হোয়াটসঅ্যাপে নিজের ছবি দিয়ে স্টিকার বানানোর নিয়ম জানুন

হোয়াটসঅ্যাপ শুধু মেসেজিং মাধ্যম নয়, বরং বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগের অন্যতম সেরা অ্যাপ। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পাশাপাশি Emoji, GIF ও Sticker
A white smiling face sticker with peeled corner on solid green background


হোয়াটসঅ্যাপ শুধু মেসেজিং মাধ্যম নয়, বরং বন্ধু ও পরিবারের সঙ্গে যোগাযোগের অন্যতম সেরা অ্যাপ। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর পাশাপাশি Emoji, GIF ও Sticker ব্যবহার করেও মনের ভাব প্রকাশ করা যায় সহজে। তবে, অন্যের তৈরি স্টিকার ব্যবহার না করে যদি নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করে বন্ধুদের পাঠান, তাহলে বিষয়টি মজার হয়ে উঠবে। আপনি চাইলে নিজের সেলফি, পছন্দের ছবি কিংবা মজার কোনো মুহূর্তের ছবি দিয়ে খুব সহজে হোয়াটসঅ্যাপ স্টিকার তৈরি করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপে আপনি বিভিন্ন ধরনের স্টিকার তৈরি করে নিতে পারেন। যেমন, রোমান্টিক হোয়াটসঅ্যাপ স্টিকার, হ্যাপি হোয়াটসঅ্যাপ স্টিকার, হোয়াটসঅ্যাপ ফানি স্টিকার, হোয়াটসঅ্যাপ কিউট স্টিকার, হাসির হোয়াটসঅ্যাপ স্টিকার বা কান্নার হোয়াটসঅ্যাপ স্টিকার, ইত্যাদি। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ মেসেজের স্টিকার বানাবেন।

নিজের ছবি দিয়ে কিভাবে স্টিকার বানাব

নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করার জন্য আপনার কয়েকটি জিনিস লাগবে।

◑ ১টি যেকোনো মোবাইল লাগবে।
◑ মোবাইলে ইনস্টল করা WhatsApp অ্যাপ।
◑ নিজের যেকোনো ছবি লাগবে।
◑ ইন্টারনেট Connection লাগবে।
◑ হোয়াটসঅ্যাপের Update Version লাগবে।

আপনার হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরির সুবিধা চালু থাকলে আলাদা কোনো অ্যাপ ছাড়া স্টিকার বানানো বা তৈরির কাজটি সহজে করে নিতে পারবেন।

নিজের ছবি দিয়ে কি ধরনের স্টিকার বানানো যায়

আপনি বিভিন্ন ধরনের স্টিকার বানিয়ে নিতে পারবেন।

→ হোয়াটসঅ্যাপ রোমান্টিক স্টিকার
→ হোয়াটসঅ্যাপ হ্যাপি স্টিকার
→ হোয়াটসঅ্যাপ ফানি স্টিকার
→ হোয়াটসঅ্যাপ কষ্টের স্টিকার
→ হোয়াটসঅ্যাপ হাসির স্টিকার
→ হোয়াটসঅ্যাপ কান্নার স্টিকার
→ হোয়াটসঅ্যাপ রাগের স্টিকার
→ হোয়াটসঅ্যাপ কিউট স্টিকার, ইত্যাদি।

সহজে আপনি সেসব স্টিকার বানিয়ে নিতে পারবেন।

ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ স্টিকার বানানোর নিয়ম

হোয়াটসঅ্যাপের মধ্যে ছবি থেকে স্টিকার তৈরি করার সুবিধা রয়েছে। তবে, মোবাইল ও অ্যাপের সংস্করণ অনুযায়ী সেই অপশন কিছুটা আলাদা হতে পারে হয়তো।

ধাপ : WhatsApp অ্যাপ-এ যান : প্রথমে আপনার মোবাইল থেকে WhatsApp অ্যাপ-এ যান। তারপর, যেকোনো চ্যাট-এ যান বা যেকারো আইডির মেসেজ অপশনে যান।
ধাপ : Sticker-এ যান : মেসেজ লেখার বক্সের পাশে থাকা ইমোজি বা স্টিকার আইকনে ক্লিক করুন। তারপর, Sticker অপশন-এ যান। সেখানে, Default স্টিকার দেখা যেতে পারে।
ধাপ : Create-এ যান : স্টিকার সেকশনে উপরের দিকে Create sticker অপশন দেখতে পেলে সেখানে ক্লিক করুন।
ধাপ : নিজের ছবি দিন : মোবাইলের গ্যালারি থেকে যে ছবিটি দিয়ে স্টিকার বানিয়ে নিতে চান, সেটা নির্বাচন করুন।
ধাপ : স্টিকার Edit করুন : ছবি নির্বাচন করে প্রয়োজন অনুযায়ী ছবির সঙ্গে লেখা, ইমোজি বা অন্যান্য উপাদান যোগ করে নিজের মতো সাজিয়ে নিন।
ধাপ : Sticker পাঠান : সবকিছু ঠিকঠাক থাকলে Send বাটনে ক্লিক করুন। ব্যস, আপনার হোয়াটসঅ্যাপে নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার পাঠানো হয়ে যাবে।

Sticker Maker App দিয়ে স্টিকার বানানো

আপনার হোয়াটসঅ্যাপে সরাসরি স্টিকার তৈরির অপশন না থাকলে Google Play Store থেকে Sticker Maker অ্যাপ ব্যবহার করেও নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করতে পারবেন।

যেভাবে তৈরি করবেন
➤ প্রথমে Google Play Store-এ যান।
➤ সার্চ বক্সে Sticker Maker লিখে সার্চ করুন।
➤ ভালো স্টিকার মেকার অ্যাপ ইনস্টল করুন।
➤ অ্যাপটি Open করে Create New Sticker-এ যান।
➤ স্টিকার প্যাকের নাম দেওয়া লাগতে পারে।
➤ তারপর, গ্যালারি থেকে পছন্দের ছবি নির্বাচন করুন।
➤ ছবির অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড কেটে ফেলুন।
➤ প্রয়োজন অনুযায়ী লেখা বা ডিজাইন যোগ করুন।
➤ স্টিকার তৈরি হলে Add to WhatsApp করুন।

আপনার তৈরি করা স্টিকার প্যাকটি হোয়াটসঅ্যাপে যুক্ত হবে। তারপর, যেকোনো চ্যাটে গিয়ে স্টিকারগুলো ব্যবহার করতে পারবেন। তবে, সেই নিয়ম সব অ্যাপে সমানভাবে কাজ নাও করবে। সেটা শুধু সাধারণ ধারণার জন্য দেওয়া হলো।

নিজের ছবি দিয়ে স্টিকার বানানোর কিছু টিপস

স্টিকার দেখতে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখতে পারেন।
  • পরিষ্কার ও ভালো মানের ছবি দিন।
  • ছবির ব্যাকগ্রাউন্ড সরালে স্টিকার দেখতে বেশি আকর্ষণীয় লাগবে।
  • মজার লেখা যোগ করুন। যেমন, কী খবর.! হ্যালো, ধন্যবাদ, আসছি, ভালো থেকো তুমি, ইত্যাদি।
  • হাসি, রাগ, কান্না, অবাক হওয়া কিংবা মজার মুখভঙ্গির ছবি দিয়ে আলাদা ডিজাইনের স্টিকার তৈরি করলে ভালো লাগবে।
  • নিজের বিভিন্ন ছবি দিয়ে Sticker package বানিয়ে রাখতে পারেন।


হোয়াটসঅ্যাপে তৈরি স্টিকার কি সেভ করা যায়?

হ্যাঁ, অবশ্যই। নিজের তৈরি করা স্টিকার পাঠানোর পর সেটা Save করে রাখতে পারবেন। সাধারণত, স্টিকারের উপর ট্যাপ করে বা চেপে ধরে Add to Favorites করলে সেটা ফেভারিট স্টিকার হিসেবে যুক্ত হয়। পাশাপাশি, Add to sticker pack-এ যুক্ত করে রাখতে পারবেন। Sticker pack হিসেবে তৈরি করলে একসাথে বিভিন্ন স্টিকার ব্যবহার করার সুযোগ থাকবে।
পাশাপাশি, আরো বিভিন্ন ধরনের অপশন রয়েছে।
যেমন, স্টিকারের উপর ট্যাপ করে বা চেপে ধরলে।
• Add to Favorite
• Add to sticker pack
• Edit - স্টিকার Edit করার সুযোগ রয়েছে।
• View sticker pack - স্টিকার Pack দেখা।
• Move to top - সবার উপরে রাখতে পারবেন।
• Remove অপশনও রয়েছে।

সেখান থেকে সহজে আপনার স্টিকারকে Favorite করা, Pack বানানো, Edit করা, Pack দেখা, সবার উপরে রাখা বা চাইলে, রিমুভ বা হোয়াটসঅ্যাপ থেকে স্টিকার ডিলিট করা যাবে।

নিজের ছবি দিয়ে স্টিকার বানানো কি নিরাপদ?

নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করা সাধারণত নিরাপদ। তবে, তৃতীয় পক্ষের স্টিকার মেকার অ্যাপ ব্যবহারে সতর্কতা জেনে নেওয়া উচিত। তার জন্য যেটা করতে পারেন,

✔ বিশ্বস্ত ও ভালো রিভিউ থাকা অ্যাপ Install করুন।
✔ সংবেদনশীল ছবি দিয়ে স্টিকার তৈরি না করা ভালো।
✔ অন্যের ছবি দিয়ে স্টিকার তৈরি করার আগে তার অনুমতি নেওয়া ভালো।



নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করা খুব সহজ ও মজার বিষয় সেটা। আপনি চাইলে নিজের সেলফি দিয়ে স্টিকার বানিয়ে নিতে পারবেন বা কোনো হাসির ছবি কিংবা বিভিন্ন ধরনের ফানি মুহূর্তের ছবি ব্যবহার করে নিজের মতো করে স্টিকার তৈরি করে নিতে পারবেন। হোয়াটসঅ্যাপের নিজস্ব স্টিকার তৈরির পদ্ধতি অথবা WhatsApp স্টিকার মেকার অ্যাপ দিয়ে কয়েক মিনিটের মধ্যে সেই কাজ সম্পন্ন করা সম্ভব। তাই, অন্যের তৈরি স্টিকার ব্যবহার করার পাশাপাশি নিজের ছবি দিয়ে মজার স্টিকার তৈরি করুন ও বন্ধুদের সাথে কাটানো মজার মুহূর্তগুলো আরো বেশি আনন্দের সাথে ভাগ করে নিন।