সেলফিন অ্যাপ থেকে টাকা উত্তোলনের নিয়ম, লিমিট, চার্জ সম্পর্কে বিস্তারিত জেনে নিন

Islami Bank Bangladesh LTD SellFin App Official Logo Symbol Banner


বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যম আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে আর বর্তমানে ঘরে বসেই টাকা পাঠানো কিংবা টাকা উত্তোলন করা সম্ভব। বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক ডিজিটাল ব্যাংকিংয়ের অ্যাপের মধ্যে সেলফিন ( SellFin ) অ্যাপ অন্যতম। যেটা ব্যবহারকারীদের সহজ, দ্রুত, নিরাপদ লেনদেনের সুবিধা প্রদান করে থাকে। তবেঃ অনেক ব্যবহারকারী বর্তমানে সঠিকভাবে সেলফিন অ্যাপ থেকে টাকা উত্তোলনের নিয়ম বা সেলফিন থেকে টাকা তোলার উপায় আর সেলফিন থেকে টাকা তোলার লিমিট আর সেলফিন থেকে টাকা তোলার চার্জ সম্পর্কে জানেন না। সেজন্যঃ আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা সেলফিন অ্যাপ থেকে টাকা উত্তোলনের সম্পূর্ণ গাইডলাইন সহজভাবে উপস্থাপন করেছি যাতে আপনি কোনো ঝামেলা ছাড়াই নিরাপদে লেনদেন করতে পারেন।

রিলেটেড আরো কনটেন্ট সমূহ পড়তে পারেন






সেলফিন থেকে টাকা উত্তোলন করার নিয়ম

সেলফিন থেকে টাকা উত্তোলন করার উপায়

সেলফিন অ্যাপ থেকে টাকা উত্তোলনের উপায় কয়েকটি রয়েছে। আপনি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির সেলফিন অ্যাপ ব্যবহার করে এটিএম বুথ, শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট থেকে টাকা তুলতে পারেন। তাছাড়াঃ অন্য মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে যেমনঃ বিকাশ আর নগদে বা উপায়ে ফান্ড ট্রান্সফার করে টাকা উত্তোলন করা সম্ভব।

🟠 কার্ড ছাড়া এটিএম বুথ থেকে টাকা উত্তোলন
আপনি কার্ড ছাড়াই কেবলমাত্র সেলফিন অ্যাপ ব্যবহার করে ইসলামী ব্যাংকের এটিএম বুথ মেশিন থেকে টাকা তুলতে পারেন। তার জন্য নিচের উপস্থাপিত সকল নিয়ম সমূহ অনুসরণ করুনঃ
ধাপ ১ : আপনার সেলফিন অ্যাপে লগইন করে
তারপর উইদ্রো করার অপশনের মধ্যে চলে যান
সেলফিন অ্যাপের লিংক 👇👇👇👇👇👇👇
ধাপ ২ : ATM/CRM অপশন নির্বাচন করে নিন
ধাপ ৩ : টাকার পরিমাণ লিখুন আর আপনার
সেলফিন অ্যাপের পিন নাম্বার ( PIN ) দিন
ধাপ ৪ : তারপরঃ আপনি ওটিপি ( OTP ) পাবেন
ধাপ ৫ : নিকটস্থ ব্যাংকের ATM/CRM মেশিনে
গিয়ে Cash By Code অপশন নির্বাচন করুন
ধাপ ৬ : আপনার সেলফিন নাম্বার আর প্রাপ্ত
উইদ্রো কোড বা ওটিপি ( OTP ) প্রবেশ করান
ধাপ ৭ : মেশিন থেকে টাকা সংগ্রহ করুন

🟠 শাখা, উপশাখা, এজেন্টে টাকা উত্তোলন
আপনি সরাসরি ইসলামী ব্যাংকের যেকোনো শাখা
আর উপশাখা বা এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেটে
গিয়ে টাকা তুলতে পারেন। সেক্ষেত্রে আপনাকে
নিচের উপস্থাপিত বিষয় অনুসরণ করতে হবেঃ
ধাপ ১ : সেলফিনের Withdraw অপশনে চলে যান
ধাপ ২ : Branch/Sub-branch/Agent চলে যান
ধাপ ৩ : টাকার পরিমাণ আর পিন নাম্বার দিতে হবে
ধাপ ৪ : আপনি আপনার ডিভাইসে কোড পাবেন
ধাপ ৫ : কাউন্টারে বা এজেন্ট পয়েন্টে সেলফিন
নাম্বার আর প্রাপ্ত কোড দেখিয়ে উত্তোলন করুন

🟠 ফান্ড ট্রান্সফার করে টাকা উত্তোলন 
যদি আপনার বিকাশ, নগদ, উপায় অ্যাকাউন্ট থাকে
তবেঃ আপনি সেলফিন থেকে সেই অ্যাকাউন্টে টাকা
পাঠিয়ে সেখান থেকে টাকা উত্তোলন করতে পারবে
ধাপ ১ : অ্যাপে লগইন করে ট্রান্সফার অপশনে যান
ধাপ ২ : bkash, Nagad, Upay তা নির্বাচন করুন
ধাপ ৩ : গন্তব্য অ্যাকাউন্ট নাম্বার যেমনঃ বিকাশ
নাম্বার আর টাকার পরিমাণ কতটুকু তা লিখে নিন
ধাপ ৪ : আপনার পিন দিয়ে লেনদেন সম্পন্ন করুন
টাকা খুব শীগ্রই আপনার মোবাইল ব্যাংকিংয়ের
অ্যাকাউন্টে জমা হবে। যেখান থেকে আপনি অনেক
বেশি সহজেই কিন্তু ক্যাশ আউটটা করতে পারবেন

⚠️⚠️⚠️⚠️⚠️ কিছু মূল্যবান তথ্য সমূহ জেনে নিন
🔸ATM/CRM মেশিন থেকে টাকা উত্তোলন করতে
সাধারণতঃ কোনো প্রকার কোনো চার্জ কাটা হয় না
🔸অন্য মোবাইল ব্যাংকিংয়ে টাকা স্থানান্তর করতে
সেটার কিছুটা চার্জ অথবা ভ্যাট প্রযোজ্য হতে পারে
🔸প্রতিদিন এটিএম বুথ থেকে সাধারণতঃ সর্বোচ্চ
পঁচিশ ( 25 ) হাজার টাকা পর্যন্ত উত্তোলন করা যায়

রিলেটেড আরো কনটেন্ট সমূহ পড়তে পারেন




টাকা উত্তোলনের সময় যেটা খেয়াল রাখবেন

সেলফিন অ্যাপ থেকে টাকা উত্তোলনের সময় কিছু মূল্যবান বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরি। প্রথমতঃ নিজের PIN আর OTP গোপন রাখা উচিত। কারণঃ সেটা ফাঁস হলে অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়তে পারে। ATM ব্যবহারের সময় নিরাপদ স্থান নির্বাচন করা আর কিপ্যাড ঢেকে PIN দেওয়া নিরাপত্তা নিশ্চিত করে। তাছাড়াঃ লেনদেনের পর রিসিপ্ট বা নোটিফিকেশন যাচাই করা দরকার। যাতে কোনো ভুল হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। দৈনিক লিমিট আর চার্জ সম্পর্কে আগে থেকেই জানা থাকলে অপ্রত্যাশিত সমস্যা থেকে বেঁচে থাকা সম্ভব। কোনো সমস্যা হলে দ্রুত Islami Bank Bangladesh Limited কাস্টমার কেয়ারে সরাসরি যোগাযোগ করাটা হচ্ছে সবচেয়ে উচিত বিষয়।



সেলফিন থেকে টাকা উত্তোলন লিমিট

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ থেকে টাকা তোলার লিমিট হিসেবেঃ এটিএম বুথের মাধ্যমে দৈনিক সর্বোচ্চ 50,000 টাকা আর প্রতি লেনদেনে সর্বোচ্চ 20,000 টাকা পর্যন্ত ক্যাশ আউট বা তোলা যায়। তাছাড়াঃ ব্যাংক শাখা আর উপ শাখা বা এজেন্ট পয়েন্ট থেকে প্রতিদিন 10 লক্ষ টাকা পর্যন্ত নগদ উত্তোলন করা সম্ভব। ক্যাশ-বাই-কোড সুবিধার ক্ষেত্রে দৈনিক 20,000 টাকা পর্যন্ত উত্তোলন করা যায়।
যেমনঃ
💰 ATM/CRM ( Cardless ) দৈনিক সর্বোচ্চ
সিমা হচ্ছে 50,000 টাকা। প্রতিবার লেনদেন
করার জন্য সর্বোচ্চ সীমা হচ্ছে 20,000 টাকা
💰 ক্যাশ-বাই-কোড ( Cash By Code )
দৈনিক সর্বোচ্চ লিমিট হচ্ছে 20,000 টাকা
💰 শাখা/এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে দৈনিক
সর্বোচ্চ লিমিট হচ্ছে 10 লক্ষ টাকা পর্যন্ত

দ্রষ্টব্যঃ ব্যাংকের নীতিমালা অনুযায়ী যেকোনো
সময় কিন্তু সেই লিমিট পরিবর্তিত হতে পারে



সেলফিন থেকে টাকা উত্তোলন চার্জ সমূহ

ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপ থেকে টাকা তোলার চার্জ হিসেবেঃ ক্যাশ বাই কোড ( Cash By Code ) ব্যবহার করে ATM/CRM থেকে টাকা উত্তোলন করতে হাজারে মাত্র 1 টাকা সার্ভিস চার্জ প্রযোজ্য। ATM/CRM থেকে টাকা তোলার ক্ষেত্রে সেই চার্জটি এমএফএস ( MFS ) যেমনঃ বিকাশ, নগদ, উপায়ের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী। তাছাড়াঃ সেলফিন থেকে ইসলামী ব্যাংকের নিজস্ব অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার ফ্রি।
যেমনঃ
💰 ক্যাশ-বাই-কোড ( ATM/CRM ) হাজারে
1 টাকা ( 1,000 টাকায় 1 টাকা )
💰 শাখা/এজেন্ট আউটলেটঃ সরাসরি ব্যাংক শাখা
বা এজেন্ট থেকে ক্যাশ আউট চার্জ তুলনামূলক কম
যেটা সাধারণতঃ হাজারে 1 টাকা বা তার কম হয়
💰 বিকাশ/অন্য ব্যাংকে স্থানান্তরে সেলফিন থেকে
বিকাশে টাকা আনা ফ্রী। তবেঃ বিকাশের মাধ্যমে
ক্যাশ আউটের ক্ষেত্রে বিকাশের চার্জ প্রযোজ্য হবে

দ্রষ্টব্যঃ ব্যাংকের নীতিমালা অনুযায়ী যেকোনো
সময় কিন্তু সেই চার্জ সমূহ পরিবর্তিত হতে পারে





সার্বিকভাবেঃ সেলফিন অ্যাপ থেকে টাকা উত্তোলন প্রক্রিয়া বর্তমানে অনেক সহজ, দ্রুত, নিরাপদ। সেলফিন থেকে টাকা উত্তোলনের সঠিক নিয়ম, লিমিট, চার্জ সম্পর্কে আগে থেকেই জানা থাকলে ব্যবহারকারী কোনো ঝামেলা ছাড়াই লেনদেন সম্পন্ন করতে পারেন। বিশেষ করে বলা যায়ঃ ATM/CRM আর এজেন্ট বা ব্যাংক যে মাধ্যমই ব্যবহার করুন না কেন নিরাপত্তা বিষয় সমূহ সহকারে মানা অত্যন্ত জরুরি। তাছাড়াঃ যেকোনো সমস্যায় দ্রুত Islami Bank Bangladesh Limited কাস্টমার সাপোর্টের সাহায্য নেওয়া উচিত। সব মিলিয়ে বলা যায়ঃ সচেতনভাবে ব্যবহার করলে সেলফিন অ্যাপ আপনার দৈনন্দিন ব্যাংকিংকে আরো অনেক বেশি সহজ আর অনেক বেশি ঝামেলামুক্ত করে তুলবে।

Post a Comment

Previous Blog Post Next Blog Post