যেকোনো ছবির মুখ বদলানোর সেরা ৫ টি Face Swap App

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা AI প্রযুক্তির সাহায্যে ছবি এডিটিং করা অনেক সহজ পদ্ধতি হয়েছে। আগে এক ছবি থেকে মুখ পরিবর্তন করতে হলে নিজেকে বা

Two white colour masks showing a happy smiling face and sad emotional face against pink colour background, symbolizing face swap comedy and tragedy.


বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বা AI প্রযুক্তির সাহায্যে ছবি এডিটিং করা অনেক সহজ পদ্ধতি হয়েছে। আগে এক ছবি থেকে মুখ পরিবর্তন করতে হলে নিজেকে বা অন্যকে Photo Editing-র অনেক কাজ জানতে হতো। কিন্তু, বর্তমানে Mobile বা Computer দিয়ে শুধু কয়েকটি App ব্যবহার করেই খুব সহজে এক ব্যক্তির মুখ অন্য ব্যক্তির ছবির মুখে বসানো সম্ভব।
বিশেষ করে বললে, Face Swap App ব্যবহার করে নিজের মুখ সিনেমার নায়ক বা নায়িকার যেকোনো ছবি, বিভিন্ন মজার চরিত্র বা বন্ধুদের ছবিতে যুক্ত করতে পারবেন সহজে। শুধু ছবির মধ্যেই নয়, কিছু অ্যাপের সাহায্যে চাইলে ভিডিও-তেও মুখ পরিবর্তন করে দেওয়া পুরোপুরি সম্ভব রয়েছে।
তাই, যারা মোবাইল দিয়ে যেকোনো ছবির মুখ পরিবর্তন করে নিতে চান, তাদের জন্য এই ব্লগে তুলে ধরা হয়েছে, সেরা ৫ টি Face Swap App এন্ড্রয়েড ও আইফোন + কম্পিউটার User-র জন্য।  চলুন, জেনে নেওয়া যাক, মুখ পরিবর্তন করার অ্যাপ কি? মুখ পরিবর্তনের সেরা অ্যাপ, মুখ পরিবর্তন করার অ্যাপ ব্যবহার করার সঠিক নিয়ম ও সতর্কতার বিষয় কি রয়েছে। সেসব বিষয়ে পুরোপুরি বিস্তারিত।

রিলেটেড কনটেন্ট পড়ুন

Face Swap App কী?

Face Swap App হলো এক ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন, যার সাহায্যে এক ছবির মুখ কেটে অন্য ছবির মুখের জায়গায় মুখ বসানো যায়। এই প্রযুক্তিতে সাধারণত AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে। সেসব অ্যাপ ছবির মুখের গঠন, চোখ, নাক, ঠোঁট ও অন্যান্য বিভিন্ন বৈশিষ্ট্য শনাক্ত করে অন্য ছবির সঙ্গে মিলিয়ে নিতে পারে সহজে। ফলে, খুব সহজে নতুন ছবি তৈরি করা সম্ভব হয়। মুখ সোয়াপ করার অ্যাপের সাহায্যে আপনি নিজের ছবি দিয়ে মজার ছবি বানাতে পারবেন, বন্ধুদের সঙ্গে বিনোদনমূলক ছবি বানাতে পারবেন ও ভিডিও-তেও AI Face Swap ব্যবহার করতে পারবেন।

ফেস সোয়াপ করার সেরা ৫ টি অ্যাপ

তাহলে জেনে নিন তেমন ৫টি জনপ্রিয় ফেস সোয়াপ করার অ্যাপ সম্পর্কে, যেসব অ্যাপের সাহায্যে সহজে নিজের ছবির মুখ পরিবর্তন করে নিতে পারবেন।

🟠 Reface – AI Face Swap Generator

যেকোনো ছবির মুখ পরিবর্তন করার জন্য Reface এআই ফেস সোয়াপ অ্যাপ হিসেবে পরিচিত। এই অ্যাপের সাহায্যে নিজের যেকোনো মুখকে বিভিন্ন ছবি, GIF ও ভিডিও-র মধ্যে যুক্ত করতে পারবেন। Reface অ্যাপের সুবিধা হলো এতে বিভিন্ন ধরনের তৈরি করা টেমপ্লেট পাওয়া যায়। নিজের যেকোনো ছবি নির্বাচন করে সেই টেমপ্লেটের মধ্যে মুখ পরিবর্তন করে নতুন ছবি বা ভিডিও তৈরি করে নিতে পারবেন।

Reface অ্যাপের সুবিধা :

✔ AI-র সাহায্যে মুখ বদলানো যায়।
✔ ছবি ও GIF-এ Face Swap করা যায়।
✔ বিভিন্ন ভিডিও টেমপ্লেটে মুখ বসানো যায়।
✔ সহজ ইন্টারফেস রয়েছে।
✔ ফানি টাইপের ছবি ও ভিডিও বনানো যায়।
✔ এটি Android ও iOS-র জন্য।

লিংক : https://play.google.com/

🟠 Cupace - Cut Past Face Photo

‎Cupace মূলত, অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহারকারীদের জন্য তৈরি সম্পূর্ণ বিনামূল্যের ফটো এডিটিং ও ছবির ফেস সোয়াপ অ্যাপ। সেখানে ম্যানুয়ালি ছবি থেকে মুখ ক্রপ অন্য ছবিতে মুখ বসানো যায়। এটি Online বা Offline দুইভাবে কাজ করে। এতে Magnifying সুবিধা সহ খুব নিখুঁত Cut-Paste টুল রয়েছে, যার দ্বারা যেকোনো ছবি থেকে মুখ কেটে নিয়ে অন্য যেকোনো ছবিতে বসিয়ে চেহারা পরিবর্তন করা সম্ভব রয়েছে। Cupace ব্যবহার করে গ্রুপ ছবিতেও কারো মুখ বদলানো, ফানি টাইপের মিম তৈরি করা বা একবার কেটে রাখা চেহারা সেভ করে রেখে বারবার অন্য ছবিতে ব্যবহার করার সুযোগ রয়েছে। যারা, ক্রেডিট বা ইন্টারনেট লিমিট ছাড়া পুরোপুরি আনলিমিটেড ম্যানুয়াল ফেস সোয়াপ করতে চান, তাদের জন্য Cupace সেরা অ্যাপ হবে। এটা সম্পূর্ণ ফ্রি ফেস সোয়াপ করার অ্যাপ। তবে, সেটাতে বিজ্ঞাপন দেখাবে।

‎Cupace অ্যাপের সুবিধা :

‎✔ 100% ফ্রি অ্যাপ।
‎✔ Magnifying (জুম) করার সুবিধা রয়েছে।
✔ খুব নিখুঁতভাবে চেহারা ক্রপ করে দিতে পারে।
‎✔ ক্রপ করে রাখা মুখ App গ্যালারিতে Save করে রাখার সুবিধা রয়েছে।
‎✔ ছবিতে Sticker ও Text এড করা যায়।
‎✔ অফলাইনেও দ্রুত ও লিমিটহীন কাজ করা যায়।
✔ এটি Android-র জন্য।

লিংক : https://play.google.com/

🟠 FaceApp – Easy Face Swap App

FaceApp মূলত, সহজ ও জনপ্রিয় AI Photo Editing ও Portrait Reteaching App তবে, এতে উন্নত ধরনের Face morphing ও ফিল্টার করার ইফেক্ট রয়েছে, যার দ্বারা যেকোনো মুখের চেহারা ও অভিব্যক্তি নিখুঁতভাবে পরিবর্তন করা সম্ভব রয়েছে। FaceApp-র AI প্রযুক্তি ব্যবহার করে ছবির কালার ও আলোর সাথে সামঞ্জস্য রেখে একজনের চেহারার সাথে অন্য যেকারো চেহারা পুরোপুরি অদলবদল করে অত্যন্ত বেশি বাস্তবসম্মত ছবি তৈরি করার সুযোগ রয়েছে। এতে যেকারো চেহারার বয়স পরিবর্তন করা, হাসি যুক্ত করা বা চুলের স্টাইল বদলানোর মতো বিভিন্ন মজার ফিচারও রয়েছে। যারা মোবাইল থেকে খুব সহজে ও প্রাকৃতিক লুক বজায় রেখে ছবি এডিটিং করতে চান, তাদের জন্য FaceApp সেরা হতে পারে।
FaceApp-এ Free-তে এডিটিং করার সুযোগ রয়েছে। তবে, কিছু ফিচার ব্যবহার করতে হলে সাবক্রিপশন নিতে হবে।

FaceApp অ্যাপের সুবিধা :

✔ প্রাকৃতিক ও বাস্তবসম্মত Output পাওয়া যায়।
‎✔ নিখুঁতভাবে চেহারা মিশিয়ে দেয়।
‎✔ বয়স, হাসি, চুলের স্টাইল সহজে পরিবর্তন করা।
‎✔ এক ক্লিকে ছবি এডিটিং করা যায় খুব সহজে।
‎✔ High রেজোলিউশনে ছবি সেভ করা যায়।
✔ এটি Android ও iOS-র জন্য।

🟠 Snapchat – Face Swap Camera Lens

Snapchat মূলত, জনপ্রিয় Social Media ও জনপ্রিয় স্টাইলিশ ক্যামেরা অ্যাপ। তবে, এতে বিভিন্ন ধরনের ক্যামেরা Lens ও Face ফিল্টার করার ইফেক্ট রয়েছে, যার দ্বারা যেকোনো মুখের চেহারা পরিবর্তন করা সম্ভব রয়েছে। Snapchat Face Swap Camera Lens ব্যবহার করে ক্যামেরার সামনে বা পিছনের দিকে থাকা এক বা দুই বা তিনজন ব্যক্তির মুখ অদলবদল করে মজার ছবি ও ভিডিও তৈরি করার সুযোগ রয়েছে। কিছু Lens-এ আবার গ্যালারির ছবি দিয়ে ফেস সোয়াপ বা মজার যেকোনো ছবি ও ভিডিও তৈরি করার সুবিধা রয়েছে। যারা সরাসরি মোবাইল ক্যামেরা দিয়ে মুখ বদলানোর অ্যাপ চান, তাদের জন্য Snapchat বিকল্প হিসেবে ভালো হতে পারে।

Snapchat অ্যাপের সুবিধা :

✔ Free-তে ব্যবহার করার সুযোগ রয়েছে।
✔ বিভিন্ন Face Swap Camera Lens রয়েছে।
✔ সরাসরি ক্যামেরা দিয়ে নিজের মুখ বদলানো।
✔ ফানি টাইপের ছবি ও ভিডিও বানানো যায়।
✔ বিভিন্ন AI ও ART ফিল্টার ব্যবহার করা যায়।
✔ ছবি বা ভিডিও সেভ ও সেখানে শেয়ার করা যায়।
✔ এটি Android ও iOS-র জন্য।

🟠 ‎FaceFusion - Computer Face Swap App

‎FaceFusion মূলত, অ্যাডভান্সড ও প্রফেশনাল লেভেলের Open-Source Face Swap Software বা অ্যাপ। তবে, এতে অত্যাধুনিক Deep-learning মডেল ও Face Enhancer টুল রয়েছে, যার দ্বারা যেকোনো দীর্ঘ ভিডিও বা ছবির চেহারাকে খুব নিখুঁতভাবে পরিবর্তন করা সম্ভব রয়েছে। FaceFusion ব্যবহার করে ইন্টারনেট কানেকশন বা কোনো সার্ভারের উপর নির্ভর না করে নিজের কম্পিউটারে ছবি বা যেকোনো দৈর্ঘ্যের ভিডিও-তে মুখ অদলবদল করার সুযোগ রয়েছে। এতে কোনো ক্রেডিট লিমিট বা সাবস্ক্রিপশন ফি না থাকায় আজীবন ফ্রিতে ব্যবহার করার সুযোগ রয়েছে। কোনো সীমাবদ্ধতা ছাড়া যেকোনো ছবি বা বড় ভিডিও-তে কাজ করতে চান যারা ও ব্যক্তিগত ছবির শতভাগ যারা গোপনীয়তা চান, তাদের জন্য FaceFusion সবচেয়ে ভালো হতে পারে।

‎FaceFusion-র সুবিধা :

‎✔ ফ্রি ও আনলিমিটেড ব্যবহার করা যায়।
✔ প্রফেশনাল লেভেলের কাজ করার যায়।
‎✔ Long Video-তে ফেস সোয়াপ করা যায়।
✔ নিখুঁতভাবে চেহারা বদলানো যায়।
‎✔ অফলাইনেও কাজের সুযোগ রয়েছে।
‎✔ কোনো ধরনের কোনো Watermark বা Ad নেই।
‎✔ Face Enhancer ব্যবহার করার সুযোগ রয়েছে।
‎✔ এটি Windows, Mac, Linux (PC)-র জন্য।

এটা GitHub থেকে ডাউনলোড করার পর Computer-এ Install করে Setup করবেন।

‎FaceFusion ডাউনলোড করার গাইডলাইন

আপনি যদি আপনার কম্পিউটারে এটি Install করে চালান, তবে এটি 100% ফ্রি। অফিশিয়াল FaceFusion GitHub Page থেকে সোর্স কোড ডাউনলোড করে কোনো ক্রেডিট বা সাবস্ক্রিপশন ছাড়া আনলিমিটেড ছবি ও ভিডিও-তে ফেস সোয়াপ করতে পারবেন। Install করতে Installation Guide দেখে করতে পারবেন। নিজে Install করতে না চাইলে অফিসিয়াল FaceFusion ওয়েবসাইটের One-Click ইন্সটলার Windows-র জন্য $20 ও macOS-র জন্য $30 ডলার দিয়ে কেনার সুযোগ রয়েছে।
তবে, ইন্টারনেটে এই এক নামে কিছু Third-party ওয়েবসাইট, যেমন FaceFusion.co নামের ওয়েবসাইট রয়েছে, যেখানে পিসিতে কিছু Install না করে সরাসরি Browser-এ কাজ করা যায়। সেসব সাইটে প্রতিদিন নির্দিষ্ট Free credit দেওয়া হয়, এবং তার চেয়ে বেশি ব্যবহার করতে চাইলে তাদের সাবক্রিপশন বা Paid-Plan কেনা লাগতে পারে।

বিষয়টা ভালোভাবে বুঝার চেষ্টা করবেন।

মোবাইলে ফেস সোয়াপ ব্যবহারের নিয়ম

Face Swap অ্যাপ ব্যবহার করা খুব সহজ। তবে, অ্যাপভেদে কাজ করার পদ্ধতিতে কিছুটা পার্থক্য থাকতে পারে হয়তো। সাধারণভাবে নিচে দেওয়া নিয়মগুলো অনুসরণ করতে পারেন।
  • মোবাইলের Google Play Store অথবা Apple App Store থেকে পছন্দের Face Swap অ্যাপ Install করুন।
  • অ্যাপ Open করে প্রয়োজনীয় সকল অনুমতি দিন।
  • Face Swap, Photo Swap অথবা AI Face Swap অপশন-এ যান।
  • যেই ছবির মুখ পরিবর্তন করতে চান, সেটি নির্বাচন করুন।
  • মুখটি যেই ছবিতে বসাতে চান, সেটি নির্বাচন করুন।
  • অ্যাপটি Automatic মুখ শনাক্ত করে পরিবর্তন করে দিবে অথবা Manually ছবিতে মুখ বসানোর জন্য বলবে।
  • সবকিছু ঠিক থাকলে ছবিটি Save বা Download করে মোবাইলে সেভ করে নিন।
এভাবেই, মোবাইল দিয়ে যেকোনো ছবির মুখ পরিবর্তন করতে পারবেন সহজে।

Face Swap App-র বিষয়ে সতর্কতা জানুন

Face Swap বা ছবি থেকে মুখ পরিবর্তন করা, এই প্রযুক্তি যেমন সকলের বিনোদনের জন্য উপকারী, তেমনি ভুলভাবে সেটার ব্যবহার করলে অন্য কারো জন্য বড় সমস্যার কারণ হয়ে থাকতে পারে। তাই, এই ছবি থেকে মুখ পরিবর্তন করার অ্যাপ ব্যবহারের সময় কিছু বিষয় মনে রাখা সবচেয়ে বেশি জরুরি। যেমন,
  • অন্য কোনো ব্যাক্তির ছবি ব্যবহারের আগে তার অনুমতি নিন।
  • ব্যক্তিগত বা সংবেদনশীল ছবি অপরিচিত কোনো অ্যাপে Upload করবেন না কখনো।
  • অ্যাপ Install করার আগে তার Privacy Policy দেখে নিন।
  • বিনোদনের জন্য বানানো AI ছবি বা ভিডিও-কে আসল ঘটনা হিসেবে প্রচার করবেন না।
  • প্রতারণা, হয়রানি বা কাউকে অপমান করার উদ্দেশ্য নিয়ে Face Swap ব্যবহার করবেন না।
  • অ্যাপের Free ও Premium সুবিধা এবং সাবস্ক্রিপশনের খরচ যাচাই করে নিবেন।
এই বিষয়গুলো মানার চেষ্টা করবেন ও নিরাপদ পদ্ধতি সবসময় বেছে নিবেন। পাশাপাশি, Face Swap-এ অন্যের ছবি দিলে তার অনুমতি নিবেন আগে ও অনুমতি ছাড়া Face Swap করলে, সেটার কারণে যেনো তার ক্ষতি না হয় সেটাকে অবশ্যই বিবেচনা করবেন সবসময়।



বর্তমানে AI প্রযুক্তির উন্নতির কারণে মোবাইল দিয়ে ছবি এডিটিং করা আগের তুলনায় অনেক সহজ হয়ে গেছে। বিশেষ করে বললে, Face Swap App ব্যবহার করে নিজের মুখ অন্য ছবিতে বসিয়ে দেওয়া, বিনোদনের জন্য ছবি তৈরি করা কবা ভিডিও-তে মুখ পরিবর্তন করার মতো কাজ সহজে কয়েক মিনিটের মধ্যে করা সম্ভব।
আজকের ব্লগে আমরা যেকোনো ছবি থেকে মুখ সরানো ও যেকোনো ছবিতে মুখ বসানো, এই সিস্টেম তৈরি করার জন্য সেরা ৫ টি Face Swap App সম্পর্কে কিছুটা বিস্তারিতভাবে জানলাম। সেসব App-র মধ্যে Reface ছবি ও ভিডিও টেমপ্লেটের জন্য, FaceApp হলো নিজের ছবির চেহারার অভিব্যাক্তি নিখুঁতভাবে পরিবর্তন করার জন্য ভালো, Snapchat হলো ক্যামেরার বিভিন্ন লেন্স ও ইফেক্ট দিয়ে ফেস সোয়াপ ছবি ও ভিডিও তৈরির জন্য, Cupace হলো ম্যানুয়ালি ছবি থেকে মুখ ক্রপ করে এডিটিং করার জন্য, তো সেগুলো ব্যবহার করে দেখতে পারেন। পাশাপাশি, যাদের কম্পিউটার রয়েছে, তারা FaceFusion Software/App ব্যবহার করে ছবি সহ যেকোনো বড় ভিডিও-তে ফ্রী ও আনলিমিটেড Face Swap করার সুযোগ পারেন।
তবে মনে রাখবেন যে বিষয়, উল্লেখিত সব অ্যাপের সুবিধা ও অ্যাপের বিভিন্ন ফিচার কিন্তু পুরোপুরি Free-তে বা বিনামূল্যে পাওয়া যাবে না হয়তো। তাই, অবশ্যই ব্যবহারের আগে সেসব অ্যাপে থাকা বর্তমান সুবিধা বা ফিচার, মূল্য ও ব্যবহারের নীতিমালা যাচাই করে নিবেন সবার আগে।