কাঞ্চনজঙ্ঘা দেখতে চান? ???? পঞ্চগড় ভ্রমণের বিস্তারিত গাইডলাইন জেনে নিন

Colourful Two Travelers wearing backpacks with a location pin symbol ON Light Colour Background ( representing travel planning and destination guidance concept )


বাংলাদেশের উত্তর সীমান্তের অপরূপ সৌন্দর্যের অন্যতম আকর্ষণ হলোঃ পঞ্চগড়। শীতের সকালে পঞ্চাগড়ের কুয়াশা আর চা বাগান বা ঠান্ডা পরিবেশের মাঝে দূরে দেখা যায় তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ সেই পর্বতশৃঙ্গের দৃশ্য বাংলাদেশের মাটি থেকে উপভোগ করা সত্যিই অনন্য অসাধারণ অভিজ্ঞতা। অনেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গকে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ ভেবে থাকেন। আসলে সেটা পৃথিবীর তৃতীয় বৃহত্তম পর্বতশৃঙ্গ। প্রতি বছর অসংখ্য পর্যটক পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ভিড় করেন। সেই কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা জানবোঃ পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার সঠিক গাইডলাইন সহ কাঞ্চনজঙ্ঘা ভ্রমণ করার জন্য যা কিছু দরকার বা প্রয়োজন আছে। সেই সব বিষয় সমূহ নিয়ে বিস্তারিত সকল গাইডলাইন সমূহ।





কাঞ্চনজঙ্ঘা পাহাড় কোথায় অবস্থিত আছে?

কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হিমালয় পর্বতের বিখ্যাত তুষারাবৃত পর্বতশৃঙ্গ। কাঞ্চনজঙ্ঘা পর্বতের অবস্থান হলোঃ নেপাল আর ভারতের সিকিম রাজ্যের সীমান্তে। সেটা বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত আর কাঞ্চনজঙ্ঘা পর্বতের উচ্চতা প্রায়ঃ 8,686 মিটার। অনেকে সেটাকে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত মনে করেন। বাস্তবে সেই স্থানটি হচ্ছে Nepal >>>>> Mount Everest Hills সেটা পরিষ্কার আবহাওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলের শহর পঞ্চগড়ের তেঁতুলিয়া থেকে দূরে কাঞ্চনজঙ্ঘার বরফঢাকা চূড়া দেখা যায়। সূর্যোদয়ের সময় পাহাড়টির সৌন্দর্য আরো অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠে। যেটা প্রতি বছর দেশ আর বিদেশের অসংখ্য ভ্রমণপিপাসুকে কিন্তু পঞ্চগড়ে টেনে আনে।



কোন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়?

পঞ্চগড় জেলার বেশ কয়েকটি জায়গা থেকে কিন্তু
খালি চোখে মাউন্ট এভারেস্টের কাঞ্চনজঙ্ঘা দেখা
যায় আর যার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হলোঃ


বিশেষ করে বললেঃ তেঁতুলিয়া ডাকবাংলো থেকে
সূর্যোদয়ের সময় কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দারুণ লাগে



কাঞ্চনজঙ্ঘা দেখার সেরা সময় কখন 🤔🤔🤔

কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে সেরা সময় হলোঃ অক্টোবর থেকে জানুয়ারি মাস। সেই সময় আকাশ তুলনামূলক পরিষ্কার থাকে আর কুয়াশা কম থাকায় দূরের তুষারাবৃত পাহাড় সহজে দেখা যায়। বিশেষ করে বললেঃ শীতকালের ভোরবেলা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের দৃশ্য সবচেয়ে বেশি সুন্দর লাগে। সকাল 5:30 থেকে 8 টার মধ্যে সূর্যের আলো পাহাড়ের বরফে পড়ে সোনালি আভা তৈরি করে। যা কিন্তু অসাধারণ দৃশ্য উপহার দেয়। বাংলাদেশের তেঁতুলিয়া অঞ্চলে অবস্থান করলে সেই সময়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তবেঃ মেঘলা বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যাবে না বা সমস্যা হতে পারে। সেজন্যঃ কাঞ্চনজঙ্ঘা ভ্রমণ করার আগে আবহাওয়ার খবর জেনে নেওয়া সবচেয়ে ভালো।

আমাদের সাথে আপডেট থাকতে ভিজিট করুন




ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার উপায় আর নিয়ম

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে পঞ্চগড় যাওয়ার প্রধান উপায় হিসেবে রয়েছে ট্রেন, বাস, নিজের ব্যক্তিগত গাড়ি সহ সব রকমের যাতায়াত ব্যবস্থা। সবচেয়ে জনপ্রিয় আর আরামদায়ক যাতায়াত মাধ্যম হলোঃ ট্রেন। Panchagarh Express Train ব্যবহার করে সরাসরি ঢাকা থেকে পঞ্চগড় যাওয়া যায় আর যাত্রাপথে সময় লাগে প্রায় 10 থেকে 12 ঘণ্টা। তাছাড়াঃ বিভিন্ন আন্তঃজেলা বাস সার্ভিস নিয়মিত চলাচল করে। যা রাতের ভ্রমণের জন্য সুবিধাজনক যাতায়াত ব্যবস্থা। বাসে গেলে সাধারণতঃ 12 থেকে 14 ঘণ্টা সময় লাগতে পারে। আবারঃ পঞ্চগড় থেকে তেঁতুলিয়া উপজেলার দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার। সেখান থেকে ভাড়া করা গাড়ি বা ব্যক্তিগত গাড়ি বা সিএনজি ইত্যাদি নিয়ে যাওয়া যাবে আর ভ্রমণ করা যাবে। শীতকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে অনেক পর্যটক সেই রুটে পঞ্চগড় জেলায় আসেন। সেজন্যঃ আগে থেকেই বাস বা ট্রেনের টিকিট বুক করে রাখা ভালো হবে।



পঞ্চগড় শহর থেকে তেঁতুলিয়া যাওয়ার উপায়

পঞ্চগড় শহর থেকে তেঁতুলিয়া যাওয়া খুব সহজ।
পঞ্চগড় শহর থেকে তেঁতুলিয়ার দূরত্ব হচ্ছে প্রায়ঃ
40 কিলোমিটার আর পঞ্চগড় জেলা শহর থেকে
তেঁতুলিয়া যেতে পারবেন সহজে 👇👇👇👇👇

• বাস
• রিকশা
• সিএসজি
• মাইক্রোবাস

সময় লাগে প্রায় 1 থেকে 1.5 ঘণ্টা। আরামদায়ক
যারা ভ্রমণ চান তারা রিজার্ভ গাড়ি নিতে পারেন।
রাস্তার দুই পাশে চা বাগান আর প্রাকৃতিক সৌন্দর্য
ভ্রমণকে অনেক বেশি কিন্তু উপভোগ্য করে তোলে।



তেঁতুলিয়ায় থাকার হোটেল আর ভাড়ার তালিকা

তেঁতুলিয়া হচ্ছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় শীতকালীন পর্যটন অঞ্চল। প্রতি বছর হাজারো ভ্রমণপ্রেমী সেখানে আসেন কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। সেজন্যঃ পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে তেঁতুলিয়ায় বিভিন্ন মানের হোটেল, রিসোর্ট, খাবারের ব্যবস্থা গড়ে উঠেছে। তেঁতুলিয়ায় কম বাজেট থেকে পরিবার নিয়ে থাকার মতো উন্নত মানের রিসোর্ট রয়েছে। বাজার আর ডাকবাংলোর আশপাশে সবচেয়ে বেশি হোটেল পাওয়া যায়। তেঁতুলিয়ার আবাসিক হোটেল ভাড়া সাধারণতঃ 800 থেকে 1500 টাকার মধ্যে হয়ে থাকে। মাঝারি মানের হোটেল আর কটেজে থাকতে খরচ হতে পারে 2000 থেকে 5000 টাকা। সুন্দর ভিউ আর নিরিবিলি পরিবেশের রিসোর্টে ভাড়া কিছু বেশি হয়।



পঞ্চগড় ভ্রমণে কোন কোন জায়গা দেখা যাবে?

পঞ্চগড় জেলায় ট্যুর করার জন্য গেলে কেবলমাত্র কাঞ্চনজঙ্ঘা নয়। আরো অনেক সুন্দর স্থান ঘুরে দেখতে পারবেন। প্রকৃতি, নদী, চা বাগান আর সীমান্ত অঞ্চলের সৌন্দর্য পঞ্চগড় ভ্রমণকে অনেক বেশি আকর্ষণীয় করে তোলে। পঞ্চগড় জেলার সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ স্থান স্থানের মধ্যে রয়েছে তেঁতুলিয়া চা বাগান। যেখানে সবুজ চা বাগানের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। তাছাড়াঃ বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ভারত সীমান্তের সৌন্দর্য দেখা যায়। প্রকৃতিপ্রেমীদের জন্য মহানন্দা নদীর অঞ্চল খুব বেশি জনপ্রিয়। ইতিহাসপ্রেমীরা ঘুরে দেখতে পারেন মির্জাপুর শাহী মসজিদ। শীতকালে পুরো পঞ্চগড় জেলা জুড়ে অন্যরকম ভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। যা পর্যটকদের পঞ্চগড় জেলায় বারবার টেনে আনে।



কাঞ্চনজঙ্ঘা দেখার সময় গুরুত্বপূর্ণ টিপস

⭐ খুব ভোর মানে খুব সকালে বের হয়ে যান।
সকালের দিকে আকাশ পরিষ্কার থাকে। সেজন্যঃ
সকালে সেখানে গেলে খুব সুন্দর দৃশ্য দেখা পাবেন

⭐ শীতের কাপড় সমূহ সবসময় কিন্তু সঙ্গে রাখুন।
পঞ্চগড়ে শীতের তাপমাত্রা কিন্তু অনেক বেশি থাকে।
বিশেষ করে বললেঃ তেঁতুলিয়ায় তুলনামূলক বেশি

⭐ ক্যামেরা বা মোবাইলে চার্জ ফুল করে রাখুন
কাঞ্চনজঙ্ঘার দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ
কখনো মিস করবেন না আর মিস করা যাবে না

⭐ অনলাইনে আবহাওয়ার আপডেট দেখে যান
মেঘলা আবহাওয়ায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না



কাঞ্চনজঙ্ঘা দেখতে কত টাকা খরচ লাগবে?

পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার খরচ
মূলতঃ আপনার ভ্রমণের বিষয়, হোটেল, যাতায়াত
সিস্টেমের উপর নির্ভর করে। সাধারণভাবেঃ কম
বা মিডিয়াম বাজেটে 2 থেকে 3 দিনের সুন্দর ট্যুর
সহজে সম্পন্ন করা যায় আর চাইলে বড় বাজেটে
পরিবার, বন্ধু, কোম্পানির ট্যুর করতে পারেন

কাঞ্চনজঙ্ঘা ভ্রমণের সম্ভাব্য খরচের তালিকা

নিচে কাঞ্চনজঙ্ঘা ট্যুরের বাজেট তালিকা সমূহ
পুরোপুরি বিস্তারিতভাবে উপস্থাপন করা হলোঃ

🟠 ঢাকা থেকে পঞ্চগড়ে ট্রেন বা বাস ভাড়া
৳ 800 থেকে 2500 টাকার মতো লাগবে

🟠 পঞ্চগড় থেকে তেঁতুলিয়া যাতায়াত
৳ 200 থেকে 1200 টাকার মতো লাগবে

🟠 থাকার জন্য হোটেল বা রিসোর্ট ভাড়া
৳ 800 থেকে 5000 টাকার মতো লাগবে

🟠 দৈনিক খাবারের খরচ হিসেবে লাগবে
৳ 300 থেকে 1500 টাকার মতো লাগবে

🟠 অতিরিক্ত ভ্রমণ আর ঘোরাঘুরির জন্য
৳ 500 থেকে 2000 টাকার মতো লাগবে

মোট কত টাকার বাজেট লাগতে পারে?

কম বাজেটের ট্যুরঃ 5000 থেকে 8000 টাকা
মাঝারি মানের ট্যুরঃ 6000 থেকে 12,000 টাকা
পরিবার আর রিসোর্ট সহ ট্যুরঃ 15,000+ টাকা

দ্রষ্টব্যঃ ⚠️⚠️⚠️⚠️⚠️ শীতকালে পর্যটকের চাপ
বেশি থাকায় হোটেল ভাড়া কিছু বেড়ে যেতে পারে।
সেজন্যঃ আগে থেকে সব কিছুর টিকিট বুক করলে
খরচ কিন্তু অনেকটাই কম রাখা সম্ভব হবে সহজেই





পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা?

পঞ্চগড় থেকে দূরের তুষারাবৃত কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখাটা কিন্তু সত্যিই অনন্য অভিজ্ঞতা। শীতের সকালে তেঁতুলিয়ার চা বাগান আর কুয়াশার মাঝখানে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের দৃশ্য প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। সূর্যের আলো পড়লে পাহাড়ে সোনালি আভা তৈরি হয়। যা ভ্রমণকে অনেক বেশি স্মরণীয় করে তোলে। বাংলাদেশের মাটি থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার সুযোগ খুব কম জায়গাতেই পাওয়া যায়। আপনি যদি প্রকৃতি আর পাহাড় ভালোবাসেন। তাহলেঃ পঞ্চগড় জেলা ভ্রমণ করা আপনার জন্য হতে পারে দারুণ অভিজ্ঞতা। সঠিক সময় নির্বাচন করা আর কিছু প্রস্তুতি নিলে খুব সহজেই বাংলাদেশের মাটি থেকে বিশ্বের অন্যতম সুন্দর পাহাড় আর সৌন্দর্যটাকে উপভোগ করতে পারবেন।

Post a Comment

Previous Blog Post Next Blog Post