ মূলতঃ নফল নামাজ আর সেই নামাজে নির্দিষ্ট কোনো নির্ধারিত সুরা পড়া বাধ্যতামূলক নয়। প্রতি রাকাত নামাজেে প্রথমে সূরা ফাতিহা পড়তে হয়। তারপরঃ কুরআনের যেকোনো সুরা পড়া যায়। তবেঃ অনেকেই বেশি সওয়াবের আশায় ছোট বড় সুরা বেশি পড়ে থাকেন। বিশেষ করে পড়ে থাকেন সূরা কদর আর সূরা ইখলাছ আর সূরা ফালাক আর সূরা নাস পড়ে থাকেন আর সেই সব সুরা পড়া উত্তম বলে অনেক আলেম পরামর্শ দেন। কেউ চাইলে বড় সুরা তিলাওয়াত করতে পারেন। মূল বিষয় হলোঃ মনোযোগ আর আন্তরিকতার সাথে নামাজ আদায় করা।
শবে কদরের নামাজ পড়ার নিয়ম সমূহ
শবে কদরের নামাজ মূলত নফল নামাজ, তাই এর জন্য নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক রাকাত সংখ্যা নেই। তবে ইসলামী শরিয়তে ধাপে ধাপে নামাজ আদায়ের নিয়ম উভয় লিঙ্গের জন্য প্রায় একই রকম। নিচে ধাপে ধাপে নিয়ম তুলে ধরা হলোঃ
🟠 পবিত্র অর্জন করাঃ
• নামাজের আগে অবশ্যই উজু করে নিতে হবে
• পুরুষ আর মহিলা উভয়ই পরিচ্ছন্ন হতে হবে
⚠️ উজু ছাড়া নামাজ পড়াটা কিন্তু বৈধ নয়
🟠 ইহতেশাম বা নির্দিষ্ট পোশাক পরাঃ
পুরুষরা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবেন
মহিলারা লম্বা বা শরীর ঢেকে রাখা পোশাক
পরবেন আর মুখ আর হাত ঢেকে রাখতে হবে
• নামাজের সময় জামাতের সাথে নামাজ বা
কোনো অস্পষ্ট সব পোশাক পরিহার করবেন
🟠 নামাজের জন্য নিয়ত করাঃ
• নামাজ পড়ার আগে মনস্থ করা বা নিয়ত করতে
হবে যে সেটা শবে কদরের নফল নামাজ পড়ছি
• নিয়ত মনে মনে করলেই যথেষ্ট উচ্চস্বরে বলার
প্রয়োজন নেই আর আরবি বা বাংলাতে করা যাবে
নিয়ত হবে যেঃ আমি শবে কদরের নফল নামাজ
দুই রাকাত আদায় করছি মহান আল্লাহর জন্য
🟠 নামাজ আদায় করাঃ
নিয়মিত নফল রাকাত অনুযায়ী নামাজ পড়ুন
সাধারণতঃ দুই রাকাত করে নামাজ পড়তে হয়
যত রাকাত পড়তে মনে চায় কিন্তু পড়তে পারেন
• প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক
তারপরঃ কোনো ছোট বা বড় সূরা পড়তে হয়
বিশেষভাবেঃ সূরা কদর আর ইখলাস পড়া উত্তম
• নামাজের মধ্যে ক্বিয়াম, রুকু, সেজদা যথাযথভাবে
সহীহ আর সঠিকভাবে পুরোপুরি সম্পন্ন করতে হবে
• পর পর দুই রাকাত নামাজের সেজদা শেষে দুই
দিকে সালাম দিয়ে নামাজকে সমাপ্ত করতে হবে
🟠 নামাজ শেষে দোয়া করাঃ
নামাজ শেষে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আর
নিজের প্রয়োজনীয় সকল বিষয় সহ নিজের
পরিবার আর মুসলিম উম্মাহর জন্য মহান
আল্লাহর কাছে দোয়া করা আর ক্ষমা চাওয়া
তবেঃ হাদিসে উল্লেখিত দোয়া পড়া উত্তমঃ
দোয়াটি হলোঃ ❝আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি❞
🟠 অতিরিক্ত ইবাদত করাঃ
শবে কদরের রাতে নফল নামাজের সাথে সাথে
কুরআনুল কারিম তিলাওয়াত করা আর দুরুদ,
জিকির, তাসবিহ, ইস্তিগফার আর দান সদকা
সহ সব রকমের ভালো কাজ করা ভালো।
শবে কদরের রাতটিকে সম্পূর্ণভাবে ইবাদতে
করার দিকে ব্যস্ত রাখলে অনেক অনেক বেশি
সাওয়াব পাওয়া যায় আর আত্মগঠন করা যায়।
শবে কদরের নামাজের ফজিলত সমূহ
শবে কদরের নামাজ পড়ার ফজিলত অনেক বেশি। এই রাতকে আল্লাহ তাআলা হাজার মাসের চেয়েও উত্তম বলেছেন। তাই এই রাতে আন্তরিকভাবে নামাজ পড়লে অসংখ্য সওয়াব অর্জন করা যায়। হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরের রাতে ইবাদত করে, আল্লাহ তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেন। এই রাতে অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসে এবং মুমিনদের জন্য দোয়া করে। শবে কদরের নামাজের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে ক্ষমা, রহমত ও বরকত লাভ করতে পারে। তাই এই বরকতময় রাতে বেশি বেশি নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির ও দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল।
শবে কদরে কোন দোয়া পড়তে হয়? ????
শবে কদরের দোয়া কখন পড়তে হয়? ????
শবে কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি একটি হাদিসে বর্ণিত হয়েছে। এই দোয়াটি মহানবী হযরত Muhammad (সা.) তার স্ত্রী Aisha (রা.)-কে শিখিয়েছিলেন।
শবে কদরের বিশেষ দোয়া হলোঃ
اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নাকা আফুউন
তুহিব্বুল আফওয়া ফা’ফু আন্নি
অর্থঃ হে আল্লাহ; আপনি ক্ষমাশীল
আর ক্ষমা করতে ভালোবাসেন।
সেজন্যঃ আমাকে ক্ষমা করে দিন।
কখন সেই দোয়া পড়তে হয়
• শবে কদরের রাতে বেশি বেশি এই দোয়া পড়া উত্তম।
• নফল নামাজ শেষ করে দোয়ার সময় পড়া যায়।
• তাহাজ্জুদ নামাজের পর পড়া ভালো।
• কুরআন তিলাওয়াত বা জিকিরের মাঝেও পড়া যায়।
এই দোয়াটি মূলতঃ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য পড়া হয়। সেজন্যঃ শবে কদরের রাতে যত বেশি সম্ভব আন্তরিকভাবে এই দোয়া পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ।
পবিত্র শবে কদর হচ্ছে মুসলমানদের জন্য অত্যন্ত বেশি ফজিলত আর বরকতময় রাত। শবে কদরের রাতে ইবাদত করলে মহান আল্লাহর অসীম রহমত, ক্ষমা, সাওয়াব লাভ করা যায়। সেজন্যঃ আমাদের উচিত শবে কদরের মূল্যবান রাতকে অবহেলা না করে বেশি বেশি করে নফল নামাজ পড়া আর কুরআনুল কারিম তিলাওয়াত করা বা দুরুদ, জিকির, তাসবিহ, দোয়া করার মাধ্যমে সময় কাটানো। আন্তরিকভাবে আল্লাহর কাছে তাওবা করলে তিনি বান্দার গোনাহ ক্ষমা করে দেন আর বান্দা যা চায় তা দিয়ে দেন। শবে কদর মূলতঃ আমাদের জন্য আল্লাহর নৈকট্য লাভ করার অনন্য বড় সুযোগ। সেজন্যঃ রমজানের শেষ দশকের সব রাতে বেশি বেশি করে ইবাদত করে শবে কদরের মহান রাতের ফজিলত অর্জন করার চেষ্টা করা প্রত্যেক মুসলমানের জন্য অত্যন্ত বেশি মূল্যবান।

Post a Comment