Google ম্যাপের মধ্যে লোকেশন যুক্ত করার নিয়ম : বিস্তারিত গাইডলাইন জানুন
বর্তমান সময়ের যেকোনো প্রতিষ্ঠান হিসেবে দোকান, অফিস, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল আর বাড়ি সহ যেকোনো স্থানের পরিচিতি বাড়ানোর অন্যতম কার্যকর মাধ্যম
বর্তমান সময়ের যেকোনো প্রতিষ্ঠান হিসেবে দোকান, অফিস, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতাল আর বাড়ি সহ যেকোনো স্থানের পরিচিতি বাড়ানোর অন্যতম কার্যকর মাধ্যম হচ্ছে Google Maps Service 📍📍📍📍📍 গুগল ম্যাপে লোকেশন সেট করলে কিন্তু মানুষ সহজে আপনার প্রতিষ্ঠানের ঠিকানা খুঁজে পাবে আর গুগল ম্যাপ দেখে সঠিক জায়গায় সরাসরি পৌঁছাতে পারবে। অনেকে জানেন না বা অনেক প্রশ্ন করেন : গুগল ম্যাপে কিভাবে নতুন লোকেশন সেট করব ????? আজকে আমরা জানব : গুগল ম্যাপে লোকেশন সেট করার উপায় আর গুগল ম্যাপে লোকেশন সেট করার নিয়ম সহ গুগল ম্যাপে লোকেশন সেট করার গাইডলাইন নিয়ে পুরোপুরি বিস্তারিত সব কিছু।
গুগল ম্যাপে লোকেশন যুক্ত করা কেন মূল্যবান
গুগল ম্যাপে লোকেশন শেয়ার করা বা গুগল ম্যাপে লোকেশন এড করা কিন্তু ব্যক্তিগত, প্রতিষ্ঠান, ব্যবসা ইত্যাদি সব কিছুর জন্য অত্যন্ত বেশি মূল্যবান। গুগল ম্যাপে লোকেশন এড করার সুবিধা হিসেবে সেটা আপনার প্রতিষ্ঠানকে অনলাইনে দৃশ্যমান করে আর সম্ভাব্য গ্রাহকদের কাছে সহজে পৌঁছাতে সাহায্য করে। কেউ, গুগলে আপনার নাম বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম সার্চ করলে কিন্তু সেখানে আপনার ঠিকানা, নাম্বার, ছবি, রিভিউ দেখে নিতে পারে। ফলে, বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায় আর নতুন গ্রাহক আসার সম্ভাবনা বাড়ে। তাছাড়া, গুগল ম্যাপে থাকা লোকেশন বা উপস্থিতি কিন্তু স্থানীয় SEO উন্নত করতে পারে। ফলে, সার্চ রেজাল্টে আপনার প্রতিষ্ঠান বা ব্যবসা আরো অনেক বেশি প্রদর্শিত হতে পারে। সেজন্য, বর্তমান ডিজিটাল যুগে গুগল ম্যাপে লোকেশন এড করা হচ্ছে অনেক বেশি মূল্যবান পদক্ষেপ।
গুগল ম্যাপে লোকেশন যুক্ত করতে যা প্রয়োজন
গুগল ম্যাপের মধ্যে নতুন লোকেশন যুক্ত হবে। তার
আগে নিচের উপস্থাপিত বিষয় প্রস্তুত করে রাখবেন
আর সেই সব বিষয় কিন্তু সঠিকভাবে থাকতে হবে
🤙 সক্রিয় Gmail অ্যাকাউন্ট
🤙 লোকেশনের সঠিক নাম
🤙 ঠিকানা
🤙 নিজের মোবাইল নাম্বার ( ইচ্ছেকৃত )
🤙 প্রতিষ্ঠানের সঠিক ক্যাটাগরি
🤙 ছবি ( ইচ্ছেকৃত )
🤙 সঠিক ম্যাপ পজিশন
সেই সব বিষয় কিন্তু আপনাকে প্রস্তুত রাখতে হবে
গুগল ম্যাপে লোকেশন যুক্ত করার নিয়ম সমূহ
🟠 Google Maps Service অপেন করে নিন
প্রথমে, Google Maps App খুলুন বা ব্রাউজার
থেকে ম্যাপের মধ্যে প্রবেশ করুন। তারপর,
আপনার Gmail অ্যাকাউন্টে লগইন করুন
🟠 Menu থেকে Add Missing Place
ম্যাপের প্রোফাইল আইকনে ক্লিক করুন। তারপর,
add your business অথবা add missing place
অপশন সিলেক্ট করুন।
🟠 তথ্য
নিচে দেখানো তথ্য সঠিকভাবে পূরণ করে দিবেন
➤ Place ( জায়গার নাম হবে যেটা )
➤ Category ( প্রতিষ্ঠানের ক্যাটাগরি যেটা )
➤ Address ( জায়গার ঠিকানার যেটা )
➤ Location ( জায়গার উপর বসাবেন )
➤ Contact Mobile Number ( ইচ্ছাকৃত )
➤ Website ( ইচ্ছাকৃত )
🟠 লোকেশন
📍📍📍📍📍📍📍📍📍📍📍📍📍
ম্যাপের মধ্যে সঠিক অবস্থানে পিন বসান।📍
ভুল পিন দিলে ব্যবহারকারীরা ভুল জায়গায়
চলে যেতে পারে। জায়গার ঠিক উপরে বসান
🟠 ছবি
সম্ভব থাকলে ব্যবসা প্রতিষ্ঠান অথবা স্থানের
কয়েকটি পরিষ্কার ছবি আপলোড করুন।
তাতে, সহজে অনুমোদনের সম্ভাবনা বাড়বে
🟠 সাবমিট
আপনার সব তথ্য যাচাই করে Submit করুন।
তারপর, Google আপনার তথ্যকে দেখার পর
অনুমোদন করলে কিন্তু লাইভ লোকেশন দেখাবে
নতুন লোকেশন দেখাতে হলে কত সময় লাগে
সাধারণত, Google ম্যাপে নতুন লোকেশন লাইভ
বা নতুন লোকেশন অনুমোদন হতে কয়েক ঘণ্টা
থেকে কয়েক দিন সময় লাগতে পারে। আবার
কিছু ক্ষেত্রে সপ্তাহ অথবা তার বেশি সম লাগতে
পারে। তথ্য সঠিক হলে কিন্তু সম্ভাবনা বেশি থাকে
লোকেশনে ভুল হলে কিভাবে ঠিক করতে হবে
গুগল ম্যাপে লোকেশনের নাম, ঠিকানা, জায়গার ভুল হলে তা খুব সহজে ঠিক করা যায়। ম্যাপের মধ্যে গিয়ে আপনার সেই লোকেশনের উপর ক্লিক করার পর মেনু থেকে Suggest an Edit অথবা Edit Place অপশনে ক্লিক করুন। তারপর, আপনার লোকেশনের সঠিক তথ্য, ঠিকানা, ম্যাপের লোকেশন পিন সিলেক্ট করে পরিবর্তনের অনুরোধ পাঠান। যদি, আপনি লোকেশনটির মালিক হন। তাহলে, Google Business Profile থেকে সরাসরি তথ্য আপডেট করতে পারবেন। গুগল তথ্য যাচাই করার পর পরিবর্তন অনুমোদন করবে। সঠিক তথ্য প্রদান করলে সাধারণত দ্রুত সংশোধন সম্পন্ন হয়।
লোকেশন যুক্ত করার সময় যেই ভুল করবেন না
নিচের উপস্থাপিত বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে
⚠️ ভুল ঠিকানা ব্যবহার করা
⚠️ প্রতিষ্ঠানের ভূয়া তথ্য শেয়ার করা
⚠️ ভুল ক্যাটাগরি রাখা
⚠️ বারবার সেম লোকেশন তৈরি করা
⚠️ ভুল জায়গার মধ্যে ম্যাপের পিন বসানো
⚠️ অপ্রাসঙ্গিক ছবি আপলোড না করা ভালো হবে
লোকেশনে র্যাঙ্ক বাড়ানোর সঠিক উপায় জানুন
গুগল ম্যাপে লোকেশনের র্যাঙ্ক বাড়ানো যায় আর তার জন্য আপনাকে প্রোফাইলের তথ্য সঠিক রাখতে হবে। আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, নাম্বার, ক্যাটাগরি আর সাপ্তাহিক কাজের সময় নিয়মিত আপডেট রাখুন। গ্রাহকদের ইতিবাচক রিভিউ দিতে আগ্রহী করুন আর প্রতিটি রিভিউয়ের উত্তর দিন। প্রতিষ্ঠানের ভালো কোয়ালিটির ভিডিও ও ছবি যুক্ত করলে বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পায়। তাছাড়া, Website → Social Media Platform → ইত্যাদি → অন্যান্ন বিভিন্ন অনলাইন ডিরেক্টরিতে সেম তথ্য ব্যবহার করা উচিত। নিয়মিত আপডেট থাকা আর উপস্থিতি কিন্তু ম্যাপে আপনার লোকেশনের দৃশ্যমানতা আর র্যাঙ্ক উন্নত করতে সহায়তা করবে।

Post a Comment