ভিডিও ও ছবি ব্যাকআপ রাখার উপায় : বিস্তারিত গাইডলাইন জানুন

বর্তমান সময়ে মোবাইল আর কম্পিউটারে আমরা বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও ও ফটো সংরক্ষণ করে রাখি। পারিবারিক বিভিন্ন স্মৃতি → ভ্রমণ করার ফটো → অফিসের
Photo Gallery Frame ( representing ) Photo → Sharing And Backup


বর্তমান সময়ে মোবাইল আর কম্পিউটারে আমরা বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও ও ফটো সংরক্ষণ করে রাখি। পারিবারিক বিভিন্ন স্মৃতি → ভ্রমণ করার ফটো → অফিসের প্রয়োজনীয় ফাইল সহ বিভিন্ন ব্যবসায়িক তথ্য ইত্যাদি সব কিন্তু ডিজিটাল ফরম্যাটে থাকে। কিন্তু, অনেকের মোবাইল হারিয়ে যায় → স্টোরেজ নষ্ট হয় → ভাইরাস আক্রমণ করে অথবা ভুলবশত ফাইল ডিলিট হয়ে গেলে কিন্তু সেই সব মূল্যবান তথ্য চিরতরে হারিয়ে যেতে পারে। সেই সব সমস্যা থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে নিয়মিতভাবে মোবাইলের ডকুমেন্ট ব্যাকআপ রাখা। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা ভিডিও ও ফটো ব্যাকআপ রাখার উপায় আর ব্যাকআপের প্রয়োজনীয় টুলস বা ব্যাকআপের নিরাপত্তার গাইডলাইন সহ অন্যান্ন সব প্রয়োজনীয় বিষয় নিয়ে পুরোপুরি বিস্তারিত জানবো।

রিলেটেড আরো অন্যান্ন কনটেন্ট পড়তে পারেন




ভিডিও ও ছবি ব্যাকআপ রাখা কেন জরুরি বিষয়

ভিডিও ব্যাকআপ করা অথবা ছবি ব্যাকআপ করা কিন্তু জরুরি। কারণ, আমাদের জীবনের স্মৃতি সহ ব্যক্তিগত আর প্রয়োজনীয় সব তথ্য সংরক্ষণ করা থাকে। কিন্তু, বিভিন্ন সমস্যার কারণে সেই সব মূল্যবান ফাইল হারিয়ে যেতে পারে। যদি, নিয়মিত ব্যাকআপ রাখা হয়। তাহলে, যেকোনো পরিস্থিতির মধ্যে সেই সব ভিডিও ও ছবি পুনরুদ্ধার করা সম্ভব। তাছাড়া, নতুন ডিভাইসে ফাইল ট্রান্সফার করা আর দীর্ঘমেয়াদে নিরাপদভাবে ফাইল সংরক্ষণ করা সহ ডিভাইসের মূল্যবান ডেটা সুরক্ষার জন্য ডেটা ব্যাকআপ করা হচ্ছে অত্যন্ত বেশি প্রয়োজনীয়। সেজন্য, ভবিষ্যতের সমস্যা কমাতে হলে। ক্লাউড ব্যাকআপ স্টোরেজ অথবা External ড্রাইভে নিয়মিত ব্যাকআপের অভ্যাসটা গড়ে তোলা উচিত।


ক্লাউড স্টোরেজের মধ্যে ব্যাকআপ রাখার উপায়

বর্তমানে ক্লাউড স্টোরেজের সিস্টেম হচ্ছে সবচেয়ে
জনপ্রিয় ব্যাকআপের ব্যবস্থা। সেখানে, যেকোনো
ভিডিও ও ছবি অনলাইনে ব্যাকআপ করা যাবে

জনপ্রিয় ক্লাউড ব্যাকআপ স্টোরেজ সেবা হচ্ছে

ক্লাউড ব্যাকআপ স্টোরেজ ব্যবহারের সুবিধা

🔶 যেকোনো জায়গা থেকে ফাইল দেখা যাবে
🔶 মোবাইল বদলে ফেললে ফাইল পেয়ে যাবেন
🔶 অটোমেটিকলি ব্যাকআপের সুবিধা রয়েছে
🔶 স্টোরেজ হারানোর সমস্যা অনেক কম রয়েছে

SSD / External হার্ডডিস্কের মাধ্যমে ব্যাকআপ

যাদের অনেক ভিডিও ও ছবি বা অনেক বড় কোন
ফাইল থেকে থাকে। তাদের জন্য রয়েছে SSD /
External হার্ডডিস্ক ব্যবহার করার জন্য পরামর্শ

সেটার সুবিধা রয়েছে কি কি জানুন

🔶 খুব দ্রুত ফাইল কপি করা যাবে
🔶 অনেক বেশি স্টোরেজ মিলবে
🔶 ইন্টারনেটের প্রয়োজন হয় না
🔶 দীর্ঘদিন ব্যবহার করা যায় সহজে

কম্পিউটারে লোকাল ব্যাকআপ রাখার উপায়

মোবাইলের যেকোনো ভিডিও ও ছবি নিয়মিতভাবে
কম্পিউটারে কপি করুন। আলাদা ফোল্ডার তৈরি
করে, বছর আর মাস অনুযায়ী সাজিয়ে রাখলে
পরে সেটা বের করা সহজ।

উদাহরণ

➤ 2026
➤ জানুয়ারি
➤ ফেব্রুয়ারি
➤ মার্চ
➤ ইত্যাদি

সেইভাবে তৈরি করলে কিন্তু ব্যবস্থাপনা হবে সহজ


পেনড্রাইভ বা মেমোরি কার্ডে ব্যাকআপ করুন

কম জরুরি ফাইলের জন্য পেনড্রাইভ বা মেমোরি
কার্ড ব্যবহার করা যেতে পারে। তবে, কেবলমাত্র
পেনড্রাইভের উপর নির্ভর করা উচিত নয়। কারণ,
নষ্ট বা হারানোর অনেকটা সম্ভাবনা কিন্তু রয়েছে

3-2-1 ব্যাকআপ সিস্টেম কি 🤔🤔🤔🤔🤔

ডেটা নিরাপদ রাখার সবচেয়ে বেশি জনপ্রিয় নিয়ম
হচ্ছে 3-2-1 File Backup Rule যেটার অর্থ হলো

✔ মোট 3 টি কপি করে রাখুন
✔ 2 রকমের আলাদা স্টোরেজে ব্যাকআপ করুন
✔ 1 টি কপি অন্য স্থানে বা ক্লাউডের ভিতরে রাখুন

উদাহরণ

🔸মূল ফাইল মোবাইলের মধ্যে
🔸দ্বিতীয় কপি থাকবে SSD-তে
🔸তৃতীয় কপি ক্লাউড ব্যাকআপ স্টোরেজে থাকবে

সেইভাবে ব্যাকআপ রাখলে ডেটা হারানোর সমস্যা
অনেকটা কমে যাবে ||||| জয়েন করতে পারেন



Photos অ্যাপে অটো ব্যাকআপ চালু করে নিন

Photos অ্যাপে অটো ব্যাকআপ করা যায় সহজে

অটো ব্যাকআপ করার সুবিধা কি কি রয়েছে

🔶 নতুন ছবি নিজে থেকে ব্যাকআপ হয়ে যাবে
🔶 আলাদা করে ব্যাকআপ করার প্রয়োজন নাই
🔶 ভুলে ব্যাকআপ না করার কোনো সম্ভাবনা নাই

আপনার ব্যাকআপ করা ফাইল Encrypt করুন

যদি, ব্যক্তিগত বা গোপনীয় কোনো ভিডিও ও ছবি
থাকে। তাহলে, Encrypt করে রাখা বেশি ভালো।
তাতে, অন্যরা কেউ স্টোরেজের মধ্যে ঢুকলে কিন্তু
সহজে সে আপনার ফাইল দেখে নিতে পারবে না

প্রতিদিন নিয়মিত ব্যাকআপ আপডেট করুন

অনেকে কিন্তু ব্যাকআপ নিয়ে পরে আর কখনো
আপডেট করেন না। সেটা হচ্ছে পুরোপুরি ভুল।
সপ্তাহে অথবা মাসে কিন্তু যেকোনো নতুন কোনো
ভিডিও ও ছবি ব্যাকআপ করার জন্য চেষ্টা করুন



ব্যাকআপ করার কোন পদ্ধতি সবচেয়ে ভালো

ভিডিও ও ছবির নিরাপত্তার জন্য কিন্তু আপনাকে
Photos অথবা অন্য ক্লাউডে অটো ব্যাকআপ চালু
রাখুন। প্রতি মাসে অন্তত SSD বা Harddisk কপি
করুন। মূল্যবান ডকুমেন্ট আলাদা ফোল্ডারের মধ্যে
রাখুন। 3-2-1 ব্যাকআপ Rule অনুসরণ করে চলুন






ভিডিও ও ফটো কেবলমাত্র ফাইল নয়। সেটা, আমাদের জীবনের স্মৃতি আর অনেক সময় প্রয়োজনীয় তথ্যের ভান্ডার হয়। সেজন্য, সেটা, ব্যাকআপ রাখার জন্য 1 টি স্টোরেজের উপর নির্ভর না করে বিভিন্ন নিরাপদ স্থানে ব্যাকআপ রাখা উচিত। ক্লাউড ব্যাকআপ স্টোরেজ, SSD অথবা Harddisk আর 3-2-1 ব্যাকআপ Rule অনুসরণ করলে ডেটা হারানোর সমস্যা অনেকটা কমে যায়। আজ থেকে নিয়মিতভাবে ফাইল ব্যাকআপ করার অভ্যাস গড়ে তুলতে পারেন। যাতে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে আপনার মোবাইলের মূল্যবান ভিডিও ও ফটো সবসময় নিরাপদ থাকবে।