জিমেইল আইডি লগইন করলে লগআউট করবেন যেভাবে : Gmail Account Logout Process

বর্তমানে ( Gmail ) জিমেইল আমাদের ব্যক্তিগত আর পেশাগত জীবনের মূল্যবান বিষয়। ইমেইল, ইউটিউব, ড্রাইভ, Google Play Store সহ অনলাইনের সকল সেবা নিতে জিমেইল
A Person Holding Smartphone with hands → displaying → Gmail ''M'' Logo on bright white screen → representing → Gmail Account Management


বর্তমানে ( Gmail ) জিমেইল আমাদের ব্যক্তিগত আর পেশাগত জীবনের মূল্যবান বিষয়। ইমেইল, ইউটিউব, ড্রাইভ, Google Play Store সহ অনলাইনের সকল সেবা নিতে জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা হয়। সেজন্য, মোবাইল আর কম্পিউটার বা অন্য কোনো ডিভাইসে জিমেইল লগইন করার পর কিন্তু সঠিকভাবে জিমেইল রিমুভ বা সাইনআউট না করলে কিন্তু আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে সমস্যার মধ্যে পড়তে পারেন। আমাদের আজকের কনটেন্ট থেকে আপনি জানতে পারবেন → জিমেইল আইডি লগইন করার পর আবার সাইনআউট করার নিয়ম আর অন্য কোনো ডিভাইস বা হারানো যেকোনো মোবাইল থেকে কিভাবে লগআউট করতে হয় ইত্যাদি জিমেইল অ্যাকাউন্ট নিরাপদ রাখার উপায় আর নিয়ম নিয়ে বিস্তারিত।

রিলেটেড আরো অন্যান্ন কনটেন্ট পড়তে পারেন




জিমেইল আইডি রিমুভ করা বলতে কি বোঝায়

জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করা বা জিমেইল অ্যাকাউন্ট লগআউট করা বলতে আসলে মোবাইল বা কম্পিউটার থেকে জিমেইল অ্যাকাউন্ট সরানো বা জিমেইল অ্যাকাউন্ট লগআউট করাকে বোঝানো হয়। তাতে, সেই ডিভাইস থেকে আপনার ইমেইল, কন্টাক্ট, ক্যালেন্ডার ইত্যাদি অন্যান্য সব ডেটার অ্যাক্সেস বন্ধ হবে। তবে, অ্যাকাউন্টটি স্থায়ীভাবে ডিলিট হয়ে যায় না। চাইলে, আপনি পরে আবার সেই জিমেইল অ্যাকাউন্ট লগইন করে নিতে পারেন।



কেন জিমেইল আইডি রিমুভ করা প্রয়োজন হয়

জিমেইল সাইনআউট করা প্রয়োজন যেসব কারণে
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

✔ নিজের ব্যক্তিগত তথ্যকে সুরক্ষিত রাখার জন্য
✔ পুরনো মোবাইল বিক্রি করার আগে করা লাগবে
✔ অন্যের মোবাইলে জিমেইল সাইনইন করার পর
✔ অফিস বা সাইবার কম্পিউটার ব্যবহারের পরে
✔ মোবাইল হারালে অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে
✔ কয়েকটি জিমেইল অ্যাকাউন্ট ব্যবস্থাপনা করতে

সেই সব কারণে অবশ্যই সাইনআউট করা প্রয়োজন

🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️🖐️
হারানো জিমেইল রিকভারি করার উপায় আর নিয়ম
জানতে পড়ে নিন Gmail Recovery Process



অ্যান্ড্রয়েড থেকে জিমেইল রিমুভ করার নিয়ম

নিচের উপস্থাপিত নিয়ম অনুসরণ করতে পারেন

🟠 মোবাইলের Settings খুলুন
🟠 User & Accounts অপশনের মধ্যে যান
🟠 আপনার Google অপশন সিলেক্ট করুন
🟠 যেটা রিমুভ করতে চান সেটা সিলেক্ট করুন
🟠 Remove Account অপশনের মধ্যে চাপুন
🟠 Password / Finger দিয়ে নিশ্চিত করুন

তারপর,
মোবাইল থেকে আপনার অ্যাকাউন্ট সরানো হবে


জিমেইল অ্যাপ থেকে লগআউট করার নিয়ম

মোবাইলে Gmail অ্যাপ থেকে সরাসরি Signout
করার কোনো অপশন পাবেন না। সেক্ষেত্রে,

🔸Gmail অ্যাপ
🔸উপরের ডান পাশের প্রোফাইল ছবিতে চাপুন
🔸Manage your Google Account চাপুন
🔸আপনার জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করুন

🔶 নিচে স্ক্রল করে ↓
Security & Signin
অপশন সিলেক্ট করুন

🔶 নিচে স্ক্রল করে ↓
Manage all device
অপশন সিলেক্ট করুন


🔸আপনার সাইনইন করা ডিভাইস দেখতে পাবেন
🔸যে ডিভাইস থেকে সরাবেন সেটা সিলেক্ট করুন
🔸Verification আসলে ভেরিফাই করে নিবেন
🔸সেখানে → Signout অপশন সিলেক্ট করবেন
🔸আপনার জিমেইল সাইনআউট হয়ে যাবে সহজে

ডেক্সটপ থেকে জিমেইল লগআউট করার নিয়ম

কম্পিউটার থেকে জিমেইল অ্যাকাউন্ট লগআউট
করার যে নিয়ম। সেটা, উপরে দেখানো নিয়মে কিন্তু
কাজ করে থাকবে। তাহলে, উপরের নিয়ম অনুসরণ
করে সহজে করে নিতে পারবেন।

→ বোঝার জন্য আবার দেখে নিন
🤙🤙🤙🤙🤙🤙🤙🤙

🔸Gmail অ্যাপ
🔸উপরের ডান পাশের প্রোফাইল ছবিতে চাপুন
🔸Manage your Google Account চাপুন
🔸আপনার জিমেইল অ্যাকাউন্ট সিলেক্ট করুন

🔶 নিচে স্ক্রল করে ↓
Security & Signin
অপশন সিলেক্ট করুন

🔶 নিচে স্ক্রল করে ↓
Manage all device
অপশন সিলেক্ট করুন


🔸আপনার সাইনইন করা ডিভাইস দেখতে পাবেন
🔸যে ডিভাইস থেকে সরাবেন সেটা সিলেক্ট করুন
🔸Verification আসলে ভেরিফাই করে নিবেন
🔸সেখানে → Signout অপশন সিলেক্ট করবেন
🔸আপনার জিমেইল সাইনআউট হয়ে যাবে সহজে

মূলত, জিমেইল আইডি সাইনআউট করার নিয়ম কিন্তু সেম। সহজ কথায় বললে, হারানো মোবাইলের জিমেইল সাইনআউট করার নিয়ম আর অন্য কোনো ডিভাইসে থাকা জিমেইল সাইনআউট করা ইত্যাদি যেকোনো ডিভাইসে থাকা জিমেইল সাইনআউট করে নিতে চাইলে নিয়ম হচ্ছে সেম টু সেম। আপনি, সেম নিয়ম অনুসরণ করে সহজে আপনি যেকোনো ডিভাইসে সাইনইন করা জিমেইল আবার সাইনআউট করে নিতে পারেন কিন্তু সহজে।



জিমেইল আইডি লগআউট করার পর কি হবে

✪ মোবাইল থেকে জিমেইল লগআউট হয়ে যায়
✪ সব সার্ভিসে পুনরায় আবার লগইন করতে হবে
✪ Drive, Photos, Contacts সিঙ্ক বন্ধ হয়ে যায়
✪ মোবাইলে থাকা ডেটা সাধারণত থেকে যাবে।
তবে, Google সিঙ্ক বন্ধ থাকবে।

পরে, সেই Gmail দিয়ে লগইন করা যাবে সহজে



জিমেইল আইডি নিরাপদ রাখার কিছু টিপস

🤙 শক্তিশালী Password ব্যবহার করে রাখবেন
🤙 Password অন্যের সঙ্গে শেয়ার করবেন না
🤙 2 Step Verification চালু করে রাখা ভালো
🤙 নিয়মিত Login Activity পরীক্ষা করে দেখুন
🤙 জিমেইল অ্যাকাউন্টে রিকভারি Email আর
Phone আপডেট করে রাখুন
🤙 সন্দেহজনক কোনো লগইন দেখলে অবশ্যই
Password পরিবর্তন করে নিবেন
🤙 অন্যের ডিভাইসে লগইন করলে কাজ শেষে
জিমেইল অ্যাকাউন্ট সাইনআউট করে রাখবেন
🤙 মোবাইল বিক্রি করার আগে → কেবলমাত্র
Gmail লগআউট না করে Factory Reset করুন





জিমেইল আইডি নিরাপদ রাখা অত্যন্ত বেশি মূল্যবান। আপনি যদি কোনো নতুন মোবাইলে লগইন করেন বা অন্যের ডিভাইসে ব্যবহার করেন বা পুরনো মোবাইল বিক্রি করেন। তাহলে, অবশ্যই Gmail অ্যাকাউন্ট সঠিকভাবে রিমুভ বা লগআউট করে নিবেন। পাশাপাশি, 2 Step Verification চালু করে রাখা আর নিয়মিত জিমেইলের লগইন হিস্টোরি পরীক্ষা করা বা শক্তিশালী Password ব্যবহার করে রাখলে কিন্তু আপনার জিমেইল অ্যাকাউন্ট অনেক বেশি নিরাপদ থাকবে অনায়াসে।