জেনে নিন মোবাইলে কল দিলে ডিসপ্লে অফ হয়ে যায় কেন ????? তার সমাধান কী

Smartphone Mockup with blank screen and blue gradient colour ON white background – Best Design FOR Mobile App OR Technology Blog


মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ যেটাতে কল করে কথা বলা আর কাজের যোগাযোগ কিংবা জরুরি প্রয়োজনে কল করা ইত্যাদি ইত্যাদি বিষয় সহ সবকিছুতেই মোবাইলের ভূমিকা অপরিসীম কিন্তু অনেক সময় দেখা যায়ঃ কল দেওয়ার বা কল রিসিভ করার সঙ্গে সঙ্গে মোবাইলের ডিসপ্লে বন্ধ হয়ে যায় তাতে অনেক ব্যবহারকারী বিভ্রান্ত হয়ে পড়েন আর ভাবেন মোবাইলে কোনো সমস্যা হয়েছে কি না। আসলে সেই ঘটনাটি মোবাইলের স্বাভাবিক আর প্রয়োজনীয় ফিচারের অংশ। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা জানবোঃ কেন কল করার সময় স্ক্রিন বন্ধ হয়ে যায়? কল করার সময় স্ক্রিন বন্ধ হওয়ার কারণ? মোবাইলের প্রক্সিমিটি সেন্সর কী? প্রক্সিমিটি সেন্সর কাজ করছে কি না দেখার উপায় আর প্রক্সিমিটি সেন্সর বন্ধ করা ভালো না খারাপ আর কল দিলে ডিসপ্লে বন্ধ হওয়া সমস্যার সমাধান বা কল চলাকালীন সময়ে ডিসপ্লে বন্ধ হওয়ার সমস্যার জন্য মোবাইল মেরামতের প্রয়োজন কখন হয় আর কিছু অতিরিক্ত মূল্যবান টিপসের বিষয় নিয়ে বিস্তারিত।

আমাদের আরো কনটেন্ট পড়তে পারেন




কলের সময় ডিসপ্লে বন্ধ হওয়ার কারণ

আপনি যখন মোবাইলে কল দেন বা কল গ্রহণ করেন তখন অনেক সময় লক্ষ্য করে থাকেন যে স্ক্রিন কিন্তু বন্ধ হয়ে যায় আর সেই বিষয়ট প্রথমে অদ্ভুত মনে হয় কিন্তু আসলে সেটা মোবাইলের নিরাপত্তা আর অনেক বেশি সুবিধাজনক ফিচার হিসেবে পরিচিত আর মোবাইলে কলের সময় ডিসপ্লে বন্ধ হয়ে যাওয়ার মূল কারণ হলোঃ মোবাইলের প্রক্সিমিটি সেন্সর অপশন >>>>> Proximity Sensor Option

মোবাইলের প্রক্সিমিটি সেন্সর কি? ????

মোবাইলের প্রক্সিমিটি সেন্সর হলোঃ ছোট সেন্সর
যা আপনার ফোনের উপরে সাধারণতঃ স্পিকার
বা ফ্রন্ট ক্যামেরার কাছে থাকে
• সেটা চিনতে পারে যখন আপনার মোবাইল
আপনার মুখ অথবা কানের কাছাকাছি আসে
• কলের সময় ফোন স্ক্রিন বন্ধ রাখে যাতে হাত
বা মুখের দ্বারা স্ক্রিনে কোনো ভুল টাচ না হয়

কলের সময় স্ক্রিন বন্ধ রাখার কারণ? ????

• মোবাইল আপনার কান বা মুখের কাছাকাছি
গেলে প্রক্সিমিটি সেন্সর সেটাকে শনাক্ত করে
• তখন ডিসপ্লে অটোমেটিকলি বন্ধ করে দেয়
• ব্যাটারি সাশ্রয় আর কল চলাকালীন সময়ে
ভুলে টাচ করার হাত থেকে স্ক্রিনকে রক্ষা করে
>>>>> কল করার সময় স্ক্রিন বন্ধ হওয়ার সেই
কারণ কলের সময় ডিসপ্লে বন্ধ রাখার সুবিধা
হিসেবে বেশ পরিচিত যেমনঃ অ্যাক্সিডেন্টাল টাচ
থেকে রক্ষা করে আর ব্যাটারি সাশ্রয় করে আর
ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু সহজতাটা বাড়ায়

মোবাইলের প্রক্সিমিটি সেন্সরের কারণে কলের সময় স্ক্রিন স্বাভাবিকভাবেই অটোমেটিক বন্ধ হয়ে যায় তবেঃ যদি ডিসপ্লে অনিয়মিতভাবে বন্ধ বা অন হয় তখন সফটওয়্যার বা হার্ডওয়্যার সমস্যার সম্ভাবনা থাকে যা আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টের সমাধান অনুসরণ করে ঠিক করা যাবে


প্রক্সিমিটি সেন্সর ঠিকমতো কাজ করছে কি না কিভাবে চেক করবো? ????

প্রক্সিমিটি সেন্সর কলের সময় স্ক্রিন অটোমেটিক বন্ধ রাখার মূল ফিচার। সেটা সঠিকভাবে কাজ করছে কি না পরীক্ষা করা খুবই সহজ। প্রথমেঃ ফোনের সেটিংসে যান আর Sensor Test অথবা Hardware Test অপশনটি খুঁজুন ( অ্যান্ড্রয়েডে সেটা সাধারণত Device Diagnostics অথবা Proximity Sensor Test নামে থাকে ) ফোনকে আপনার মুখের কাছে নিন আর দেখুন যদি স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায় তাহলে প্রক্সিমিটি সেন্সর ঠিকমতো কাজ করছে। যদি স্ক্রিন বন্ধ না হয় বা অনিয়মিতভাবে আচরণ করে তবেঃ প্রক্সিমিটি সেন্সর দুলোময়লা আর ফোন কেস বা স্ক্রিন প্রটেক্টরের কারণে বাধাপ্রাপ্ত হতে পারে। সমস্যা স্থায়ী হলে ফোন সার্ভিসে সেন্টারে দেখানো সবচেয়ে ভালো আর সবচেয়ে নিরাপদ সমাধান।


প্রক্সিমিটি সেন্সর বন্ধ করা কি ভালো? ????

প্রক্সিমিটি সেন্সর বন্ধ করা কি খারাপ? ????

প্রক্সিমিটি সেন্সরের প্রধান কাজ মূলতঃ কল চলাকালীন সময়ে স্ক্রিন অটোমেটিক বন্ধ রাখা যাতে আপনার কান বা মুখ দ্বারা মোবাইলে ভুলে টাচ না লাগে। অনেক ব্যবহারকারীরা ভাবেন যে সেটা বন্ধ করলে কল করার সময় সুবিধা হবে তবেঃ সেটা সাধারণত খারাপ ভাবনা। প্রক্সিমিটি সেন্সর বন্ধ করলে কল চলাকালীন সময়ে ফোনের স্ক্রিন হাত বা মুখের কারণে ভুলে চাপ দেওয়া হতে পারে যা কল কেটে যেতে বা ভুল অ্যাপ খুলে যেতে পারে তাছাড়াঃ ব্যাটারি সাশ্রয় কম হয়। কেবলমাত্র তখনই প্রক্সিমিটি সেন্সর বন্ধ করা নিরাপদ হতে পারে যখন আপনি নির্দিষ্ট অ্যাপ বা ফোনে বিশেষ ফিচারের জন্য সেটাকে সাময়িকভাবে ব্যবহার করতে চান অন্যথায়ঃ সেটা সক্রিয় রাখা সবসময় নিরাপদ আর অনেক বেশি সুবিধাজনক।



কল দিলে ডিসপ্লে বন্ধ হওয়া সমস্যার সমাধান

যদি কলের সময় আপনার স্ক্রিন খুব দ্রুত বা
ঠিকমতো অন হয় না তাহলে নিচের সমাধান
চেষ্টা করতে পারেনঃ
🟠 প্রথমে মোবাইল রিস্টার্ট করে দেখুনঃ
কখনো কখনো সফটওয়্যার বাগের কারণে
সেন্সর সঠিকভাবে কাজ করে না
• সেই সময় মোবাইল রিস্টার্ট করলে দেখা যায়
অনেক সময় সমস্যা কিন্তু স্বাভাবিক হয়ে যায়
🟠 প্রক্সিমিটি সেন্সর পরীক্ষা করে দেখুনঃ
প্রথমে মোবাইলেে সেটিংসে চলে যান আর
Display OR Advanced Features AND
Proximity Sensor Test অপশনে চলে যান
তবেঃ মোবাইল অনুযায়ী সেটা ভিন্ন হতে পারে
যদি সেন্সর কাজ না করে তাহলে মোবাইলের
মেরামত বা সার্ভিসারের কাছে দেখানো উচিত
🟠 স্ক্রিন কভার বা কেস ঠিকমতো ব্যবহার করুন
মোবাইলের কেস বা স্ক্রিন প্রটেক্টর যদি সেন্সরের
উপরে চাপ দেয় তবেঃ সেন্সর ঠিকমতো কিন্তু
কাজ করতে পারে না সেটা খেয়াল রাখবেন
• কেস বা স্ক্রিন প্রটেক্টর সঠিকভাবে সেট করুন
🟠 সফটওয়্যার আপডেট করে দেখুন
• অনেক সময় পুরানো Android অথবা iOS
ভার্সনে বাগের কারণে সেই সমস্যা হয়ে থাকে
• ফোন আপডেট করলে সেটা ঠিক হতে পারে
🟠 ডিসেবল প্রক্সিমিটি সেন্সর ( যদি থাকে )
• কিছু মোবাইলে ডেভলপার অপশনে সেন্সর
ডিসেবল করার অপশন থাকে তবেঃ সেটা সব
মোবাইলে নেই আর প্রক্সিমিটি সেন্সর ডিসেবল
করলে কল করার সময় কিন্তু হাতের টাচে স্ক্রিনে
সমস্যা তৈরি করতে পারে সেটা মনে রাখবেন



কল করার সময়ে ডিসপ্লে বন্ধ হওয়ার সমস্যার জন্য মোবাইল মেরামতের প্রয়োজন কখন? ????

কল চলাকালীন সময়ে যদি মোবাইলের স্ক্রিন অস্বাভাবিকভাবে বারবার বন্ধ হয়ে যায় বা অন না হয় তাহলে সেটা সাধারণ সেটিংসের সমস্যা কিন্তু হবে না। মোবাইল রিস্টার্ট আর সফটওয়্যার আপডেট বা কেস বা স্ক্রিন প্রটেক্টর খুলে দেখার পরো যদি সমস্যা থেকে যায় তবেঃ হার্ডওয়্যার ত্রুটির সম্ভাবনা থাকে বিশেষ করেঃ প্রক্সিমিটি সেন্সর নষ্ট হলে বা সেন্সরের অংশে আঘাত লাগলে সেই সমস্যা দেখা দেয় তাছাড়াঃ পানি ঢোকা বা দুলাবালি জমে থাকা বা দীর্ঘদিন ব্যবহারের ফলে সেন্সরের কার্যকারিতা কমে যেতে পারে। সেই অবস্থায় নিজে না খুলে নিকটস্থ অনুমোদিত সার্ভিস সেন্টারে মোবাইল মেরামতের জন্য দেখানোই সবচেয়ে ভালো আর সবচেয়ে নিরাপদ সমাধান।


কাজ করার অতিরিক্ত কিছু টিপস জেনে নিন

⭐ ফোনে পরিষ্কার স্ক্রিন রাখুন কারণঃ দুলা বা
ময়লা সেন্সরের কার্যকারিতা কিন্তু কমিয়ে দেয়
⭐ কেস বা স্ক্রিন প্রটেক্টর প্রতিস্থাপন করার সময়
প্রক্সিমিটি সেন্সরের অংশ পুরোপুরি খালি রাখুন
⭐ যদি সব সমাধান ব্যর্থ হয় তবেঃ মোবাইলের
মেকানিককে দেখানো সবচেয়ে নিরাপদ হবে

আমাদের আরো কনটেন্ট পড়তে পারেন






মোবাইলে কল চলাকালীন সময়ে ডিসপ্লে বন্ধ হয়ে যাওয়ার কারণ কোনো ত্রুটি বা ভুল নয়; সেটা প্রক্সিমিটি সেন্সরের মূল্যবান ফিচার আর প্রক্সিমিটি সেন্সরের উপকারী ফিচার। সেটা ভুল টাচ প্রতিরোধ করা আর ব্যাটারি সাশ্রয় করা বা ব্যবহারকারীর সুবিধা নিশ্চিত করে তবেঃ যদি স্ক্রিন অনিয়মিতভাবে বন্ধ বা অন হয় তাহলে সেটিংস, কেস, স্ক্রিন প্রটেক্টর কিংবা প্রক্সিমিটি সেন্সরের ত্রুটি বা ভুল পরীক্ষা করা জরুরি। আমাদের আজকের কনটেন্টের সাধারণ সব সমাধান কাজ না করলে মোবাইল সার্ভিস সেন্টারে দেখানোই সবচেয়ে নিরাপদ পথ। সঠিক জ্ঞান আর সচেতন ব্যবহার করার মাধ্যমে সেই সমস্যার সহজ সমাধান করতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post