আপনার অনলাইন তথ্য কি নিরাপদ : অনলাইন স্ক্যাম কি সেটা জানুন
বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ অন্যান্ন
বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য অংশ হয়ে উঠেছে। ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, বিভিন্ন সোশ্যাল মিডিয়া সহ অন্যান্ন বিভিন্ন মাধ্যমের ব্যবহার যত বৃদ্ধি পাচ্ছে, ততই বাড়ছে অনলাইন স্ক্যামের সম্ভাবনা। প্রতারকরা বিভিন্ন কৌশল ব্যবহার করে মানুষের ব্যক্তিগত তথ্য আর ব্যাংক অ্যাকাউন্টের তথ্য বা অর্থ চুরি করার চেষ্টা করে। অনেক সময় সামান্য অসতর্কতার কারণে কিন্তু অনেক বড় আর্থিক ক্ষতি আর ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হতে পারেন। সেজন্য, অনলাইন প্রতারণা কি আর কেন অনলাইন প্রতারণা বাড়ছে বা প্রতারকরা কিভাবে প্রতারণা করে অথবা অনলাইন প্রতারণা থেকে নিজেকে নিরাপদ রাখার উপায় সম্পর্কে জানা কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত বেশি মূল্যবান। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা অনলাইন প্রতারণা থেকে নিরাপদ থাকার উপায় আর অনলাইন প্রতারণা থেকে নিরাপদ থাকার নিয়ম ইত্যাদি অনলাইন প্রতারণার বিষয় সম্পর্কিত বিভিন্ন মূল্যবান সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে সহজে জেনে নিব।
রিলেটেড আরো অন্যান্ন কনটেন্ট পড়তে পারেন
অনলাইন স্ক্যাম কি + কেন অনলাইন স্ক্যাম বাড়ছে
অনলাইন স্ক্যাম মানে কি আর অনলাইন স্ক্যাম কাকে বলে ????? তার উত্তর হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে প্রতারণা করে অর্থ আর ব্যক্তিগত সকল তথ্য বা বিভিন্ন মূল্যবান অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করার কৌশল। অনলাইনের স্ক্যামার গ্রুপ বা অনলাইনের প্রতারণার গ্রুপ কিন্তু তাদের Fishing Link System → Fake Website System → Fake Offer System → বিভিন্ন রকমের লটারি জেতার সুযোগ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে দিচ্ছে। অনলাইন স্ক্যাম হওয়ার প্রধান কারণ হচ্ছে বর্তমান সময়ের মানুষের অসচেতনতা আর খুব দ্রুত লাভের আশায় সিদ্ধান্ত নেওয়া বা নিরাপত্তা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকা। তাছাড়া, তথ্য প্রযুক্তির সহজলভ্যতা আর ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির কারণে প্রতারকরা নতুন নতুন পদ্ধতিতে প্রতারণা করার সুযোগ পাচ্ছে। সেজন্য অনলাইনের মধ্যে সবসময় সতর্ক হয়ে থাকা কিন্তু সবার জন্য অনেক বেশি জরুরি আর মূল্যবান।
অনলাইন স্ক্যামারদের সিস্টেম কেমন হয়ে থাকে
স্ক্যামাররা প্রথমে সেই সব ব্যক্তি অথবা মানুষদেরকে
বের করে নেয়। যারা কিন্তু সহজে প্রতারিত হয়ে যায়
প্রতারকরা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইমেইল, বিভিন্ন
অনলাইন মাধ্যম থেকে তাদের তথ্য সংগ্রহ করে নেয়
⚠️ মানুষের বিশ্বাস অর্জন করার জন্য চেষ্টা করা
তাদের ভুয়া পরিচয় আর আকর্ষণীয় সব অফার বা
বিভিন্ন পরিচিত প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে তারা
ভুক্তভোগীদের বিশ্বাস অর্জন করার জন্য চেষ্টা করে
⚠️ লোভনীয় অফার পাঠানো হয়
বিভিন্ন রকমের লটারি অথবা কম দামে বিভিন্ন পণ্য
কেনা সহ উচ্চ লেভেলের মুনাফার বিনিয়োগ অথবা
জরুরি পুরস্কারের মতো লোভ দেখানো হয়ে থাকে
⚠️ ব্যক্তিগত তথ্য কালেক্ট করা
স্ক্যামাররা কিন্তু আপনার Password, PIN, OTP
সহ আপনার ব্যাংক তথ্য বা আপনার অন্যান্য সব
সংবেদনশীল তথ্য সংগ্রহের জন্য চেষ্টা করে থাকে
⚠️ টাকা বা তথ্য চুরি করা
প্রতারকরা প্রাপ্ত তথ্য ব্যবহার করে টাকা চুরি করা
আর আপনার অ্যাকাউন্ট দখল করা অথবা অন্য
যেকোনো রকমের আর্থিক ক্ষতি করার চেষ্টা করে
⚠️ যোগাযোগ বিচ্ছিন্ন করা
লক্ষ্য পূরণ হওয়ার পরে কিন্তু তারা যেটা করে তা
সাধারণত, অ্যাকাউন্ট আর নম্বর বা অয়েবসাইট
বন্ধ করে রাখে। যাতে খুঁজে বের করা কঠিন হয়
⚠️ নতুন লক্ষ্য বের করা
সেম টু সেম কৌশল ব্যবহার করে তারা নতুন বা
অন্যান্ন সকল ভুক্তভোগীদেরকে টার্গেট করে কিন্তু
আবার নতুন করে প্রতারণার চক্রকে চালিয়ে যায়
অনলাইন স্ক্যামারদের কৌশল বোঝার উপায় আর
উদ্দেশ্য হচ্ছে নিজেকে তাদের থেকে নিরাপদ রাখা
কোনো সন্দেহজনক মনে করা লিংক, অফার, তথ্য
দেওয়ার জন্য কোনো অনুরোধ পেলে কিন্তু সেটাকে
যাচাই না করে কিন্তু সাড়া দেওয়া আসলে উচিত নয়
স্ক্যামের শিকার হলে কি কি করতে হবে জেনে নিন
যদি আপনি অনলাইন প্রতারণার শিকার হন বা ডিজিটাল প্রতারণার শিকার হন। তাহলে, আতঙ্কিত না হয়ে দ্রুত প্রতারণার প্রয়োজনীয় পদক্ষেপ নিন। আপনার ব্যাংকের অ্যাকাউন্ট তথ্য আর মোবাইল ব্যাংকিংয়ের তথ্য বা আপনার কার্ডের তথ্য স্ক্যাম করা হয়ে থাকলে কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টকে সাময়িকভাবে বন্ধ করে নিন বা সুরক্ষিত করে নিন। আপনার Password পরিবর্তন করে নিন আর 2FA চালু করে নিন। স্ক্যামারদের সঙ্গে কোনো যোগাযোগ করবেন না আর তাদেরকে আপনার কোনো অতিরিক্ত তথ্য শেয়ার করবেন না। প্রতারণার প্রমাণ হিসেবে মেসেজ, স্ক্রিনশট, লেনদেন করার তথ্য সংরক্ষণ করুন। প্রয়োজন হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সাইবার ক্রাইম ইউনিটের কাছে অভিযোগ জানান। দ্রুত সেই সব পদক্ষেপ নিলে ক্ষতির পরিমাণ অনেকাংশে কমানো কিন্তু সম্ভব।
কিভাবে বুঝে নিবেন যে আপনি স্ক্যামের শিকার
⚠️ অচেনা কেউ টাকা বা তথ্য চাইলে সতর্ক থাকুন
⚠️ অল্প সময়ে সিদ্ধান্ত জানানোর জন্য চাপ দিচ্ছে
⚠️ অবিশ্বাস্য সব পুরস্কারের জন্য প্রতিশ্রুতি দিচ্ছে
⚠️ কোনো অজানা লিংকে ক্লিক করার জন্য বলছে
⚠️ Password, PIN, OTP চাইলে প্রতারণার ইঙ্গিত
⚠️ পরিচিত প্রতিষ্ঠানের অস্বাভাবিক মেসেজ দিচ্ছে
⚠️ ভুয়া অয়েবসাইটের মধ্যে লগইনের তথ্য চাচ্ছে
⚠️ টাকা পাঠানোর পর বন্ধ হলে সেটা সন্দেহজনক
⚠️ অস্বাভাবিক ভাষায় বিভিন্ন মেসেজ পাঠাচ্ছে
⚠️ কোনো অফার ভালো মনে হলে তা যাচাই করুন
অনলাইন স্ক্যামার থেকে নিরাপদ থাকার উপায়
ডিজিটাল প্রতারণা থেকে নিরাপদ থাকার উপায় হচ্ছে সবসময় কিন্তু সচেতন আর সতর্ক থাকতে হবে। অচেনা কোনো ব্যক্তি বা অচেনা কোনো অয়েবসাইটের মধ্যে আপনার ব্যক্তিগত তথ্য, Password, PIN, OTP শেয়ার করা থেকে বিরত থাকুন। কোনো লিংকে ক্লিক করার আগে সেটার সত্যতা যাচাই করুন আর কেবলমাত্র বিশ্বস্ত আর অফিসিয়াল মাধ্যমকে ব্যবহার করুন। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে অপরিচিত ব্যক্তিদের দেওয়া অফার বা বিনিয়োগ করার প্রস্তাব সহজে বিশ্বাস করবেন না। শক্তিশালী আর আলাদা Password ব্যবহার করে রাখুন আর 2FA চালু করে রাখুন। নিয়মিত আপনার ডিভাইস আপডেট আর মোবাইলের অ্যাপ আপডেট করুন। সামান্য সন্দেহজনক কিছু দেখলে কিন্তু সেটার তথ্য যাচাই করুন। কারণ, সচেতনতাই হচ্ছে ডিজিটাল প্রতারণা থেকে নিরাপদ থাকার সবচেয়ে কার্যকর পদক্ষেপ।

Post a Comment