NID দিয়ে সিমের রেজিস্ট্রেশন চেক করার উপায় আর নিয়ম

বর্তমান ডিজিটাল যুগে কিন্তু সিম আমাদের দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য। সিম নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা বাধ্যতামূলক থাকায় নিজের নামে
SIM Card Close up photo on hand : representing byyy mobile network connectivity and sim related blog concept


বর্তমান ডিজিটাল যুগে কিন্তু সিম আমাদের দৈনন্দিন জীবনের জন্য অপরিহার্য। সিম নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র ব্যবহার করা বাধ্যতামূলক থাকায় নিজের নামে কতটি সিম নিবন্ধন বা রেজিস্ট্রেশন করা আছে তা জানা কিন্তু অত্যন্ত বেশি জরুরি। অনেক সময় দেখা যায় যে অসচেতনতার কারণে বা পরিচয়পত্রের অপব্যবহারের কারণে অজানা সিম রেজিষ্ট্রেশন হয়ে যেতে পারে। যেটা কিন্তু নিরাপত্তা আর আইনি সমস্যার কারণ হতে পারে। সেজন্যঃ নিয়মিত সিমের রেজিস্ট্রেশন তথ্য চেক করা প্রয়োজন। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা ভোটার আইটি কার্ড দিয়ে সিমের রেজিস্ট্রেশন চেক করার উপায় আর ভোটার আইডি কার্ড দিয়ে সিমের রেজিস্ট্রেশন চেক করার নিয়ম সহ অন্যান্ন প্রয়োজনীয় বিষয় সব নিয়ে বিস্তারিতভাবে সকল তথ্য জানার চেষ্টা করবো।



কেন সিমের রেজিস্ট্রেশন চেক করা জরুরি ????

নিজের রেজিষ্ট্রেশন করা সিম চেক করা জরুরি কারণঃ আপনার জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে অজান্তে অন্য কেউ সিম নিবন্ধন করে থাকতে পারে। সেই সিম অপরাধমূলক কাজে ব্যবহৃত হলে কিন্তু আইনি জটিলতায় পড়ার সমস্যা থাকে। তাছাড়াঃ নিজের নামে কতটি সিম আছে সেটা জানা থাকলে কিন্তু অব্যবহৃত বা অচেনা সিম খুব দ্রুত শনাক্ত করা যায়। নিয়মিত সিমের রেজিস্ট্রেশন চেক করলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত হয় আর প্রতারণা বা পরিচয় চুরির মতো সমস্যা কমে যায়। সেজন্যঃ নিজের নিরাপত্তার স্বার্থে সময়ে সময়ে সিমের নিবন্ধন তথ্য পরীক্ষা করা জরুরি।



NID দিয়ে সিমের রেজিস্ট্রেশন চেক করার উপায়

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

কোড দিয়ে সিমের রেজিষ্ট্রেশন চেক করার নিয়ম

বাংলাদেশে সব মোবাইল বা সিম অপারেটররা কিন্তু
সিম নিবন্ধন করার তথ্য যাচাই করার জন্য তাদের
সহজ আর কার্যকর USSD কোড চালু করা রয়েছে

USSD কোড দিয়ে সিম রেজিষ্ট্রেশন চেক করুন

🔸আপনার মোবাইলের ডায়াল প্যাড অ্যাপ খুলুন
🔸ডায়াল প্যাড খুলে *16001# ডায়াল করে নিন
🔸আপনার ( NID ) শেষের 4 টি সংখ্যা লিখে দিন
🔸কিছু সময়ের মধ্যে এসএমএসএর মাধ্যমে কিন্তু

আপনার NID দিয়ে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে
পারবেন আর সেই পদ্ধতিতে কিন্তু আপনি জানতে
পারবেন আপনার যে আপনার আইডি কার্ডের মধ্যে
কতটি সিম আপনি রেজিস্টার করেছেন আর আছে



অ্যাপ দিয়ে সিমের রেজিষ্ট্রেশন চেক করার নিয়ম

বর্তমানে বিভিন্ন সিম অপারেটরের মোবাইলের অ্যাপ
ব্যবহার করে সিমের নিবন্ধন করার তথ্য দেখা যাবে
আর অ্যাপের মাধ্যমে সিমের নিবন্ধন চেক করবেন
নিচে উপস্থাপন করা নিয়ম অনুসরণ করার মাধ্যমে

অপারেটরের অফিসিয়াল অ্যাপে প্রবেশ করুন

আপনার যে সিম রয়েছে সেই অ্যাপে প্রবেশ করুন

➤ mygp
➤ myrobi
➤ myairtel
➤ mybl

🔸প্রথমে লগইন করুন বা থাকলে প্রবেশ করুন
🔸প্রোফাইল বা অ্যাকাউন্ট সেকশনে চলে যান
🔸অ্যাপে প্রবেশ করে Menu সেকশনে চলে যান
🔸SIM Service / Info সেকশনে চলে যান
🔸My Sim সেকশনের মধ্যে প্রবেশ করে নিন
🔸আপনার সিমের তথ্য যাচাই করতে পারবেন
তার জন্য ( NID ) শেষের 4 টি সংখ্যা লিখে দিন

সেখানে সিমের মালিকানা, নিবন্ধন, অ্যাকাউন্টের
সংক্রান্ত তথ্য দেখতে পারেন আর অপারেটরভেদে
তথ্য কিন্তু ভিন্ন হতে পারে সেটা মনে রাখতে হবে


সিম চেক করার সময় যে বিষয় খেয়াল রাখবে

🟢 সঠিক NID নাম্বারের তথ্য ব্যবহার করতে হবে
🟢 মোবাইলে পর্যাপ্ত ইন্টারনেট কিন্তু থাকতে হবে
🟢 নিবন্ধিত সিম থেকে কোড ডায়াল করা ভালো
🟢 অজানা কোনো সিম থাকলে দ্রুত ব্যবস্থা নিন
🟢 সন্দেহজনক কিছু দেখলে কিন্তু রিপোর্ট করুন



অজানা সিম রেজিষ্ট্রেশন করা থাকলে করণীয়

যদি সিম রেজিস্ট্রেশন চেক করার সময় আপনার জাতীয় পরিচয়পত্রের অধীনে কোনো অজানা বা অপরিচিত সিম দেখতে পান। তাহলেঃ বিষয়টি অবহেলা করবেন না। প্রথমে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে সিমটির বিস্তারিত তথ্য জেনে নিন। প্রয়োজনে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে যান আর সিমটি বন্ধ করুন বা সিমের মালিকানা যাচাইয়ের আবেদন করুন। কোনো রকমের প্রতারণা বা অপব্যবহারের সন্দেহ হলে খুব দ্রুত কিন্তু ব্যবস্থা নেওয়া জরুরি। তাতেঃ ভবিষ্যতে আইনি জটিলতা আর নিরাপত্তাজনিত সমস্যা থেকে বিরত থাকা সম্ভব হবে।



নিজের নামে কতটি সিম রেজিষ্ট্রেশন করা যায়

বাংলাদেশের যেকোনো সিম গ্রাহক নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ 10 দশটি সিম নিবন্ধন বা রেজিষ্ট্রেশন করতে পারেন। সিম রেজিষ্ট্রেশন করার সীমা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন >>>>> Bangladesh Telecommunication Regulatory Commission নির্ধারণ করে দিয়েছে। যেকোনো সিম গ্রাহক বিভিন্ন মোবাইল অপারেটরের সিম মিলিয়ে মোট 10 দশটির বেশি সিম নিজের নামে রেজিষ্ট্রেশন করতে পারবেন না। যদি আপনার নামে ইতোমধ্যে 10 দশটি সিম রেজিষ্ট্রেশন করা থাকে। তাহলেঃ আপনাকে নতুন সিম রেজিষ্ট্রেশন করার আগে আপনার যেকোনো পুরোনো সিমের মালিকানা বাতিল করা বা সিমের মালিকানা বন্ধ করা লাগবে।



nid diye sim registration check >>>>> এনআইডি দিয়ে সিম রেজিস্ট্রেশন চেক করা ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু মূল্যবান পদক্ষেপ। নিয়মিত নিজের এনআইডি দিয়ে কতটি সিম নিবন্ধন বা রেজিষ্ট্রেশন করা আছে তা চেক করলে অজানা বা অননুমোদিত সিম সহজে শনাক্ত করা যায়। বিশেষ করে বললেঃ *16001# কোড ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে কিন্তু নিজের সিম চেক করা বা সেই তথ্য জানা সম্ভব। যদি কোনো অপরিচিত সিম দেখতে পান। তাহলেঃ খুব দ্রুত আপনার সিম অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করা উচিত। সচেতনতা আর নিয়মিত চেক করার মাধ্যমে আপনি আপনার এনআইডির অপব্যবহার আর সম্ভাব্য নিরাপত্তার সমস্যা থেকে নিজেকে কিন্তু সুরক্ষিত রাখতে পারবেন।