ইসলামি ব্যাংক থেকে লোন আনার উপায় আর নিয়ম
বর্তমান সময়ে ব্যক্তিগত প্রয়োজন, ব্যবসা, বাড়ি নির্মাণ করা আর নতুন বা পুরাতন গাড়ি কেনা সহ আরো অন্যান্ন বিভিন্ন প্রয়োজনে অনেকে ব্যাংক থেকে লোন গ্রহণ করে থাকেন। তবে, ইসলামী শরিয়াহ অনুযায়ী সুদ ছাড়া লোন বা সুদ ছাড়া আর্থিক সুবিধা নিতে আগ্রহীদের জন্য ইসলামি ব্যাংক পিএলসি হচ্ছে অন্যতম জনপ্রিয় লোন নেওয়ার মাধ্যম। ইসলামি ব্যাংক পিএলসি সুদভিত্তিক লোনের পরিবর্তে বিভিন্ন শরিয়াহসম্মত বিনিয়োগ বা অর্থায়ন স্কিমের মাধ্যমে গ্রাহকদের সহায়তা প্রদান করে। কিন্তু !!!!! অনেকে জানতে চান যে ইসলামি ব্যাংক থেকে লোন কিভাবে নিব আর ইসলামি ব্যাংক থেকে লোন নেওয়ার উপায় আর ইসলামি ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম বা কি কি কাগজপত্র প্রয়োজন আর কারা সেই সুবিধা পেতে পারেন। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা সেই সব বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানবো।
ইসলামি ব্যাংক কি সরাসরি লোন দেয়
ইসলামি ব্যাংক সাধারণ ব্যাংকের মতো সরাসরি সুদভিত্তিক লোন প্রদান করে না। ইসলামী শরিয়াহ অনুযায়ী ( সুদ ) নিষিদ্ধ থাকায় কিন্তু ইসলামি ব্যাংকের শরিয়াহসম্মত অর্থায়ন পদ্ধতি ব্যবহার করে গ্রাহকদের আর্থিক সহায়তা দেয়। তার মধ্যে রয়েছে, মুরাবাহা, বাই - মুয়াজ্জাল, ইজারা, ইত্যাদি বিভিন্ন বিনিয়োগ স্কিম উল্লেখযোগ্য। সহজে, ইসলামি ব্যাংক কোনো পণ্যের ক্রয় বা বিক্রয় আর সম্পদের জন্য ভাড়া সহ ব্যবসায়িক অংশীদারিত্বের মাধ্যমে অর্থায়ন করে থাকে। সেজন্য, প্রচলিত অর্থে সেটাকে ❝লোন❞ বলা হয়ে থাকে। বাস্তবে সেটা হচ্ছে সুদমুক্ত বিনিয়োগ ব্যাবস্থা বা সুদমুক্ত অর্থায়ন ব্যবস্থা। যেটা, ইসলামী নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয়।
ইসলামি ব্যাংক থেকে লোন আনার যোগ্যতা সমূহ
ইসলামি ব্যাংক থেকে লোন আনতে কি প্রয়োজন
ইসলামি ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য প্রয়োজন বা ইসলামি ব্যাংক থেকে অর্থায়ন নেওয়ার জন্য প্রয়োজন হিসেবে কিছু প্রয়োজনীয় কাগজপত্র আর তথ্য জমা দিতে হয়। সাধারণত, আপনার জাতীয় পরিচয়পত্র → সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি → আয় বা বেতনের প্রমাণের কাগজপত্র → আপনার ব্যাংক স্টেটমেন্ট আর আপনার ঠিকানার প্রমাণ হিসেবে ইউটিলিটি বিলের কপি প্রয়োজন হয়। ব্যবসায়িক অর্থায়নের ক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স → আপনার টিন সার্টিফিকেট → ব্যবসার আর্থিক তথ্য জমা দিতে হতে পারে। তাছাড়া, অর্থায়নের বিষয় অনুযায়ী জামানত বা গ্যারান্টরের তথ্য চাওয়া হতে পারে। সঠিক আর হালনাগাদ কাগজপত্র জমা দিলে ইসলামি ব্যাংক থেকে অর্থায়ন নেওয়ার আবেদন দ্রুত যাচাই আর অনুমোদনের সম্ভাবনা বৃদ্ধি পায়।
ইসলামি ব্যাংক থেকে লোন আনার উপায় সমূহ
ইসলামি ব্যাংক থেকে লোন আনার নিয়ম সমূহ
অর্থায়নের বিষয় কি সেটা নির্বাচন করা লাগবে
- নিজের বা পরিবারের ব্যক্তিগত প্রয়োজন হলে
- নিজের ব্যবসা সম্প্রসারণ করার প্রয়োজন হলে
- নিজের বাড়ি বা ঘর নির্মাণ করার প্রয়োজন হলে
- নিজের কোনো গাড়ি ক্রয় করার প্রয়োজন হলে
- শিক্ষা বা চিকিৎসা সেবার কোনো প্রয়োজন হলে
আপনার উদ্দেশ্য অনুযায়ী উপযুক্ত স্কিম দেখতে হবে
নিকটস্থ ইসলামি ব্যাংক শাখায় যোগাযোগ করুন
অর্থায়নের আবেদন ফরম পূরণ করতে হবে
প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিতে হবে
আবেদনের সঙ্গে সব কাগজপত্র জমা দিতে হবে
কর্মকর্তারা যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে নিবেন
অনুমোদন আর অর্থায়ন গ্রহণ করে নিতে পারেন
ইসলামি ব্যাংকের জনপ্রিয় অর্থায়ন স্কিম সমূহ
ইসলামি ব্যাংক বিভিন্ন প্রয়োজন অনুযায়ী বিভিন্ন শরিয়াহসম্মত অর্থায়ন স্কিম প্রদান করে থাকে। তার মধ্যে রয়েছে, হাউজ ইনভেস্টমেন্ট স্কিম। যেটা, বাড়ি নির্মাণ করা বা ফ্ল্যাট কেনার জন্য জনপ্রিয়। কার ইনভেস্টমেন্ট স্কিমের মাধ্যমে নতুন বা ব্যবহৃত পুরাতন গাড়ি কেনার সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের জন্য রয়েছে SME আর ব্যবসায়িক বিনিয়োগ স্কিম। যেটা, ব্যবসা সম্প্রসারণে সহায়তা করে। তাছাড়া, কৃষি খাতে কৃষি বিনিয়োগ আর শিক্ষার জন্য শিক্ষা অর্থায়ন বা বিভিন্ন ভোগ্যপণ্য ক্রয়ের জন্য ভোক্তা বিনিয়োগ স্কিম রয়েছে। অর্থায়ন গ্রাহকের প্রয়োজন আর আর্থিক সক্ষমতা অনুযায়ী সেই সব স্কিম থেকে উপযুক্ত অর্থায়ন নির্বাচন করা যায়।
ইসলামি ব্যাংক থেকে লোন আনার সুবিধা জানুন
- সুদমুক্ত আর শরিয়াহসম্মত লোনের ব্যবস্থাপনা
- বিভিন্ন খাতে অর্থায়নের জন্য সুযোগ রয়েছে
- দীর্ঘমেয়াদি লোন পরিশোধের সুবিধা রয়েছে
- লোনের জন্য স্বচ্ছ চুক্তির ব্যবস্থা করা রয়েছে
- ব্যবসা আর ব্যক্তিগত প্রয়োজন অনুযায়ী স্কিম

Post a Comment