বর্তমান ডিজিটাল যুগে অটোমেশন প্রযুক্তি আমাদের জীবনকে অনেক সহজ করে তুলেছে। তার মধ্যে অন্যতম জনপ্রিয় টুলস হচ্ছে টেলিগ্রাম বট। টেলিগ্রাম বট হচ্ছে সেই রকম সিস্টেম যা টেলিগ্রামের ভিতরে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে আর ব্যবহারকারীর সাথে যোগাযোগ করতে সক্ষম। আজকের দিনে ব্যবসা আর মার্কেটিংয়ের মাধ্যম বা কাস্টমার সার্ভিস অথবা অনলাইন ইনকামের জন্য টেলিগ্রাম বট ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। কারণঃ সেটা অনেক বেশি সময় বাঁচায় আর কাজকে দ্রুত করে সাথে 24/7 সেবা দিতে পারে। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা বিস্তারিতভাবে জানবোঃ
👉 টেলিগ্রাম বট আসলে কি 🤔🤔🤔🤔
👉 টেলিগ্রাম বট কেন ব্যবহার করা হয়?
👉 টেলিগ্রাম বট কি ফ্রিতে বানানো যায়?
👉 টেলিগ্রাম বট তৈরি করার উপায় সমূহ
👉 টেলিগ্রাম বট তৈরি করার নিয়ম সমূহ
👉 নতুনদের জন্য কোন পদ্ধতি ভালো?
👉 টেলিগ্রাম বট থেকে ইনকাম করা সম্ভব?
👉 টেলিগ্রাম বট দিয়ে ইনকাম করার উপায়
সেই সব বিষয় নিয়ে বিস্তারিতভাবে সব জানবোঃ
রিলেটেড আরো কনটেন্ট সমূহ পড়তে পারেন
টেলিগ্রাম বট আসলে কি 🤔🤔🤔🤔🤔🤔🤔
টেলিগ্রাম বট হলোঃ স্বয়ংক্রিয় সফটওয়্যার প্রোগ্রাম যা টেলিগ্রাম অ্যাপের ভিতরে নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী কাজ করে। সেটা মানুষের মতো মেসেজের উত্তর দিতে পারে আর তথ্য সরবরাহ করতে পারে বা বিভিন্ন কাজ অটোমেটিকভাবে সম্পন্ন করতে সক্ষম। সাধারণতঃ Bot API ব্যবহার করে টেলিগ্রাম বট তৈরি করা হয় আর সেটা 24/7 নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারে। টেলিগ্রাম বট ব্যবহার করে ব্যবসা প্রতিষ্ঠান কাস্টমার সাপোর্ট দিতে পারে কিংবা নিউজ আপডেট পাঠাতে পারে কিংবা অনলাইন সার্ভিস পরিচালনা করতে পারে। সহজভাবে বলতে গেলেঃ সেটা হচ্ছে ভার্চুয়াল সহকারী যা ব্যবহারকারীর সাথে ইন্টার্যাক্ট করে আর কাজকে আরো অনেক বেশি দ্রুত আর সহজ করে তোলে।
টেলিগ্রাম বট কেন ব্যবহার করা হয়ে থাকে? ???
টেলিগ্রাম বট মূলতঃ কাজকে সহজ কিংবা স্বয়ংক্রিয় করার জন্য ব্যবহার করা হয়। সেটা 24/7 ইউজারের মেসেজের রিপ্লাই দিতে পারে। ফলেঃ কাস্টমার সাপোর্ট দ্রুত করা সম্ভব হয়। ব্যবসায়ীরা বট ব্যবহার করে প্রোডাক্ট তথ্য, অফার, আপডেট সহজে পৌঁছে দিতে পারেন। তাছাড়াঃ নিউজ আর শিক্ষামূলক কনটেন্ট বা ফাইল শেয়ার করতে বট খুব কার্যকর। মার্কেটিংয়ের কাজ আর লিড জেনারেশন বা ইনকামের ক্ষেত্রে টেলিগ্রাম বট মূল্যবান ভূমিকা রাখে। সহজ কথায় বললেঃ অযথা সময়কে বাঁচানো আর কাজকে অটোমেশন করা বা ইউজার অভিজ্ঞতাকে অনেক বেশি উন্নত করার জন্যই কিন্তু টেলিগ্রাম বটের ব্যবহার করা হয়।
টেলিগ্রাম বট কি ফ্রিতে বানানো যায়? ????
সম্পূর্ণ ফ্রিতে টেলিগ্রাম বট বানানো যায়। টেলিগ্রাম নিজেই BotFather সিস্টেমের মাধ্যমে বিনামূল্যে বট তৈরির সুযোগ দেয়। সেটা কেবলমাত্র টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলেই আপনি খুব সহজে বট তৈরি করে Bot Token নিতে পারবেন। তাছাড়াঃ ManyBot, Chatfuel, Botpress সিস্টেমের মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে কোডিংয়ের অভিজ্ঞতা ছাড়াই ফ্রি বট বানানো সম্ভব। তবেঃ কিছু অ্যাডভান্সড ফিচার বা বড় প্রজেক্টের জন্য পরে পেইড সার্ভিস লাগতে পারে। নতুনদের জন্য ফ্রি অপশনই যথেষ্ট ভালো আর সহজভাবে করার জন্য উপযোগী।
টেলিগ্রাম বট তৈরি করার উপায় সমূহ
টেলিগ্রাম বট তৈরি করার নিয়ম সমূহ
টেলিগ্রাম বট তৈরি করা কিন্তু অনেক সহজ
নিচে পুরো প্রক্রিয়াটি বিস্তারিত দেখানো হলোঃ
Step 🟠 BotFather ব্যবহার করে বট তৈরি
• টেলিগ্রামে BotFather সার্চ করে নিন
• তারপর নিচের কমান্ড দিনঃ
/start
/newbot
তারপরঃ
• আপনার বটের নাম দিন
• username দিন ( শেষে bot লেখা থাকতে হবে )
ইউজারনেমটা নিচের মতো হতে হবে 👇👇👇👇
👉 smartblogzone_bot
তারপরঃ আপনি Bot Token পাবেন
মনে রাখতে হবেঃ সেটা খুবই মূল্যবান
Step 🟠 বট সেটআপ করে নিন
BotFather গিয়ে নিচের কমান্ড দিতে পারেনঃ
/setdescription
/setabouttext
/setuserpic
সেই সব কমান্ড দিয়ে আপনি আপনার বটকে
প্রফেশনাল মানের বট বানাতে পারবেন সহজেই
Step 🟠 কোডিংয়ের অভিজ্ঞতা ছাড়া বট তৈরি
( No-Code-Method )
আপনি চাইলে নিচের টুলস ব্যবহার করতে পারেনঃ
👉 জনপ্রিয় No-Code-Method টুলসঃ
• ManyBot
• Chatfuel
• Botpress
👉 সেই সব টুলের মাধ্যমেঃ
• Auto রিপ্লাই সেট করতে পারবেন
• Menu তৈরি করতে পারবেন
• Broadcast পাঠিয়ে দিতে পারবেন
Step 🟠 কোডিংয়ের মাধ্যমে বট তৈরি
( Advanced-Code-Method )
যদি আপনি প্রফেশনাল বট বানাতে চান
তাহলেঃ Python ব্যবহার করতে পারে
⚠️ Python দিয়ে বট তৈরি করার নিয়ম
সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন
( পরবর্তীতে সেটা আপডেট করা হবে )
সেই সব উপায় আর নিয়ম সমূহ মেনে চললে খুব সহজেই আপনি অত্যন্ত বেশি কার্যকর টেলিগ্রাম বট তৈরি করতে পারবেন। প্রথমে সহজ পদ্ধতি ব্যবহার করতে পারেন আর পরে ধীরে ধীরে অ্যাডভান্সড সব ফিচার সমূহ যোগ করুন। তাহলেই কিন্তু আপনার টেলিগ্রাম বট সফল হবে।
রিলেটেড আরো কনটেন্ট সমূহ পড়তে পারেন
নতুনদের জন্য বট তৈরির কোন পদ্ধতি ভালো?
নতুনদের জন্য টেলিগ্রাম বট তৈরির সবচেয়ে ভালো পদ্ধতি হলোঃ No-Code-Method সিস্টেম। কারণঃ তাতে কোনো প্রোগ্রামিংয়ের জ্ঞান লাগে না আর খুব সহজেই বট তৈরি করা যায়। ManyBot, Chatfuel, Botpress মাধ্যমের মতো মাধ্যম ব্যবহার করে আপনি কয়েক মিনিটের মধ্যেই Reply, Button, Menu সেটআপ করতে পারবেন। সেই সব পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা কম আর দ্রুত কাজ শেখা যায়। পরে যখন অভিজ্ঞতা বাড়বে তখন ধীরে ধীরে Coding Method ব্যবহার করে আরো অনেক বেশি উন্নত ফিচার যুক্ত করতে পারবেন। সেজন্যঃ প্রথমে No-Code-Method পদ্ধতিই সবচেয়ে সহজ আর উপযোগী।
জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে
টেলিগ্রাম বট দিয়ে কি ইনকাম করা সম্ভব ???
টেলিগ্রাম বট দিয়ে ইনকাম করার উপায় সমূহ
টেলিগ্রাম বট থেকে ইনকাম করা সম্ভব আর অনেকেই সেটা ব্যবহার করে নিয়মিত আয় করছেন। আপনি বটের মাধ্যমে Affiliate করে বিভিন্ন প্রোডাক্ট বা সার্ভিস প্রমোট করতে পারেন। তাছাড়াঃ Subscription চালু করে প্রিমিয়াম কনটেন্ট বিক্রি করা যায়। অনেকে বট ব্যবহার করে বিজ্ঞাপন ( ADS ) দেখিয়ে আয় করেন বা নিজস্ব কোর্স, ইবুক, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করেন। তাছাড়াঃ লিড জেনারেশন করে ব্যবসায়িক আয় করা যায়। তবেঃ সফল হতে হলে নিয়মিত ভ্যালু দিতে হবে আর নির্দিষ্ট নিস ( Niche ) অনুযায়ী কাজ করতে হবে।
