মোবাইল Restart করলে যেসব সমস্যা দূর করা যায় : কখন Restart করবেন
মোবাইল ব্যবহারের সময় কিন্তু বিভিন্ন ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। যেমন, মোবাইল Slow → Apps কাজ না করা → ভলিউম Button কাজ না করা → Screen কাজ না করা
মোবাইল ব্যবহারের সময় কিন্তু বিভিন্ন ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। যেমন, মোবাইল Slow → Apps কাজ না করা → ভলিউম Button কাজ না করা → Screen কাজ না করা সহ Network সমস্যা → ইত্যাদি। অনেক সময় সেই সব সমস্যা দূর করার জন্য কোনো Settings পরিবর্তন বা মোবাইল সার্ভিস করানোর প্রয়োজন হয় না। কেবলমাত্র, মোবাইল Restart করলে কিন্তু সেই সব সমস্যা ঠিক হয়ে যেতে পারে। তার কারণ হলো, Restart করার সময় মোবাইলের সাময়িক System প্রসেস, Background সার্ভিস, RAM-এ চলমান কার্যক্রম নতুন করে হয়। ফলে, সাময়িক Software গ্লিচ অথবা কোনো Process আটকে গেলে সেটা অনেক সময় স্বাভাবিক হয়ে যায়। আজকে, মোবাইল Restart করলে কি সমস্যা দূর হতে পারে আর কোন সময় মোবাইল Restart করা উচিত হবে বা কোন সময় মোবাইল Restart করলে কাজ করবে না ইত্যাদি। তবে, মোবাইল Restart করলে যে পুরোপুরিভাবে সব কিছু ঠিক হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই। সেটা কিন্তু মনে রাখতে হবে।
মোবাইল রিস্টার্ট করলে যেসব সমস্যা দূর হবে
নিচে তার বিস্তারিত উপস্থাপন করা হয়েছে দেখুন
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇
🟠 মোবাইল স্লো হলে
প্রায় সময় মোবাইল ব্যবহার করলে বিভিন্ন অ্যাপ
অথবা Background প্রসেস চালু থাকতে পারে।
ফলে, যেকোনো মোবাইলের পারফরম্যান্স কিন্তু
সাময়িকভাবে কিছুটা স্লো হয়ে যেতে পারে
সেই অবস্থায় মোবাইল Restart করা হয়ে থাকলে
অনেক Process বন্ধ হয়ে নতুনভাবে চালু হয়।
ফলে, বেশিরভাগ মোবাইল আগের চেয়ে অনেক
দ্রুত কাজ করতে পারে
🟠 কোনো অ্যাপ কাজ না করলে
কোনো অ্যাপ যদি Open হতে সমস্যা করে আর
বারবার বন্ধ হয়ে যায় বা কোনো Feature কাজ
না করার কোনো সমস্যা হলে
প্রথমে, অ্যাপটি Close করে নিয়ে আবার Open
করে দেখতে পারেন। তাতে, কাজ না হলে কিন্তু
মোবাইল Restart করে দেখতে পারেন। অনেক
ক্ষেত্রে অ্যাপের সঙ্গে যুক্ত কোনো সাময়িক
সিস্টেম Process আটকা পড়ে গেলে Restart
করার পর সেটা ঠিক হয়ে যায়
🟠 বাটন যদি কাজ না করে
কখনো Volume up / down Button চাপলে
মোবাইলের Response নেই বা দেখা যায় না।
বিশেষ করে বললে, মোবাইলের অন্য সবকিছু
যদি স্বাভাবিক থাকে। তাহলে, Software
গ্লিচ সিস্টেমের কারণে হতে পারে হয়তো
মোবাইল Restart করার পর যদি Button
আবার স্বাভাবিকভাবে কাজ করছে। তাহলে,
সাময়িকভাবে System সমস্যা থাকার সম্ভাবনা।
তবে, Restart করার পরে আবার Button কাজ
না করলে সেটা Hardware অথবা Button Flex
সমস্যা থাকতে পারে
🟠 মোবাইলের স্ক্রিনে কোনো সমস্যা হলে
স্ক্রিন Timeout যদি 30 Second অথবা 1 Minute
সেট করা থাকে। তাহলে, নির্দিষ্ট সময় সেটা ব্যবহার
না করলে সাধারণত Display বন্ধ হয়ে যাবে
কিন্তু, কোনো System প্রসেস অথবা অ্যাপের
কোনো ক্রটির কারণে স্ক্রিন Sleep আটকালে
Screen Auto Off হয়ে যায় না। সেসময় Restart
করলে। অনেক সময় স্ক্রিন Timeout আবার
স্বাভাবিকভাবে কাজ করে
🟠 মোবাইলের টাচ যদি কাজ না করে
কখনো, মোবাইলের Touch স্ক্রিনের কোনো স্থান
সাময়িকভাবে সাড়া দিতে দেরি করতে পারে বা
সেটা কিছু সময়ের জন্য কাজ করতে পারে না।
যদি, সেটা Software রিলেটেড সমস্যা হয়। তাহলে,
Restart করলে Touch স্বাভাবিক হয়ে যেতে পারে।
তবে, স্ক্রিন ভেঙ্গে গেলে বা পানি ঢোকে গেলে অথবা
কোনো স্থানের টাচ দীর্ঘসময় কাজ না করলে কিন্তু
Hardware সমস্যার সম্ভাবনা থাকবে
🟠 Wi-Fi অথবা Data সমস্যা হয়ে থাকলে
Wi-Fi Connected কিন্তু Internet কাজ না করা
অথবা Data চালু থাকা সত্ত্বে Internet সমস্যা
বা সেটা না চলা সহ Network কানেকশন
সাময়িকভাবে আটকে গেলে কিন্তু সমস্যা
দেখা দিতে পারে
সেক্ষেত্রে, প্রথমে Airplane Mode On করে
কয়েক সেকেন্ড পর Off করে দিতে পারেন।
কাজ না হলে Restart করে দেখতে পারেন
Restart করলে Network রিলেটেড কিছু সিস্টেম
Service নতুন করে চালু হয়
🟠 ব্লুটুথ যদি কাজ না করে
মোবাইলে Bluetooth ডিভাইস না পেলে বা অন্য
ডিভাইসের সঙ্গে সেটা Connect যদি না হয় বা
Connected থাকা সত্ত্বে ঠিকমতো কাজ না করার
কোনো সমস্যা হলে Restart করে দেখতে পারেন।
বিশেষ করে বললে, সেটা আগে কাজ করেছে কিন্তু
বর্তমানে সেটাতে সমস্যা থাকলে Restart সেটার
সহজ প্রাথমিক সমাধান হতে পারে
🟠 ক্যামেরা অপেন যদি না হয়
কখনো, Camera App Open হতে দেরি করে বা
দেরি করতে পারে। Camera খুলতে Error দেখায়
বা অন্য কোনো অ্যাপ Camera ব্যবহার করার পর
Camera ঠিকমতো কাজ করছে না
সেই সময়ের পরিস্থিতিতে Camera অ্যাপ বন্ধ করে
আবার চালু করুন। সেটা করার পরে যদি সমস্যা
থাকে। তাহলে, Restart করে দেখতে পারেন
🟠 কিবোর্ডে টাইপ করতে সমস্যা হলে
Typing করতে Keyboard স্ক্রিনে না আসা
অথবা Keyboard আটকানো বা অস্বাভাবিক
আচরণ করার মতো সমস্যা হতে পারে
যদি, Keyboard অথবা System Input Service
সাময়িকভাবে আটকে যায়। তাহলে, Restart
করলে অনেক সময় সেটা স্বাভাবিক হয়ে যায়
🟠 মোবাইলের স্পিকারে সাউন্ড না আসলে
Media → Notification → System সাউন্ড
কাজ না করলে Sound Volume Level আর
Silent → DND Mode পরীক্ষা করে দেখুন
সব ঠিক থাকার পর Sound না আসলে মোবাইল
Restart করে দেখতে পারেন। তবে, Speaker
থেকে কোনো শব্দ না আসা যদি নিয়মিত হয়।
তাহলে, Hardware টেস্টের প্রয়োজন থাকবে
🟠 নোটিফিকেশন যদি দেরিতে আসে
কখনো কোনো অ্যাপের Notification সময়মতো
স্ক্রিনে আসে না বা অনেক দেরিতে আসতে পারে।
তার পেছনের কারণ, ব্যাটারি Optimisation →
ব্যাকগ্রাউন্ড Restriction → Network সমস্যা
→ সিস্টেম Glitch সেটাতে থাকতে পারে
Restart করলে কিছু ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড Service
নতুন করে চালু হয়ে Notification সমস্যা
সাময়িকভাবে ঠিক হয়ে যেতে পারে
🟠 মোবাইল গরম হয়ে গেলে
মোবাইল অতিরিক্ত গরম হয়। তার পেছনে অনেক
কারণ। যেমন, Heavy গেম, Video রেন্ডার, দুর্বল
Network সিগনাল, অতিরিক্ত Charging সময়
ব্যবহার করতে পারে বা Background প্রসেস
যদি কোনো অস্বাভাবিক Process ব্যাকগ্রাউন্ডে
বারবার চলতে থাকে। Restart করলে বন্ধ হয়ে
সেটা তাপমাত্রা স্বাভাবিক হতে সাহায্য করবে।
তবে, মোবাইল নিয়মিত অস্বাভাবিকভাবে গরম
হলে Restart করার উপর সেটাকে নির্ভর না
করে সেটার কারণ বের করা ভালো হতে পারে
🟠 ব্যাটারি দ্রুত শেষ হয়ে গেলে
মোবাইলের কোনো অ্যাপ বা Background প্রসেস
অস্বাভাবিকভাবে Battery ব্যবহার করে থাকলে
Restart করার পর সেই Process বন্ধ হয়ে যেতে
পারে। ফলে, ব্যাটারি Drain সাময়িকভাবে কমে যেতে
পারে। তবে, ব্যাটারি Health খারাপ হয়ে গেলে অথবা
মোবাইলের কোনো অ্যাপ নিয়মিত বেশি Battery
ব্যবহার করে থাকলে Restart স্থায়ী সমাধান নয়
🟠 মোবাইলের System ফিচার কাজ না করলে
কখনো, মোবাইলের System ফিচার কাজ করা বন্ধ
করে দিতে পারে।
যেমন, Screenshot / Rotate / Brightness সহ
অন্য কোনো ছোটখাটো সিস্টেম Function ইত্যাদি
সেই সব সমস্যার ক্ষেত্রে মোবাইল Restart করা
হচ্ছে প্রথম নিরাপদ পদ্ধতি
রিস্টার্ট করার পর সমস্যা থাকলে কি করব
মোবাইল Restart করার পর যদি সমস্যা থেকে যায়। তাহলে, প্রথমে Software আপডেট আছে কি বা নেই সেটা পরীক্ষা করুন। তারপর, সমস্যার সঙ্গে রিলেটেড Settings আবার যাচাই করুন আর সম্প্রতি ইনস্টল করা কোনো অ্যাপের কারণে সমস্যা হচ্ছে কি বা না সেটা দেখে নিন। প্রয়োজনে, ইনস্টল করা অ্যাপ Update অথবা Uninstall করে পরীক্ষা করতে পারেন। তাতে, সমাধান না হলে Mobile Safe Mode-এ চালু করে দেখুন। Mobile Safe Mode-এ সমস্যা না থাকলে কিন্তু যেকোনো Third-party App দায়ী হতে পারে। আর Restart করে বা সেই সব পরীক্ষা করার পর যদি সমস্যা থাকে। তাহলে, Hardware সমস্যার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে, অনুমোদিত Mobile Servicing Center-এ মোবাইল দেখানো উচিত।
মোবাইল রিস্টার্ট করলে কি হয়
মোবাইল Restart করা মানে কেবলমাত্র Screen
বন্ধ করে আবার চালু করার বিষয় নয়। Restart
করার সময় মোবাইলের Operating সিস্টেমের
মধ্যে থাকা বিভিন্ন Process / Service বন্ধ
হয়ে আবার নতুনভাবে চালু হয়
↓
ফলে, সাময়িকভাবে আটকে থাকা Process
বন্ধ হয়ে যায় আর ব্যাকগ্রাউন্ড Service
নতুনভাবে চালু হয়ে থাকে
✔ RAM-এ চলমান ব্যবহার খুব পরিষ্কার হয়
✔ কিছু Software Glitch দূর হয়ে যেতে পারে
✔ Hardware ইনপুট / সিস্টেম Service আবার
Initialize হয়। তাই, কোনো সমস্যার কারণ যদি
সাময়িক Software Glitch হয়। তাহলে, Restart
করলে কিন্তু ঠিক হয়ে যেতে পারে। তবে, পুরোপুরি
যে ঠিক হয়ে যাবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু
কতদিন পর মোবাইল রিস্টার্ট করা উচিত হবে
মোবাইল ভালো রাখতে হলে প্রতিদিন Restart
করা ভালো নয়। তবে, যদি কোনো অস্বাভাবিক
আচরণ দেখা দেয় Restart করে দেখা ভালো
যেমন,
⚠️ মোবাইল Slow → Restart করুন
⚠️ অ্যাপ কাজ করছে না → Restart করুন
⚠️ Button সমস্যা → Restart করুন
⚠️ Screen সমস্যা → Restart করুন
⚠️ Network সমস্যা → Restart করুন
ইত্যাদি অন্যান্ন সমস্যার ক্ষেত্রে প্রয়োজন হলে
মোবাইল Restart করুন
তবে, নিয়মিত সেম সমস্যা হলে বারবার Restart
করার পরিবর্তে সমস্যার মূল কারণ বের করবেন
মনে রাখতে হবে, কোনো কিছুর সমস্যাটি না বুঝে
অযথা বারবার রিস্টার্ট করা কিন্তু ঠিক কাজ নয়।
সেক্ষেত্রে, আগে ভালোভাবে বুঝে নিবেন সেটাকে
মোবাইল রিস্টার্ট করার পর কাজ হয় না কখন
সকল সমস্যার সমাধান Restart করতে পারে না।
যেমন,
📍ডিসপ্লে ভেঙ্গে গেলে
📍Mobile Button Physically নষ্ট হয়ে গেলে
📍Speaker / Microphone → Hardware নষ্ট
📍Mobile Charging Port নষ্ট হয়ে গেলে
📍ব্যাটারি Hardware সমস্যা হয়ে গেলে
📍পানি ঢুকার পর Hardware ড্যামেজ হয়ে গেলে
📍স্ক্রিনের কোনো জায়গা যদি টাচ না করে ইত্যাদি
মোবাইলের অন্যান্ন বিভিন্ন বিষয় রয়েছে সেখানে
সেই সব ক্ষেত্রে রিস্টার্ট করার পরবর্তীতে সাময়িক
কিছু পরিবর্তন হবে। তবে, মূল Hardware সমস্যা
ঠিক করবে না
মোবাইল রিস্টার্ট করলে কি সব ঠিক হয়ে যায়
মোবাইল Restart করলে সব ঠিক হয়ে যায় না। তবে, সাময়িক Software গ্লিচ → মোবাইল Slow → Button সমস্যা → Screen সমস্যা → Network সমস্যা → Sim, WiFi, Data, Bluetooth, কোনো অ্যাপ কাজ না করা বা অন্যন্য সিস্টেমের ছোটখাটো সমস্যার মতো সমস্যা কিছুটা Restart করলে ঠিক হতে পারে। তবে, মোবাইলের Display, Battery, Speaker, Charging Port অথবা Button-এ Hardware সমস্যা যদি থাকে। তাহলে, Restart করে সমাধান হবে না। সেজন্য, Restart করার পর সেম সমস্যা থাকলে Software আপডেট → Settings / Apps পরীক্ষা করে দেখুন। তারপর, যদি সেম সমস্যা থাকে। তাহলে, দক্ষ Technician অথবা Mobile Servicing Center-এ মোবাইল দেখানো উচিত।
মোবাইলে ছোটখাটো সমস্যা দেখা দিলে সেটা আতঙ্কের কোনো বিষয় নয়। অনেক সময় কোনো System প্রসেস অথবা ব্যাকগ্রাউন্ড Service সাময়িকভাবে আটকার কারণে তেমন সমস্যা দেখা দিতে পারে। সেক্ষেত্রে, মোবাইল Restart করে দেখা তাই মোবাইল Troubleshooting সিস্টেমের প্রাথমিক পদক্ষেপ। তবে, Restart করার পর সমস্যা চলে গেলে আর দীর্ঘদিন সেটা ফিরে না আসলে সাধারণত উদ্বেগের কারণ কম। অন্যদিকে, সেম সমস্যা বারবার হলে Software আপডেট, App কনফ্লিক্ট, Settings আর বেশি প্রয়োজন হলে Hardware পরীক্ষা করা উচিত।

Post a Comment