হাতে ব্যথা হলে কি করব : হাতে ব্যথা হলে করণীয়

আপনার হাতে ব্যথা করছে ????? হাতে ব্যাথা করা হচ্ছে শরীরের সাধারণ সমস্যা। কিন্তু, অনেক সময় তা দৈনন্দিন কাজকর্মে কিন্তু অনেক বড় অসুবিধা তৈরি করতে পারে।
Hand Treatment Blog Banner → showing → a person holding painful hand wrist with a red highlighted area → representing → hand and wrist pain symptoms


আপনার হাতে ব্যথা করছে ????? হাতে ব্যাথা করা হচ্ছে শরীরের সাধারণ সমস্যা। কিন্তু, অনেক সময় তা দৈনন্দিন কাজকর্মে কিন্তু অনেক বড় অসুবিধা তৈরি করতে পারে। দীর্ঘ সময় যাবত মোবাইল ব্যবহার করা → কম্পিউটারে কাজ করা → ভারী জিনিস বহন করা → আঘাত বা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে হাতের মধ্যে ব্যথা হতে পারে। অনেকে বুঝতে পারেন না যে হাতে ব্যথা করলে কি করব বা হাতে ব্যাথা করলে কি করতে হবে অথবা কখন ডাক্তারের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা হাতে ব্যথার কারণ → হাতের ব্যাথা কমানোর করণীয় উপায় আর নিয়ম ইত্যাদি অন্যান্ন সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানব।



কেন হাতে ব্যাথা হয় আর হাতের ব্যথার কারণ কি

হাতে ব্যথা করার কারণ হিসেবে বিভিন্ন কারণ থাকতে পারে। সাধারণত, অতিরিক্ত কাজ করা → ভারী জিনিস বহন করা → দীর্ঘ সময় কম্পিউটার বা মোবাইল ব্যবহার করা → পেশিতে অতিরিক্ত চাপ পড়ার কারণে হাতে ব্যথা করার সমস্যা দেখা দেয়। তাছাড়া : আঘাত, মচকানো, হাতের হাড়ের সমস্যা, আর্থ্রাইটিস, স্নায়ু চাপে পড়া বা কার্পাল টানেল সিনড্রোমের কারণে হাতের মধ্যে ব্যথা হতে পারে। অনেক সময় রক্ত সঞ্চালনের সমস্যা বা দীর্ঘক্ষণ সেম ভঙ্গিতে থাকার ফলে কিন্তু হাতের ব্যথা অনুভূত হয়। যদি, ব্যথা দীর্ঘদিন স্থায়ী হয় আর হাতে ফোলাভাব দেখা দেয় বা হাত নড়াচড়া করতে সমস্যা হয়। তাহলে, খুব দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত।



হাতে ব্যথা করলে কি কি করতে হবে জেনে নিন

হাতের মধ্যে ব্যথা করলে করণীয় কাজ হিসেবে কিছু
সহজ আর সুন্দর পদক্ষেপ অনুসরণ করলে অনেক
ক্ষেত্রে কিন্তু সেটা খুব দ্রুত হাতে আরাম দিয়ে থাকে

🟠 পর্যাপ্ত বিশ্রাম নিন

🔸যে কাজে ব্যথা হয়েছে তা কিছুদিন বন্ধ রাখুন
🔸অতিরিক্ত চাপ দিলে ব্যথা আরো বাড়তে পারে

🟠 ঠান্ডা সেঁক দিন

আঘাত অথবা ফোলা থাকলে বরফ কাপড়ে মুড়িয়ে
15 থেকে 20 মিনিট সেঁক দিনসেটা কিন্তু ব্যথাকে
আর শরীরের ফোলাভাব কমাতে খুব সাহায্য করে

🟠 হাত উঁচু করে রাখুন

সম্ভব থাকলে হাত হৃদপিন্ডের উচ্চতার চেয়ে কিছু
বেশি উপরে রাখুন। তাতে, ফোলাভাব কমতে পারে
সেটা হচ্ছে হাতের ব্যাথা কমানোর পরিক্ষিত উপায়

🟠 হালকা ব্যায়াম করুন

ব্যথা কমে গেলে আস্তে আস্তে হাত আর কবজির
হালকা ব্যায়াম করার চেষ্টা করতে পারেন। তাতে,
রক্ত সঞ্চালন বাড়ে আর পেশি খুব শক্তিশালী হবে

🟠 ব্যথার ওষুধ ব্যবহার করুন

ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে অবশ্যই
ব্যথানাশক ওষুধ গ্রহণ করা যেতে পারে। তবে, নিজে
থেকে অতিরিক্ত ওষুধ গ্রহণ করা কিন্তু উচিত হবে না



হাতে ব্যাথা করলে কখন ডাক্তারের কাছে যাবেন

নিম্নলিখিত হাতে ব্যথা করার লক্ষণ দেখা দিলে কিন্তু
খুব দ্রুত ডাক্তারের পরামর্শ গ্রহণ করা প্রয়োজন হয়
সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখার জন্য চেষ্টা করবেন

✔ ব্যথা দীর্ঘদিন যাবত থাকলে
✔ হাত নাড়াতে সমস্যা হলে
✔ ফোলা বা লালচে হয়ে গেলে
✔ হাত ব্যাথায় অবশ হয়ে গেলে
✔ আঘাতের পর তীব্রভাবে ব্যথা হলে
✔ হাতের হাড় ভাঙার যদি সন্দেহ থাকে



হাতের ব্যথা কমানোর ঘরোয়া উপায়

🔶 গরম সেঁক দিতে পারেন

পুরোনো হাতের ব্যথা বা পেশির শক্তভাব দূর করতে
হলে হাতে গরম সেঁক কিন্তু খুবই উপকারী হতে পারে

🔶 পর্যাপ্ত বিশ্রাম করুন

হাতকে অতিরিক্ত ব্যবহার না করে পর্যাপ্ত বিশ্রাম দিন

🔶 বেশি করে পানি পান করুন

শরীরের পানিশূন্যতা কমাতে পর্যাপ্ত পানি পান করুন

🔶 সঠিক ভঙ্গিতে কাজ করুন

মোবাইল আর কম্পিউটার বা অন্যান্য কাজ করার
সময় কিন্তু হাত আর কবজির অবস্থান বজায় রাখুন



হাতের ব্যথা প্রতিরোধ করার উপায় কি কি জানুন

হাতের ব্যথা প্রতিরোধের উপায় হিসেবে দৈনন্দিন কিছু ভালো অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। দীর্ঘক্ষণ কাজ না করে মাঝেমধ্যে বিরতি নিন। হাত আর হাতের কবজির হালকা ব্যায়াম করুন। ভারী জিনিস তোলার সময় সঠিক কৌশল অনুসরণ করুন। যাতে, পেশি আর জয়েন্টে অতিরিক্ত চাপ না পড়ে। কম্পিউটার বা মোবাইল ব্যবহারের সময় হাতের সঠিক অবস্থান বজায় রাখুন। পর্যাপ্ত পানি পান করা → পুষ্টিকর খাবার গ্রহণ করা → নিয়মিত শরীরচর্চা করা কিন্তু পেশি আর হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে। তাছাড়া, আঘাত বা ব্যথা উপেক্ষা না করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে হাতের ব্যথা প্রতিরোধের জন্য মূল্যবান।




FAQs 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

হাতে ব্যথা হলে প্রথমে কোন কাজ করা উচিত?

প্রথমে বিশ্রাম নিন আর প্রয়োজনে ঠান্ডা সেঁক দিন
ব্যথা বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিবেন

হাতে ব্যথা হলে গরম না ঠান্ডা সেঁক দিতে হয়?

নতুন করে আঘাত বা ফোলা থাকলে ঠান্ডা সেঁক
আর পুরোনো ব্যথার ক্ষেত্রে গরম সেঁক উপকারী

কতদিন হাতে ব্যাথা থাকলে ডাক্তার দেখাব?

যদি কয়েকদিন পর ব্যথা না কমে বা ব্যথা বাড়তে
থাকে। তাহলে, খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নিবেন

হাতের ব্যথা কি বড় রোগের লক্ষণ হতে পারে?

কিছু ক্ষেত্রে হাতের ব্যথা আর্থ্রাইটিস, স্নায়ু, হৃদরোগ
অথবা অন্যান্য বড় স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতেই পারে

হাতের ব্যথার জন্য কোন কোন ব্যায়াম উপকারী?

হাতের কবজি ঘোরানো বা হাতের আঙুল স্ট্রেচ করা
আর হাতের হালকা স্ট্রেচ করার ব্যায়াম কিন্তু হাতের
ব্যথা কমানোর জন্য অনেক বেশি সাহায্য করে থাকে