অনলাইনে ডিজিটাল জন্ম নিবন্ধন করার নিয়ম : বিস্তারিত গাইডলাইন জেনে নিন

বর্তমান ডিজিটাল যুগে জন্ম নিবন্ধন সনদ হচ্ছে অত্যন্ত বেশি মূল্যবান পরিচয়পত্র। স্কুলের মধ্যে ভর্তি করা → জাতীয় পরিচয়পত্রের আবেদন করা → পাসপোর্ট
Clipboard Notepaper Symbol : REPRESENTING : online registration form submission → application and document verification process → data entry works


বর্তমান ডিজিটাল যুগে জন্ম নিবন্ধন সনদ হচ্ছে অত্যন্ত বেশি মূল্যবান পরিচয়পত্র। স্কুলের মধ্যে ভর্তি করা → জাতীয় পরিচয়পত্রের আবেদন করা → পাসপোর্ট তৈরি করা → ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহ বিভিন্ন সেবা গ্রহণ করার জন্য কিন্তু ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হয়ে থাকে। বর্তমানে, ঘরে বসে অনলাইনের মাধ্যমে ডিজিটাল জন্ম নিবন্ধনের আবেদন করা সম্ভব রয়েছে। তবে, অনেকে কিন্তু ডিজিটাল জন্ম নিবন্ধনের সঠিক নিয়ম জানেন না বলে আবেদন করার সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হন। আজকে আমরা জানব : অনলাইনে ডিজিটাল জন্ম নিবন্ধন আবেদনের নিয়ম আর অনলাইনে ডিজিটাল জন্ম নিবন্ধন আবেদনের প্রয়োজনীয় কাগজপত্র বা অনলাইনে ডিজিটাল জন্ম নিবন্ধন আবেদনের গাইডলাইন নিয়ে বিস্তারিত সব কিছু।



জন্ম নিবন্ধন কি আর সেটা না থাকলে কি সমস্যা

Birth Registration Certificate → জন্ম নিবন্ধন সনদ হচ্ছে যেকোনো ব্যক্তির জন্মের সরকারি রেকর্ড। যেটা, সেই ব্যাক্তির নাম, জন্মতারিখ, বাবা আর মায়ের সঠিক পরিচয় সহ জন্মস্থানের তথ্য সংরক্ষণ করে। সেটা, দেশের নাগরিকের প্রথম পরিচয়পত্র হিসেবে বিবেচিত হয়। জন্ম নিবন্ধন সনদ না থাকলে কিন্তু স্কুলের মধ্যে ভর্তি করা → জাতীয় পরিচয়পত্রের আবেদন করা → পাসপোর্ট তৈরি করা → ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহ বিভিন্ন সেবা গ্রহণে সমস্যা হতে পারে। তাছাড়া, নাগরিকত্বের প্রমাণ দিতে জটিলতা দেখা দিতে পারে। সেজন্য, ভবিষ্যতে যেকোনো প্রশাসনিক বা আইনি সমস্যার সম্মুখীন না হতে কিন্তু অনলাইন বা অফলাইনে জন্ম নিবন্ধনের সনদ সময়মতো তৈরি করা অত্যন্ত বেশি মূল্যবান।



অনলাইনে জন্ম নিবন্ধন করার জন্য কি লাগবে

অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের জন্য আবেদন
করার আগে কিছু প্রয়োজনীয় তথ্য বা কাগজপত্র
প্রস্তুত রাখতে হবে। নিচে থাকা তথ্য প্রয়োজন হয়

🔸ব্যাক্তির সঠিক নাম ( Bangla / English )
🔸জন্মতারিখ
🔸জন্মস্থান
🔸পিতা / মাতার ( Bangla / English ) নাম

🔶 পিতা / মাতার জন্ম নিবন্ধন সনদের নাম্বার
আর NID নাম্বার দিতে হবে

🔶 স্থায়ী আর বর্তমান ঠিকানার প্রমাণ হিসেবে
Tex রসিদ / Utility বিলের কপি লাগবে

🔶 ( 5 ) বছরের নিচে হলে কিন্তু হসপিটালের
ছাড়পত্র সনদ বা ইপিআই টিকা কার্ড লাগবে।
( 5 ) বছরের উপরে হলে কিন্তু তা ছাড়া লাগবে
PSC, JSC, SSC সার্টিফিকেট

🔶 যে কারোর সচল মোবাইল নাম্বার থাকা লাগবে

জন্ম নিবন্ধনের তথ্য আর কাগজপত্রকে প্রস্তুত করে
কিন্তু জন্ম নিবন্ধনের অনলাইনের ফরম পূরণ করার
পর আবেদন জমা করে আবেদনের নাম্বার নিতে হবে



জন্ম নিবন্ধন করার জন্য কোনো ফি লাগে কি না

জন্ম নিবন্ধন সনদ তৈরির জন্য ফি হিসেবে কোনো টাকা লাগবে কি লাগবে না সেটা কিন্তু জন্ম নিবন্ধন করার আবেদনকারীর বয়স আর আবেদনের সময়ের উপর নির্ভর করে। সাধারণত, বাচ্চাদের জন্মের নির্ধারিত সময়সীমার মধ্যে জন্ম নিবন্ধন করলে কোনো ফি দিতে হয় না বা খুব সামান্য সরকারি ফি প্রযোজ্য হয়। তবে, নির্ধারিত সময় পার হয়ে গেলে বা তথ্য সংশোধনের প্রয়োজন হলে কিছু ফি দিতে হতে পারে। সেটা, সরকার বিভাগের নির্ধারিত নিয়ম অনুযায়ী পরিবর্তিত হতে পারে। সেজন্য, আবেদন করার আগে আপনার ইউনিয়ন পরিষদ থেকে সেটার সর্বশেষ ফি সম্পর্কে জানুন।



অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন করার নিয়ম

জন্ম নিবন্ধনের জন্য নিচের দেখানো নিয়ম দেখুন
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

🟠 জন্ম নিবন্ধনের অয়েবসাইটে প্রবেশ করুন

জন্ম আর মৃত্যু নিবন্ধনের অয়েবসাইটে যেতে হবে
লিংকে ক্লিক করে সরাসরি অয়েবসাইটে চলে যান

🟠 জন্ম নিবন্ধনের আবেদনপত্র নির্বাচন করুন

অয়েবসাইটে প্রবেশ করার পর নতুন জন্ম নিবন্ধন
আবেদনের অপশন নির্বাচন করুন। পরে, জন্মস্থান
আর ঠিকানা সম্পর্কিত সকল তথ্য নির্বাচন করুন

🟠 আবেদনকারীর ব্যক্তিগত তথ্য প্রদান করুন

আবেদনকারীর সঠিক নাম, জন্মতারিখ, লিঙ্গ আর
জন্মস্থানের তথ্য সঠিকভাবে পূরণ করে দিতে হবে।
অবশ্যই কিন্তু লেখার সময় সঠিক বানান বা সংখ্যা
ইত্যাদি সব কিছু কিন্তু খুব ভালোভাবে যাচাই করুন

🟠 পিতা / মাতার সঠিক সব তথ্য প্রদান করুন

বাবা / মায়ের সঠিক নাম আর তাদের জন্ম নিবন্ধন
সনদের নাম্বার আর NID নাম্বার সঠিকভাবে দিবেন

🟠 ঠিকানার তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে

বর্তমান / স্থায়ী ঠিকানার তথ্য সঠিকভাবে দিবেন।
ওয়ার্ড, ইউনিয়ন, থানা, পৌরসভা, জেলা → ইত্যাদি
সব তথ্য অবশ্যই সঠিকভাবে নির্বাচন করে নিবেন

🟠 আবেদন যাচাই করার পরে সাবমিট করুন

সকল তথ্য পূরণ করার পর পুনরায় যাচাই করুন।
কোনো ভুল না থাকলে আবেদন সাবমিট করবেন।
সফলভাবে সেটা সম্পন্ন হয়ে গেলে কিন্তু আপনাকে
জন্ম নিবন্ধনের আবেদন নাম্বার প্রদান করা হবে।
সেটা ব্যবহার করে আবেদনপত্র ডাউনলোড করুন

নোটঃ সব তথ্য সঠিকভাবে দিবেন। তথ্য ভুল হলে
কিন্তু আবেদন বাতিল করা হবে অথবা পরবর্তীতে
আবার নতুন করে সংশোধন করে নিতে হতে পারে।
যেটা কিন্তু পরবর্তীতে বড় সমস্যার মধ্যে ফেলে দিবে



জন্ম নিবন্ধনের আবেদন করার পর কি কি করব

অনলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করার পরপরই কিন্তু জন্ম নিবন্ধনের আবেদন নাম্বার সংরক্ষণ করতে হবে। সেই নাম্বারের মাধ্যমে পরবর্তীতে জন্ম নিবন্ধনের আবেদন স্ট্যাটাস যাচাই করা যায়। তারপর, প্রয়োজন হলে আপনার ইউনিয়ন পরিষদে যোগাযোগ করতে হবে। ইউনিয়ন পরিষদের কর্তৃপক্ষরা সেই তথ্য যাচাই করে অনুমোদন করার পর জন্ম নিবন্ধন সনদের ইস্যু করা হয়ে থাকে। সেজন্য, আবেদনপত্র জমা করার পর নিয়মিতভাবে আবেদনের স্ট্যাটাস যাচাই করা আর প্রয়োজনীয় সকল গাইডলাইন অনুসরণ করা সবচেয়ে জরুরি।




অনলাইনে জন্ম নিবন্ধন করার সুবিধা কি কি

অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধনের সুবিধা হচ্ছে
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

✔ ঘরে বসে জন্ম নিবন্ধনের আবেদন করা যাবে
✔ সময় আর খরচ কম লাগে
✔ আবেদন ট্র্যাক করা সহজ
✔ তথ্য সংরক্ষণ করা নিরাপদ
✔ বিভিন্ন সরকারি সেবা গ্রহণে অনেক সহজ হবে

সেই সব সুবিধা কিন্তু আপনি সহজে নিতে পারবেন



জন্ম নিবন্ধন করার সময় যেসব ভুল করবেন না

জন্ম নিবন্ধনের আবেদন করার সময় অবশ্যই আবেদনকারীর সঠিক নাম, জন্মতারিখ, বাবা আর মায়ের সঠিক নাম আর ঠিকানার সঠিক তথ্য কিন্তু সঠিকভাবে প্রদান করা অত্যন্ত বেশি জরুরি। Bangla / English নামের বানানে কোনো ভুল থাকলে ভবিষ্যতে কিন্তু Passport আর NID অথবা শিক্ষাগত যোগ্যতার সনদ তৈরি করার সময় সমস্যা হতে পারে। তাছাড়া, জন্মতারিখ আর ভুল জন্ম নিবন্ধন নাম্বার বা অসম্পূর্ণ তথ্য রাখা থেকে বিরত থাকতে হবে। আবেদন জমা করার আগে প্রতিটি তথ্য ভালোভাবে কয়েকবার যাচাই করুন আর প্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে মিলিয়ে নিন। আপনার সামান্য অসাবধানতা কিন্তু পরবর্তীতে জন্ম নিবন্ধন সংশোধন করার ঝামেলা আর অতিরিক্ত সময় নষ্ট করার জন্য অনেক বড় কারণ হতে পারে।



FAQs 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

জন্ম নিবন্ধন সনদ করতে কত দিন লাগবে?

আবেদন যাচাই করা সম্পন্ন করার পর কয়েক
দিনের মধ্যে জন্ম নিবন্ধনের সনদ পেয়ে যাবেন

জন্ম নিবন্ধনের আবেদন কিভাবে চেক করে?

জন্ম নিবন্ধনের আবেদন নাম্বার দিয়ে অনলাইনে
জন্ম নিবন্ধনের আবেদন স্ট্যাটাস চেক করা যায়
দেখবেন : https://everify.bdris.gov.bd

জন্ম নিবন্ধন সনদের মধ্যে নাম্বার সংখ্যা কত?

বর্তমানে ডিজিটাল জন্ম নিবন্ধন সনদের নাম্বার
সংখ্যা হয়ে থাকে 17 ডিজিটের

জন্ম নিবন্ধনের তথ্য ভুল হলে ঠিক করা যায়?

প্রয়োজনীয় প্রমাণপত্র জমা করে ঠিক করা যাবে

জন্ম নিবন্ধনের মূল সনদ কোথা থেকে আনব?

ইউনিয়ন পরিষদ থেকে মূল সনদ আনতে পারবেন