LMC ক্যামেরা সেটআপ করার উপায় আর নিয়ম : LMC Camera Setup Guideline

বর্তমান সময়ে স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি কিন্তু আগের তুলনায় অনেক উন্নত আছে। তবে, অনেক ব্যবহারকারীরা আরো ভালো কোয়ালিটির ছবি তোলার জন্য Google LMC Camera
High-end professional mobile camera with large camera lens mounted on stabilizer → set against a blurred green outdoor background : representing : photography and videography


বর্তমান সময়ে স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি কিন্তু আগের তুলনায় অনেক উন্নত আছে। তবে, অনেক ব্যবহারকারীরা আরো ভালো কোয়ালিটির ছবি তোলার জন্য Google LMC Camera ব্যবহার কর থাকেন। সেটা Google Camera ( GCam ) ক্যামেরার জনপ্রিয় মডিফাইড ভার্সন। যেটা কিন্তু বিভিন্ন উন্নত কোয়ালিটির ক্যামেরা ফিচার দিয়ে থাকে। তবে, কেবলমাত্র অ্যাপ ইনস্টল করলেই সর্বোচ্চ ফলাফল মিলবে না। সঠিকভাবে ক্যামেরা সেটআপ করা কিন্তু জরুরি। উপযুক্ত XML Config File আর প্রয়োজনীয় কোয়ালিটি ব্যবহার করলে ছবির মান আর উন্নত করা সম্ভব। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা এলএমসি ক্যামেরা সেটিংস করার উপায় আর এলএমসি ক্যামেরা সেটিংস করার নিয়ম বা সেটিংস নিয়ে প্রয়োজনীয় সব কিছু বিস্তারিতভাবে জেনে নিব।



LMC ক্যামেরা সেটআপ করার আগে প্রয়োজন

LMC ক্যামেরা সেটআপ করার আগে কিছু মূল্যবান বিষয় সম্পর্কে জানা প্রয়োজন। প্রথমত, আপনার স্মার্টফোনে Camera2 API সাপোর্ট থাকতে হবে। কারণ, সেটা না থাকলে এলএমসি ক্যামেরার অনেক ফিচার কাজ করবে না। দ্বিতীয়ত, মোবাইলর Android ভার্সন অ্যাপটির সাথে সামঞ্জস্যপূর্ণ কি না তা যাচাই করা উচিত। তাছাড়া, আপনার ডিভাইসের জন্য উপযুক্ত Version + XML Config File নির্বাচন করা জরুরি। ভুল XML Config File ব্যবহার করলে অ্যাপ ক্র্যাশ করতে পারে বা ক্যামেরার পারফরম্যান্স কমে যেতে পারে। সেজন্য, সর্বদা বিশ্বস্ত মাধ্যম থেকে APK + XML Config File ডাউনলোড করে সেটআপ প্রক্রিয়া চালু করা উচিত।



LMC ক্যামেরা কি আলাদা সেটআপ করা লাগবে

এলএমসি ক্যামেরা ইনস্টল করার পর কিছু ক্ষেত্রে আলাদা করে এলএমসি সেটআপ করা প্রয়োজন হতে পারে। অ্যাপটি ইনস্টল করার সঙ্গে সঙ্গে ব্যবহার করা যায়। তবে, এলএমসি ক্যামেরার সেরা পারফরম্যান্স পেতে XML Config File ইমপোর্ট করে কিছু মূল্যবান সেটিংস কনফিগার করা ভালো। বিশেষ করে বললে, AWB, Night, Portrait, Exposure, HDR+ সেটিংস সঠিকভাবে সেটআপ করলে কোয়ালিটি উন্নত হয়। তাছাড়া, বিভিন্ন মোবাইলের হার্ডওয়্যার ভিন্ন হওয়ায় সেই সব ডিভাইসের জন্য আলাদা LMC Config File ব্যবহার করা হয়। সেজন্য, সেরা পারফরম্যান্সের জন্য মোবাইলের জন্য উপযোগী সেটআপ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়।



XML Config File কি + কিভাবে কাজ করে

XML Config File হলো এলএমসি ক্যামেরার জন্য বিশেষভাবে তৈরি করা এলএমসি সেটিংস ফাইল। যেখানে, ক্যামেরার বিভিন্ন অপ্টিমাইজড কনফিগারেশন সংরক্ষিত থাকে। সেই ফাইলের মাধ্যমে HDR+ Mode Settings → White Balance Settings → Sharpness → Exposure → Noise Reduction Settings সহ অন্যান্য ক্যামেরা সেটিংস স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত হয়। যখন XML Config File ইমপোর্ট করে নিবেন। তখন LMC সেই সেটিংস লোড করে ডিভাইস অনুযায়ী সর্বোত্তম পারফরম্যান্স প্রদান করার চেষ্টা করে। ফলে, আলাদা করে প্রতিটি সেটিংস পরিবর্তন করার প্রয়োজন হয় না আর আপনার ছবির কোয়ালিটি সুন্দর দেখা যায়। বিশেষ করে বললে, কম আলোর মধ্যে আর Night And Portrait ব্যবহারে XML Config File মূল্যবান ভূমিকা পালন করে।



XML Config File সেটআপ করার পদ্ধতি

➤ প্রথমে আপনার মোবাইলের জন্য উপযুক্ত
XML Config File ডাউনলোড করে নিতে হবে

➤ মোবাইলে LMC Camera APK সঠিকভাবে
ইনস্টল করা আছে কি না সেটাকে নিশ্চিত করুন

➤ স্টোরেজের মধ্যে নিচের ফোল্ডার তৈরি করুন

• LMC8.4 নামে ফোল্ডার তৈরি করে তার ভিতরে
• Configs নামের আরেকটি ফোল্ডার তৈরি করুন

বোঝার জন্য কিন্তু সেই নামে দুটি ফোল্ডার রাখুন

➤ XML ফাইল Configs ফোল্ডারের মধ্যে রাখুন
➤ LMC Camera মোবাইলের মধ্যে চালু করুন

➤ ক্যামেরার Shutter বাটনের পাশে খালি থাকা
যেকোনো জায়গার মধ্যে Double Tap করবেন

➤ Config File নির্বাচন করার পরে Restore
বাটনের মধ্যে ক্লিক করে রিস্টোর করে নিতে হবে

➤ কয়েকটি ছবি তোলে কিন্তু পরীক্ষা করে নিবেন

আপনার LMC ক্যামেরা সেটআপ করা হবে যাবে




XML Config File সেটআপ না হলে কি করবেন

যদি XML Config File সেটআপ না হয়। তাহলে, নিশ্চিত করুন যে ফাইলটি আপনার মোবাইলের মডেল আর ব্যবহৃত LMC ক্যামেরা ভার্সনের সাথে সামঞ্জস্যপূর্ণ। তারপর, XML ফাইলটি স্টোরেজের সঠিক Configs ফোল্ডারে রাখা হয়েছে কি না তা যাচাই করুন। অনেক সময় ভুল ফোল্ডার বা ভুল ভার্সনের কারণে XML Config File লোড হয় না। তাছাড়া, এলএমসি ক্যামেরার নতুন ভার্সন বা ভিন্ন ভার্সন ব্যবহার করে দেখতে পারেন। ফাইলটি ক্ষতিগ্রস্ত হয়েছে কি না তা পরীক্ষা করা উচিত। সমস্যা অব্যাহত থাকলে অন্য XML Config File ডাউনলোড করে অ্যাপটি পুনরায় চালু করে আবার Restore করার চেষ্টা করুন।



LMC ক্যামেরা ক্র্যাশ করলে কি করতে হবে

যদি এলএমসি ক্যামেরা বারবার ক্র্যাশ করে। তাহলে, অ্যাপের Cache আর Data ক্লিয়ার করে পুনরায় চালু করুন। তারপর, নিশ্চিত করুন যে আপনি মোবাইলের জন্য উপযুক্ত LMC ভার্সন ব্যবহার করছেন। অনেক সময় অসামঞ্জস্যপূর্ণ XML Config File সেটার কারণে অ্যাপ ক্র্যাশ করতে পারে। সেজন্য, প্রয়োজন হলে অন্য কোনো XML Config File নিন। তাছাড়া, Android Version আর Camera2 API সাপোর্ট ঠিক আছে কি না যাচাই করুন। সমস্যা সমাধান না হলে অ্যাপটি আনইনস্টল করে সর্বশেষ ভার্সন পুনরায় ইনস্টল করুন। তারপরে ক্র্যাশ হলে অন্য কোনো স্থিতিশীল এলএমসি ভার্সন ব্যবহার করে দেখতে পারেন।



LMC ক্যামেরা আপডেট করার নিয়ম

LMC ক্যামেরা আপডেট করার জন্য প্রথমে নতুন ভার্সনের APK ফাইল বিশ্বস্ত অয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে। আপডেট করার আগে কিন্তু XML Config File আর প্রয়োজনীয় সেটিংসের ব্যাকআপ রাখা ভালো। তারপর, ডাউনলোড APK ফাইল অপেন করে Install বাটনে ক্লিক করুন। সাধারণত, নতুন ভার্সনটি পুরোনো অ্যাপের উপর ইনস্টল হয়ে যায় আর আপনার অধিকাংশ সেটিংস সংরক্ষিত থাকে। ইনস্টলেশন সম্পন্ন হলে অ্যাপটি চালু করে সব ফিচার ঠিকমতো কাজ করছে কিনা পরীক্ষা করুন।