মোবাইলে কল আসে না কেন? ???? সঠিক কারণ আর সমাধান জেনে নিন

Colourful Banner Design showing calling, microphone, music, sound wave Symbol ON Pink Background


মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অনন্য অপরিহার্য অংশ। ব্যক্তিগত আর ব্যবসায়িক যোগাযোগের জন্য সেটা সবচেয়ে মূল্যবান মাধ্যম। কিন্তু যদি ফোনে কল আসা বন্ধ হয়ে যায় বা ফোনে কল যায় না। তবেঃ সেটা আমাদের জন্য অনেক বড় সমস্যা তৈরি করতে পারে। অনেক সময় আমরা বুঝতে পারি না ফোনে কল না আসার মূল কারণ কী। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা ফোনে কল না আসার সম্ভাব্য কারণ বিশ্লেষণ করবো আর ফোনে কল না আসার সমস্যার সমাধান দেখাবো। তাতেঃ আপনি নিজেই সহজেই সেই সমস্যা সমাধান করতে পারবেন আর কখনো ফোনের কল সংক্রান্ত সমস্যার মুখোমুখি হবেন না।





মোবাইলে কল না আসলে কি করবো

ফোনে কল না আসলে করণীয় কাজ হচ্ছে প্রথমেই সহজ কিছু বিষয় চেক করা উচিত। আগে দেখুন ফোনে নেটওয়ার্ক সিগন্যাল ঠিক আছে কিনা। তারপরঃ Airplane মোড চালু আছে কিনা নিশ্চিত করুন। যদি চালু থাকে সেটি বন্ধ করুন। তারপরঃ Do Not Disturb ( DND ) অথবা ফোনে কল Blocking, Forwarding, Barring চালু আছে কিনা দেখুন। SIM কার্ড খুলে আবার সঠিকভাবে বসিয়ে নিন। প্রয়োজন হলে ফোনটি Restart করুন। কারণঃ তাতে ছোটখাটো সফটওয়্যার সমস্যা ঠিক হয়ে যায়। তারপরঃ কাজ না করলে অন্য ফোনে SIM ব্যবহার করে পরীক্ষা করুন। সবশেষেঃ সমস্যার সমাধান না হলে আপনার ফোনের অপারেটরের কাস্টমার কেয়ার বা মোবাইল সার্ভিস সেন্টারে যোগাযোগ করে তাদেরকে সেই সমস্যা সম্পর্কে জানানো হবে সবচেয়ে ভালো সিদ্ধান্ত।



মোবাইলে কল না আসার কারণ কী? ????

মোবাইলে কল না আসার প্রধান কারণ হলোঃ
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

🟠 নেটওয়ার্ক সমস্যার কারণে কল আসে নাঃ
সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে দুর্বল নেটওয়ার্ক
• আপনার এলাকায় সিগন্যাল কম থাকলে
• মোবাইল টাওয়ারে কোনো সমস্যা হলে
👉 ফলেঃ আপনার মোবাইলের মধে কল
আসা বা যাওয়া কিন্তু বন্ধ হয়ে যেতে পারে

🟠 LTE Only Mode
অনেক সময় ইন্টারনেট ব্যবহারের জন্য
LTE Only Mode বা Force LTE Mode
ব্যবহার করলে মোবাইলে কল আসে না

🟠 মোবাইলে Airplane মোড চালু থাকাঃ
ভুলবশত Airplane মোড চালু হয়ে যায়
আর সেটা চালু থাকলেঃ
• কোনো কল আসবে না
• ইন্টারনেট বন্ধ থাকবে

🟠 Call Barring অথবা Call Blocking চালুঃ
যদি মোবাইলে সেটা চালু করা থাকে। তাহলেঃ
• মোবাইলে ইনকামিংয়ের কল বন্ধ হয়ে যায়
• নির্দিষ্ট নাম্বার ব্লক থাকলে কল আসবে না

🟠 Call Forwarding Mode
• আপনার কল অন্য নম্বরে ডাইভার্ট করা
থাকলে কিন্তু মোবাইলে কল আসবে না
• সেটা বন্ধ করতে ##21# ডায়াল করুন

🟠 Do Not Disturb ( DND ) Mode
মোবাইলে DND মোড চালু থাকলেঃ
• মোবাইল তখন সাইলেন্ট হয়ে যায়
• অনেক সময় কল আসতে বাধা দেয়

🟠 মোবাইলের SIM কার্ডের কোনো সমস্যা
SIM কার্ডে সমস্যা থাকলে কল আসবে না
যেমনঃ
• SIM ঠিকমতো বসানো নেই
• SIM বা কার্ড নষ্ট হয়ে গেছে
• SIM ইনঅ্যাকটিভ করা থাকলে

🟠 সফটওয়্যার বা সেটিংসের সমস্যা
মোবাইলের সিস্টেম বা সেটিংসের ত্রুটির
কারণেঃ কল আসা বন্ধ হতে পারে। বিশেষ
করেঃ আপডেটের পর সমস্যা দেখা দেয়

🟠 মোবাইলের হার্ডওয়্যার কোনো সমস্যা
যদি ফোনে হার্ডওয়্যার সমস্যা থাকে। তাহলেঃ
মোবাইলে কিন্তু কল আসবে না আর যাবে না



মোবাইলে কল না আসার সমাধান সমূহ

মোবাইলে কল না আসার সঠিক সমাধানঃ
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

⭐ আপনার মোবাইল রিস্টার্ট করে দেখুনঃ
• সবচেয়ে সহজ সমাধান হলোঃ Restart করা
👉 তাতেঃ ছোটখাটো সমস্যা ঠিক হয়ে যায়
⭐ Airplane মোড বন্ধ করুনঃ
• Settings → Airplane  → Off
⭐ নেটওয়ার্ক চেক করুনঃ
• অন্য জায়গায় গিয়ে চেষ্টা করুন
• Manual Network Selection করুন
⭐ SIM কার্ড চেক করুনঃ
• SIM খুলে আবার লাগান
• অন্য ফোনে SIM ব্যবহার করে দেখুন
⭐ কল Settings ঠিক করুনঃ
• Call Barring OFF করুন
• Blocked নাম্বার চেক করুন
⭐ DND মোড বন্ধ করুনঃ
Settings → Sound → Do Not Disturb → Off
⭐ সফটওয়্যার আপডেট দিন
Settings → Software → Update
⭐ Factory রিসেট ( শেষ উপায় হিসেবে )
⚠️⚠️⚠️⚠️⚠️ সতর্কতাঃ তাতে আপনার
মোবাইলের সকল সব ডাটা সমূহ মুছে যাবে
👉 সেজন্যঃ আগে Backup করে রেখে দেন
⭐ সবশেষেঃ কাস্টমার কেয়ারে যোগাযোগ
👉 যদি কোনো কিছুতেই কোনো কাজ না হয়ঃ
তাহলে আপনার মোবাইল অপারেটরের কাস্টমার
কেয়ারের সাথে যোগাযোগ করে তা সমাধান করুন



মোবাইলে কল আসলে দেখা যায় না

মোবাইলে কল আসলে স্ক্রিনে দেখা যায় না যদি। তাহলেঃ সেটা কিন্তু সাধারণতঃ সেটিংস বা সফটওয়্যার সমস্যার কারণে হয়। অনেক সময় Do Not Disturb ( DND ) চালু থাকলে কলের নোটিফিকেশন ঠিকভাবে দেখায় না। আবার মোবাইলের কল Notification অথবা Full Screen Display অপশন বন্ধ থাকলে সেই সমস্যা হতে পারে। কিছু ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপ যেমনঃ মোবাইলের ভাইরাস ক্লিনার অ্যাপ বা মোবাইলের ব্যাটারি সেভার অ্যাপ সমূহ কল স্ক্রিন ব্লক করে দেয়। তাছাড়াঃ মোবাইলের ডিফল্ট ডায়ালার অ্যাপে সমস্যা থাকলে তেমন সমস্যা হতে পারে। সেটার সমাধান হিসেবে ( DND ) বন্ধ করুন আর কল Settings থেকে Incoming Call Display চালু করুন আর মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল করুন। পাশাপাশিঃ মোবাইল Restart দিন। সমস্যা থাকলে সফটওয়্যার আপডেট করুন বা ডিফল্ট ডায়ালার রিসেট করুন।





মোবাইলে কল না আসার সমস্যা সাধারণ কিন্তু মোবাইলের বিরক্তিকর সমস্যা। সেটা হতে পারে নেটওয়ার্ক দুর্বলতা, Airplane, DND, SIM কার্ড সমস্যা আর কল Blocking, Forwarding, Barring অথবা সফটওয়্যার ত্রুটির কারণে। তবেঃ কল না আসার সহজ কিছু নিয়ম অনুসরণ করলে কল সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। যেমনঃ ফোন Restart করে দেখা আর Airplane মোড বন্ধ করা আর DND মোড বন্ধ করা বা SIM কার্ড পরীক্ষা করা বা নেটওয়ার্ক চেক করা সাথে সফটওয়্যার আপডেট দেওয়া। শেষ পর্যন্ত যদি সমস্যার সমাধান না হয়। তবেঃ মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার বা মোবাইল সার্ভিস সেন্টারের সাহায্য নেওয়াই সবচেয়ে নিরাপদ আর সবচেয়ে কার্যকর উপায়। সেই সব বিষয় মেনে চললে আপনি সহজেই আপনার মোবাইলে কল সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন।

Post a Comment

Previous Blog Post Next Blog Post