কোথায় বিনিয়োগ করলে ভালো হবে : বিনিয়োগ করার নিয়ম

বর্তমানে, টাকা আয় করা কিন্তু যথেষ্ট বিষয় নয়। ভবিষ্যতের জন্য আপনার সেই টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করা কিন্তু জরুরি। সঠিকভাবে টাকা ইনভেস্ট করলে কিন্তু
INVESTMENT Text Writing → representing → better financial decisions and investment planning guidelines


বর্তমানে, টাকা আয় করা কিন্তু যথেষ্ট বিষয় নয়। ভবিষ্যতের জন্য আপনার সেই টাকা সঠিক জায়গায় ইনভেস্ট করা কিন্তু জরুরি। সঠিকভাবে টাকা ইনভেস্ট করলে কিন্তু অনেক বাড়তে পারে আর ভবিষ্যতের আর্থিক প্রয়োজন পূরণ করা সহজ হয়। তবে, কোন জায়গায় ইনভেস্ট করা ভালো হবে ????? সেই প্রশ্নের উত্তর সবার জন্য সেম টু সেম নয়। কারণ, শিক্ষার্থীর জন্য ইনভেস্ট করার পরিকল্পনা আর চাকরিজীবীর জন্য ইনভেস্ট করার পরিকল্পনা বা ব্যবসায়ীর জন্য ইনভেস্ট করার পরিকল্পনা কিন্তু ভিন্ন হতে পারে। ইনভেস্ট করার আগে কিন্তু আয়, ব্যয়, সঞ্চয়, বয়স, লক্ষ্য আর কতটুকু ঝুঁকি নিয়ে থাকতে পারবেন ইত্যাদি সেই সব বিষয় নিয়ে বিবেচনা করা জরুরি। আজকের ব্লগ কনটেন্ট থেকে আমরা সহজভাবে জেনে নিব → কোথায় ইনভেস্ট করা ভালো হবে আর কিভাবে ইনভেস্ট করলে ভালো হবে বা নিজের জন্য ভালো ইনভেস্ট করার প্লান তৈরি করা যায় কিভাবে ইত্যাদি অন্যান্ন প্রয়োজনীয় সব বিষয় নিয়ে বিস্তারিতভাবে।




বিনিয়োগ আসলে কি আর কিভাবে কাজ করে 

বিনিয়োগ হচ্ছে বর্তমান সময়ের অর্থকে বা টাকাকে তেমন কোনো সম্পদ বা আর্থিক ব্যবস্থাপনায় ব্যবহার করা। যেখানে, ভবিষ্যতে আয় বৃদ্ধি বা মূল্য বৃদ্ধির সম্ভাবনা থাকে। উদাহরণ হিসেবে বললে, Bank FDR, Savings, মিউচুয়াল Fund, শেয়ারবাজার, ব্যবসা বা জমিতে বিনিয়োগের কথা বলা যায়। তবে, মনে রাখতে হবে যে প্রতিটি বিনিয়োগের রিটার্ন কিন্তু পুরোপুরি নিশ্চিত নয়। কোনো বিনিয়োগে ঝুঁকি কম তাই রিটার্ন তুলনামূলক কম হতে পারে। আবার, বেশি রিটার্নের সম্ভাবনার সঙ্গে ঝুঁকি বেশি থাকতে পারে। সেটা মনে রাখবেন।



কোথায় বিনিয়োগ করলে ভালো হতে পারে

ইনভেস্ট করার ভালো মাধ্যম হিসেবে ইনভেস্টের
জন্য নির্দিষ্ট কিছু জায়গা কিন্তু সবার জন্য সবচেয়ে
ভালো বলা যায় না। আপনার আর্থিক লক্ষ্য অনুযায়ী
বিভিন্ন রকমের বিনিয়োগ বিবেচনা করা যেতে পারে।

🟠 ব্যাংক FDR

যারা, অনেক কম ঝুঁকি নিয়ে বিনিয়োগ করতে চান
তাদের জন্য রয়েছে Bank Fixed Deposit অথবা
FDR বিনিয়োগ করার মাধ্যম সবচেয়ে বেশি পরিচিত
তাতে, নির্দিষ্ট কিছু সময়ের জন্য টাকা জমা রাখা হয়
আর মেয়াদ শেষ হলে কিন্তু মূল টাকার সঙ্গে মুনাফা
মিলবে। FDR বিনিয়োগ করার আগে তার নিরাপত্তা
আর শর্ত, মেয়াদ, কর সহ লাভের বিষয়ে অবশ্যই
ভালোভাবে যাচাই করা কিন্তু সবচেয়ে উচিত হবে

উপযোগী

কম ঝুঁকিতে টাকা যারা রাখতে চান তাদের জন্য

🟠 সঞ্চয়

বাংলাদেশে দীর্ঘমেয়াদি সঞ্চয় করার জন্য বিভিন্ন
রকমের সঞ্চয় আছে। সঞ্চয় করার নিয়ম, মুনাফা,
বিনিয়োগ করার সীমা আর যোগ্যতা কিন্তু সময়ের
সঙ্গে পরিবর্তিত হতে পারে। বিনিয়োগ করার আগে
তাদের নির্দিষ্ট নিয়ম বা বর্তমান মুনাফার হার যাচাই
করা প্রয়োজন রয়েছে

উপযোগী

নির্দিষ্ট নিয়মে স্থিতিশীলভাবে সঞ্চয় যারা করতে চান

🟠 মিউচুয়াল Fund

Mutual ফান্ডের মধ্যে অনেক বিনিয়োগকারীর অর্থ
মিলিয়ে পেশাদার ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু বিভিন্ন
সিকিউরিটিতে বিনিয়োগ করা হয়। শেয়ারবাজার
সম্পর্কে বিস্তারিত জ্ঞান যদি না থাকে। তবু, Mutual
ফান্ডের মাধ্যমে পরোক্ষভাবে বাজারে বিনিয়োগের
সুযোগ কিন্তু মিলে। তবে, মিউচুয়াল বিনিয়োগ ফান্ড
পুরোপুরি ঝুঁকিমুক্ত নয়। সিস্টেম, ব্যবস্থাপনা, অতীত
পারফরম্যান্স আর ঝুঁকি বুঝে বিনিয়োগ করা উচিত

🟠 শেয়ারবাজার

দীর্ঘমেয়াদে সম্পদ বৃদ্ধির সম্ভাবনা বাড়ানোর জন্য
শেয়ারবাজার হচ্ছে ভালো বিনিয়োগ মাধ্যম। তবে,
লাভের পাশাপাশি ক্ষতির ঝুঁকি রয়েছে কিন্তু অনেক

কেবলমাত্র, পরামর্শ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে
কোনো পোস্ট দেখে কোম্পানির শেয়ার কেনা উচিত
নয়। তাদের কি ব্যবসা আর তাদের আর্থিক অবস্থা,
আয়, ঋণ, মূল্যায়ন বা বাজার পরিস্থিতির আইডিয়া
থাকা কিন্তু খুব মূল্যবান বিষয়

নতুন বিনিয়োগকারীর জন্য

প্রথমে, শেয়ারবাজারের মৌলিক বিষয় শেখা আর
অল্প টাকার মাধ্যমে ইনভেস্ট করা আপনার জন্য
সবচেয়ে ভালো ইনভেস্ট করার পদ্ধতি হতে পারে

🟠 জমি অথবা রিয়েল Assets

দীর্ঘমেয়াদি বিনিয়োগের ক্ষেত্রে জমি বা রিয়েল
Assets অনেকের কাছে সেরা বিনিয়োগ মাধ্যম
ভালো কোনো অবস্থান আর সঠিক দামে সম্পত্তি
কিনতে পারলে সেটার মূল্য বৃদ্ধির সম্ভাবনা থাকে
Real Assets Investment করার ক্ষেত্রে দলিল,
মালিকানা, অবস্থান, খতিয়ান, নামজারি, কর সহ
আইনি বিষয় যাচাই করা কিন্তু অত্যন্ত বেশি জরুরি
কেবলমাত্র, ভবিষ্যতে যে জমির দাম বাড়বে। সেই
আইডিয়ার উপর ভিত্তি করে জমি কেনা উচিত না

🟠 নিজের ব্যবসায় বিনিয়োগ

আপনার, ব্যবসা করার অভিজ্ঞতা, দক্ষতা, ভালো
ব্যবসায়িক পরিকল্পনা থাকলে কিন্তু আপনাদের
নিজের ব্যবসায় বিনিয়োগ করা কিন্তু দীর্ঘমেয়াদে
ভালো মানের রিটার্নের সুযোগ তৈরি করতে পারে
তবে, ব্যবসায় লাভ করার সঙ্গে নিজের মূল অর্থ
হারানোর ঝুঁকি রয়েছে। ব্যবসায় বিনিয়োগ করার
আগে বাজারের চাহিদা, প্রতিযোগিতা, খরচ, লাভ
করার সঠিক মার্জিন আর নগদ প্রবাহের বিষয়ে
পরিষ্কার আইডিয়া থাকা কিন্তু খুব বেশি জরুরি

🟠 নিজের দক্ষতায় বিনিয়োগ করার মাধ্যম

বিনিয়োগ কিন্তু ব্যাংক অথবা শেয়ারবাজারের
মধ্যে করতে হয় না। নিজের Skill ডেভেলপমেন্টে
বিনিয়োগ কিন্তু ভবিষ্যতে বড় সুযোগ তৈরি করবে

যেমন

➤ ডিজিটাল Marketing
➤ Web ডিজাইন
➤ গ্রাফিক্স Design
➤ Programming
➤ AI
➤ কনটেন্ট Writing
➤ Editing
➤ Freelancing স্কিল → ইত্যাদি

যেকোনো ভালো দক্ষতা আপনার ভবিষ্যত আয়
বাড়াতে সাহায্য করতে পারে। সেজন্য, তরুণদের
জন্য → শিক্ষা আর দক্ষতার মধ্যে অর্থ ব্যয় করা
হচ্ছে অনেক বেশি মূল্যবান বিনিয়োগ করার অংশ




বিনিয়োগ করার আগে যেটা বিবেচনা করে নিন

আপনি, কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ আছে
সেটা দেখলে হবে না। ইনভেস্ট করার আগে জরুরি
কিছু বিষয় বিবেচনা করা কিন্তু বেশি উচিত রয়েছে

🟠 আপনার আর্থিক লক্ষ্য কেমন রয়েছে দেখুন

প্রথমে, ঠিক করে নিন যে কেন বিনিয়োগ করছেন

আপনার লক্ষ্য হতে পারে

🔸নিজের বাড়ি কিনতে
🔸যেকোনো ব্যবসা করা
🔸সন্তানের জন্য শিক্ষায়
🔸অবসরকালীন সময়ের জন্য
🔸ভবিষ্যতের জরুরি প্রয়োজনে
🔸নিজের সম্পদকে বৃদ্ধি করতে

লক্ষ্য পরিষ্কার থাকলে কিন্তু সিলেক্ট করা সহজ হয়

🟠 কত টাকা বিনিয়োগ করবেন ঠিক করে নিন

আপনার মাসিক আয় থেকে প্রয়োজনীয় খরচ বাদ
দিয়ে যে টাকা অতিরিক্ত থাকবে। তার কিছু অংশ
বিনিয়োগ করা যেতে পারে
তবে, বিনিয়োগের জন্য সব টাকা রাখা উচিত নয়।
প্রথমে, আপনার Emergency ফান্ড রাখা ভালো।
যাতে, সমস্যা অথবা অবসর সময়ের জন্য বা অন্য
কোনো জরুরি পরিস্থিতিতে বিনিয়োগ ভাঙ্গা না হয়

🟠 আপনার ঝুঁকি কতটুকু নিতে পারবেন বুঝুন

বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে জরুরি বিষয় হিসেবে
অন্যতম বিষয় হচ্ছে → Your Risk Tolerance
আপনি যদি টাকা কমার সম্ভাবনা মেনে নিতে না
পারেন। তাহলে, বেশি ঝুঁকির বিনিয়োগ আপনার
জন্য উপযুক্ত থাকবে না
অন্যদিকে, আপনার দীর্ঘমেয়াদি লক্ষ্য আর বেশি
ঝুঁকির সক্ষমতা থাকলে কিন্তু কম ঝুঁকির সম্পদে
বিবেচনা করে দেখতে পারেন

🟠 বিনিয়োগ করার সময়কাল ঠিক করে নিন

কতদিনের জন্য বিনিয়োগ করছেন সেটা মূল্যবান

➤ স্বল্পমেয়াদি
ঝুঁকি কম থাকা আর সহজে নগদায়নযোগ্য মাধ্যম

➤ মধ্যমেয়াদি
বিভিন্ন বিষয়ে বিনিয়োগের সমন্বয় করা যেতে পারে

➤ দীর্ঘমেয়াদি
বাজারভিত্তিক অথবা অন্যান্য দীর্ঘমেয়াদি সম্পদের
বিবেচনা করা যেতে পারে। যদি, ঝুঁকি নিতে পারেন

🟠 1 টি মাধ্যমে সব টাকা বিনিয়োগ করবেন না

বিনিয়োগের জন্য প্লান করার মূল্যবান নীতিটা হচ্ছে
Diversification
সহজে, বিনিয়োগের সব টাকা 1 টি মাধ্যমে না রেখে
বিভিন্ন সম্পদে ভাগাভাগি করে নিয়ে বিনিয়োগ করা
উদাহরণস্বরূপ, আপনি বিনিয়োগ করার কিছু অংশ
কম ঝুঁকির বিনিয়োগ মাধ্যমে রাখবেন আবার কিছু
অংশ দীর্ঘমেয়াদি বিনিয়োগ মাধ্যমে রাখবেন আবার
আরেক অংশ দক্ষতা উন্নয়নের বিনিয়োগে রাখবেন

ফলে, আপনার বিনিয়োগের প্রত্যাশা অনুযায়ী ভালো
না হলে সেটা পুরো অর্থের উপর তার প্রভাব কম হবে




50/30/20 নিয়ম কি হবে আর সেটা করা যাবে

ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনা করার জন্য কিন্তু অনেকে
50/30/20 Budgeting সিস্টেম ব্যবহার করেন

সেটার নিয়ম হচ্ছে

50% = নিজের প্রয়োজনীয় খরচ
30% = ব্যক্তিগত জীবনযাত্রার খরচ
20% = সঞ্চয়, ভবিষ্যতের আর্থিক লক্ষ্য

তবে, সেটা কোনো বাধ্যতামূলক নিয়ম নয়। আপনার
আয় আর খরচ অনুযায়ী অনুপাত পরিবর্তন করতে
পারেন। যাদের তুলনামূলক ইনকাম বেশি আর খরচ
নিয়ন্ত্রণ করা থাকে। তারা, 20% বা তার বেশি টাকা
সঞ্চয় বা বিনিয়োগ করে রেখে দিতে পারেন সহজে



নতুনদের জন্য বিনিয়োগ প্লান করার গাইডলাইন

আপনি যদি নতুন ইনভেস্টকারী হন। তাহলে, প্রথমে
আপনার বড় অঙ্কের টাকা ঝুঁকির মাধ্যমে বিনিয়োগ
না করা সবচেয়ে ভালো হবে
তার জন্য নিচে উপস্থাপিত পদ্ধতি অনুসরণ করবেন

📍আপনার মাসিক বাজেট তৈরি করে রেখে দিবেন
📍প্রয়োজন অনুযায়ী জরুরি তহবিল তৈরি করুন
📍ঋণ পরিশোধের পরিকল্পনা করে নিবেন
📍বিনিয়োগ করার পদ্ধতি আগে শিখে নিবেন
📍আগে ছোট পরিমাণের বিনিয়োগ করুন
📍আপনার বিনিয়োগের পর্যালোচনা করবেন

নিয়মিতভাবে আপনার বিনিয়োগের পারফরম্যান্স
বা লক্ষ্য পর্যালোচনা করা সবচেয়ে ভালো সিদ্ধান্ত




কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ হতে পারে

অনেকে আবার বিনিয়োগ করার আগে সবচেয়ে বেশি যেই প্রশ্ন করেন। সেটা → কোন বিনিয়োগে সবচেয়ে বেশি লাভ হবে বা কোথায় বিনিয়োগ করা ভালো ????? তার নির্দিষ্ট কোনো উত্তর নেই। কারণ, বেশি সম্ভাব্য রিটার্নের সঙ্গে অনেক সময় বেশি ঝুঁকি থাকে। শেয়ারবাজার আর ব্যবসা সহ অন্যান্য বাজারভিত্তিক বিনিয়োগে ভালো রিটার্নের সুযোগ রয়েছে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কম ঝুঁকির বিনিয়োগ করার মাধ্যমে তুলনামূলকভাবে স্থিতিশীলতা বেশি হতে পারে। তবে, রিটার্ন তুলনামূলকভাবে কম হতে পারে। সেজন্য, বিনিয়োগ কোথায় করলে বেশি লাভ হবে। সেটা না দেখে ❝কোথায় নিজের লক্ষ্য আর ঝুঁকি অনুযায়ী বিনিয়োগ করা উপযুক্ত❞ সেই প্রশ্ন করা জরুরি হবে।



যে সকল ভুল বিনিয়োগ করার সময় করবেন না

ইনভেস্ট করার ক্ষেত্রে কিছু ভুল কিন্তু আর্থিকভাবে
আপনার ক্ষতির কারণ হতে পারে

⚠️ অন্যের কথায় ইনভেস্ট না করা ভালো পদ্ধতি
বন্ধু, আত্মীয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট
দেখে যাচাই না করে ইনভেস্ট করবেন না কখনো

⚠️ দ্রুত লাভের চিন্তা
অল্প সময়ে টাকা দ্বিগুণ অথবা নিশ্চিত লাভ হবে
সেই সব প্রতিশ্রুতির ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকুন

⚠️ 1 টি ইনভেস্টের উপর সব টাকা রেখে দিলে
1 টি ইনভেস্টের উপর পুরোপুরি নির্ভর না করা
ভালো

⚠️ ঝুঁকি না বুঝে ইনভেস্ট না করা ভালো হবে
ইনভেস্ট কিভাবে কাজ করে তা না বুঝে টাকা
ইনভেস্ট করা উচিত না

⚠️ জরুরি সঞ্চয় জমা না রেখে ইনভেস্ট করা
জরুরি প্রয়োজনে ইনভেস্ট ভাঙ্গতে হলে অবশ্যই
আপনার দীর্ঘমেয়াদের পরিকল্পনার ক্ষতি থাকবে



বিনিয়োগ করার আগে প্রতারণা থেকে সাবধান

বর্তমানে, বিভিন্নভাবে → অনলাইনে ইনভেস্ট করার মাধ্যম কিন্তু দ্রুত আর নিশ্চিত লাভের কথা বলে মানুষের কাছ থেকে টাকা আনার চেষ্টা করে থাকে। বিশেষ করে বললে, প্রতিদিন অনেক লাভ → গ্যারান্টি সহকারে লাভ → কোনো ঝুঁকি নেই → ইত্যাদি। সেই সব অফার দেখলে সতর্ক থাকবেন। কোনো প্রতিষ্ঠানে টাকা দিতে হলে আগে সেটা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান কি না আর বিনিয়োগের শর্ত কি বা টাকা কিভাবে ব্যবহৃত হবে সহ টাকা উত্তোলনের নিয়ম কি ইত্যাদি সেই সব বিষয় যাচাই করে নিবেন।






কোথায় বিনিয়োগ করলে ভালো হবে ????? তার উত্তর ব্যক্তিভেদে আলাদা। কারো FDR অথবা অন্যান্য কম ঝুঁকির সঞ্চয় ব্যবস্থা উপযুক্ত হতে পারে। আবার, কারো মিউচুয়াল ফান্ড, শেয়ারবাজার, রিয়েল Assets, ব্যবসা অথবা নিজের দক্ষতায় বিনিয়োগ বেশি উপযোগী হতে পারে। Best Investment Plan তৈরি করার আগে আপনার আর্থিক লক্ষ্য, আয়, ব্যয়, সঞ্চয়, ইনভেস্ট করার সময়কাল আর ঝুঁকি গ্রহণের সক্ষমতা বিবেচনা করে নিন। সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে বেশি লাভের আশায় ইনভেস্ট না করে ঝুঁকি বুঝে নিয়ে → ভালোভাবে যাচাই করে → দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ইনভেস্ট করা। সব শেষে বলা যায়, বিনিয়োগের আগে নিজে যাচাই করুন আর প্রয়োজনে, লাইসেন্সপ্রাপ্ত আর্থিক পরামর্শকের পরামর্শ নিন। মনে রাখতে হবে ⚠️⚠️⚠️⚠️⚠️ আজকের ব্লগ কনটেন্ট হচ্ছে সাধারণ তথ্যের জন্য। সেটা, ব্যক্তিগত বিনিয়োগ করার কিন্তু পরামর্শ নয়।