অনলাইন জিডি কিভাবে করতে হয় : অনলাইন জিডি করার উপায় আর নিয়ম

বর্তমান ডিজিটাল যুগে অনেক সরকারি সেবা কিন্তু বর্তমানে অনলাইনের মাধ্যমে হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইনে জিডি করার সিস্টেম ( GD = General Diary )
Clipboard Notepaper Symbol : REPRESENTING : online registration form submission → application and document verification process → data entry works


বর্তমান ডিজিটাল যুগে অনেক সরকারি সেবা কিন্তু বর্তমানে অনলাইনের মাধ্যমে হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে অনলাইনে জিডি করার সিস্টেম ( GD = General Diary ) সিস্টেম। আগে, জিডি করার জন্য সরাসরি থানায় যেতে হতো। কিন্তু, বর্তমানে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ঘরে বসে অনলাইনের মাধ্যমে জিডি করা সম্ভব। Mobile, NID, Passport → জন্মনিবন্ধন → মূল্যবান সব কাগজপত্র সহ ব্যক্তিগত যেকোনো জিনিস হারিয়ে গেলে দ্রুত অনলাইনে জিডি করে আইনি সহায়তা গ্রহন করা যায়। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা অনলাইনে ডিজিটাল জিডি করার উপায় আর অনলাইনে ডিজিটাল জিডি করার নিয়ম বা অনলাইনে ডিজিটাল জিডি করার প্রয়োজনীয় তথ্য সহ অন্যান্ন সব মূল্যবান বিষয় নিয়ে বিস্তারিতভাবে জেনে নিব।



অনলাইনের মাধ্যমে জিডি করার মানে কি ?????

অনলাইনের মাধ্যমে জিডি হচ্ছে পুলিশের কাছে কোনো কিছু হারানো বা কোনো সাধারণ ঘটনা সম্পর্কে অনলাইনের মাধ্যমে অভিযোগ করা বা অনলাইনের মাধ্যমে তথ্য নিবন্ধনের ডিজিটাল পদ্ধতি। বাংলাদেশ পুলিশ : বাংলাদেশের নাগরিকদের সুবিধার জন্য অনলাইন জিডি সেবা চালু করেছে। যার মাধ্যমে সহজে নির্দিষ্ট কোনো কিছু বিষয় থানায় না গিয়ে জিডি বা রিপোর্ট করা যায়।



কোন কোন ক্ষেত্রে অনলাইনে জিডি করা যাবে

অনলাইনে জিডি করার পদ্ধতি সাধারণভাবে হচ্ছে
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

• জাতীয় পরিচয়পত্র হারিয়ে গেলে জিডি করা যায়
• মোবাইল ফোন হারিয়ে গেলে জিডি করা যায়
• Passport হারিয়ে গেলে জিডি করা যায়
• Driving লাইসেন্স হারিয়ে গেলে জিডি করা যায়
• শিক্ষার সনদপত্র হারিয়ে গেলে জিডি করা যায়
• ব্যাংক মূল্যবান কাগজপত্র হারিয়ে গেলে জিডি
• অন্যান্য মূল্যবান ব্যক্তিগত জিনিস হারিয়ে গেলে

তবে, ফৌজদারি যেকোনো অপরাধ, চুরি, ছিনতাই,
সহ অন্যান্ন বড় কোনো অপরাধের ক্ষেত্রে অবশ্যই
কিন্তু সরাসরি থানায় যোগাযোগ করতে হতে পারে



অনলাইনে জিডি করার কাগজপত্র কি লাগবে

অনলাইনের মাধ্যমে জিডি করার আগে কিন্তু যে
সকল তথ্য অবশ্যই আপনাকে প্রস্তুত করা লাগবে
সেটা নিচে বিস্তারিতভাবে উপস্থাপন রয়েছে দেখুন

✔ নিজের মোবাইল নাম্বার
✔ জাতীয় পরিচয়পত্রের নাম্বার
✔ নিজের ইমেইল ঠিকানা ( যদি প্রয়োজন হয় )
✔ হারানো জিনিসের বিস্তারিত সকল তথ্য সমূহ
✔ ঘটনার সঠিক তারিখ আর স্থান
✔ অন্যান্ন প্রয়োজনীয় ছবি বা ডকুমেন্ট ( থাকলে )



অনলাইনে জিডি করার উপায় সমূহ কি কি জানুন

অনলাইনে জিডি করতে নিচের উপস্থাপনা দেখে নিন

🟠 অনলাইন জিডি করার অয়েবসাইটে চলে যান

বাংলাদেশ পুলিশের অনলাইনের জিডি সেবা গ্রহণের
অফিসিয়াল অয়েবসাইটের মধ্যে প্রবেশ করে নিবেন

🟠 প্রথমে আপনি সাইনআপ বা লগিন করে নিন

আপনার মোবাইল নম্বর আর প্রয়োজনীয় তথ্য দিয়ে
রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। মোবাইলে পাঠানো OTP
কোড দিয়ে আপনার অ্যাকাউন্টকে ভেরিফাই করুন

🟠 জিডি করার আবেদন অপশন নির্বাচন করুন

লগইন করার পর কিন্তু আপনার নতুন জিডি অথবা
GD General Diary অপশন নির্বাচন করতে হবে

🟠 জিডি করার তথ্য প্রদান করুন

হারানো বা ঘটনার বিস্তারিত তথ্য সঠিকভাবে লিখুন
ভুল তথ্য দিলে কিন্তু আবেদন বাতিল করা হতে পারে

🟠 জিডি করার ডকুমেন্ট দিবেন

প্রয়োজনে, ছবি বা অন্য ডকুমেন্ট আপলোড করুন

🟠 জিডি করার আবেদন জমা করে দিতে হবে

সব তথ্য যাচাই করার পর আবেদন সাবমিট করুন
সফলভাবে জমা হলে কিন্তু রেফারেন্স নম্বর পাবেন


অনলাইনে জিডি করার নিয়ম সমূহ কি কি জানুন

অনলাইনের মাধ্যমে জিডি করার নিয়ম হিসেবে কিন্তু
কিছু মূল্যবান নিয়ম অবশ্যই কিন্তু মেনে চলতে হবে
যেটার বিস্তারিত নিচে উপস্থাপন করা রয়েছে দেখুন

✔ সঠিক তথ্য দিতে হবে
✔ ভুয়া বা বিভ্রান্তিকর তথ্য দিলে হবে না
✔ আবেদন করার আগে সব তথ্য যাচাই করতে হবে
✔ মোবাইল নাম্বার সচল থাকতে হবে
✔ প্রয়োজনে হলে পুলিশ অতিরিক্ত তথ্য নিতে পারে
✔ জিডি করার আবেদন কপি সুরক্ষিত রাখতে হবে



অনলাইনে জিডি করার সুবিধা সমূহ কি কি আছে

অনলাইনের মাধ্যমে জিডি করার সুবিধা হচ্ছে ঘরে বসে জিডি করার আবেদন জমা করা যায়। ফলে, থানায় যেতে হয় না আর সময় সাশ্রয় হয়। সেই সেবা কিন্তু 24 ঘণ্টা ব্যবহার করা যায়। সেজন্য, জরুরি প্রয়োজনে যেকোনো সময় অনলাইনে জিডি করা সম্ভব। অনলাইন পদ্ধতিতে জিডি করার আবেদনকারীরা সহজে তাদের তথ্য জমা দিতে আর আবেদন নাম্বারের মাধ্যমে জিডির অবস্থা অনুসরণ করতে পারেন। তাছাড়া, ডিজিটাল রেকর্ড সুরক্ষিত থাকায় ভবিষ্যতে প্রয়োজন হলে তথ্য জানা সহজ হয়। বিশেষ করে বললে, হারানো মোবাইলের জিডি → হারানো জাতীয় পরিচয়পত্র জিডি → হারানো পাসপোর্টের জিডি → মূল্যবান কাগজপত্র হারানোর জিডি করার ক্ষেত্রে অনলাইনে থানায় জিডি করা দ্রুত আইনি সহায়তার কার্যকর আর অনেক বেশি সুবিধাজনক মাধ্যম।



অনলাইনে জিডি করার সময় যে ভুল করবেন না

অনেকে জিডি করার আবেদন করতে যে ভুল করেন

✘ ভুল মোবাইল নাম্বার ব্যবহার করে থাকেন বা দেন
✘ প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে ভুল তথ্য রাখাটা
✘ হারানোর ঠিক তারিখ বা স্থানের ভুল উল্লেখ করা
✘ আবেদনপত্রের প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত না করা
✘ জিডির আবেদনপত্রের নাম্বার সুরক্ষিত না রাখাটা

সেই সকল ভুল না করতে আবেদনপত্র জমা করার
আগে সকল তথ্য কিন্তু আবার পুনরায় যাচাই করুন



অনলাইনে জিডি করার পর কি কি করা লাগবে

অনলাইনে জিডি করার পর প্রথমে জিডির রেফারেন্স নাম্বার বা জিডি ট্র্যাক করার নাম্বার সুরক্ষিত রাখতে হবে। জিডির আবেদন জমা করার পর সেটার বর্তমান অবস্থা নিয়মিত যাচাই করা ভালো। যদি, পুলিশ কর্তৃপক্ষরা অতিরিক্ত কোনো তথ্য বা কোনো ডকুমেন্ট চায়। তাহলে, দ্রুত সেটা তাদেরকে দিতে হবে। হারানো কোনো কাগজপত্র বা জিনিসপত্র পুনরুদ্ধার হয়ে গেলে কিন্তু অবশ্যই পুলিশ কর্তৃপক্ষকে জানানো উচিত। তাছাড়া, ভবিষ্যতে ক্ষেত্রে NID, Passport, Bank ইত্যাদি অন্যান্য সরকারি সেবার জন্য জিডির কপি প্রয়োজন হতে পারে। সেজন্য, প্রিন্ট বা ডিজিটাল জিডি করার কপি নিরাপদ স্থানে সুরক্ষিত করে রাখা জরুরি।



FAQs 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

অনলাইনে জিডি করতে কত সময় লাগতে পারে?

সাধারণত, কয়েক মিনিটের মধ্যে আবেদন করা যায়

মোবাইল হারালে কি অনলাইনে জিডি করা যায়?

মোবাইল হারালে অনলাইনে জিডি করা যাবে সহজে

অনলাইন জিডির কপি কি ডাউনলোড করা যায়?

অনুমোদনের পর জিডির কপি ডাউনলোড করা যায়

অনলাইন জিডি করার জন্য কি টাকা দিতে হবে?

অনলাইনে জিডি করতে কোনো টাকা দিতে হবে না

অনলাইন জিডি কি সব ক্ষেত্রে প্রযোজ্য রয়েছে?

সাধারণত, যেকোনো হারানো জিনিস আর সাধারণ
তথ্য নিবন্ধনের ক্ষেত্রে অনলাইনের জিডি প্রযোজ্য