DPS বনাম FDR পার্থক্য : কোনটিতে টাকা রাখলে ভালো + লাভ কী হবে
ব্যাংকে টাকা সঞ্চয় করার ক্ষেত্রে DPS না FDR কোনটি ভালো হতে পারে। সেই প্রশ্ন অনেকের কিন্তু রয়েছে। কারণ, দুটিই নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রেখে মুনাফা
ব্যাংকে টাকা সঞ্চয় করার ক্ষেত্রে DPS না FDR কোনটি ভালো হতে পারে। সেই প্রশ্ন অনেকের কিন্তু রয়েছে। কারণ, দুটিই নির্দিষ্ট সময়ের জন্য টাকা জমা রেখে মুনাফা পেতে জনপ্রিয়। কিন্তু, DPS and FDR rulls, টাকা জমা করার পদ্ধতি, টাকার লাভের হিসাব বা ব্যবহার করার উদ্দেশ্য সেম কিন্তু নয়। আপনার হাতে যদি, বড় Amount ( টাকা ) থাকে। তাহলে, FDR আপনার জন্য সহজে প্রাসঙ্গিক হতে পারে হয়তো। অন্যদিকে, প্রতি মাসে অল্প করে টাকা জমাতে চাইলে DPS বেশি উপযোগী হতে পারে হয়তো। আজকে, সহজভাবে আমরা জানব, DPS কী, FDR কী, DPS বনাম FDR পার্থক্য, কোনটি ভালো হতে পারে, আপনার জন্য কোনটি উপযুক্ত রয়েছে, ইত্যাদি।
❝ নোট, Bank-র মুনাফা, কর, আগাম ভাঙার সিস্টেম
সহ অন্যান্য সব শর্ত, Bank অনুযায়ী কিন্তু আলাদা +
পরিবর্তনশীল। সেজন্য, টাকা জমা করার আগে
কিন্তু Bank-র Letest রেট Sheet + Terms দেখুন
DPS কী? DPS কিভাবে কাজ করে
DPS-র পূর্ণরূপ Deposit Pension Scheme, সেটা হচ্ছে নিয়মিত সঞ্চয় করার ব্যাংকিং ব্যবস্থা। যেখানে, নির্দিষ্ট পরিমাণ টাকা প্রতি মাসে জমা করা হয়। নির্দিষ্ট মেয়াদ শেষে জমাকৃত টাকা + প্রযোজ্য মুনাফা কিন্তু থাকবে। যেমন, যদি প্রতি মাসে 5,000 করে 5 বছরের DPS করেন।
তাহলে, আপনার নিজের জমা হবে,
5,000 × 60 মাস = 3,00,000 টাকা
সাথে, তাতে ব্যাংক মুনাফা যোগ হয়ে
Maturity-তে মোট টাকা পাবেন
বিভিন্ন Bank + Financial প্রতিষ্ঠানে DPS-র মিনিমাম Installment, মেয়াদ + মুনাফা আলাদা হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, IPDC-র প্রকাশিত Deposit Schemes তথ্যমতে, তাদের 1টি DPS-র মিনিমাম Deposit 1,000 টাকা - মিনিমাম Tenure হচ্ছে 36 মাস।
DPS কার জন্য ভালো
DPS সবচেয়ে বেশি ভালো। যারা,
✔ প্রতি মাসে নির্দিষ্ট টাকা সঞ্চয় করার জন্য চান
✔ বড় Amount যাদের হাতে নেই
✔ ভবিষ্যতে Fund তৈরিতে
✔ নিয়মিত সঞ্চয় করার অভ্যাস গড়ে তুলতে চান
✔ দীর্ঘমেয়াদি কোনো উদ্দেশ্যে টাকা জমাতে চান
FDR কী?
FDR-র পূর্ণরূপ Fixed Deposit Receipt,
FDR-এ সাধারণত, এককালীন নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে নির্দিষ্ট মেয়াদের জন্য জমা রাখা হয়। মেয়াদ শেষ হলে আপনার মূল টাকা + প্রযোজ্য মুনাফা পেয়ে যাবেন। উদাহরণ হিসেবে বলা যায়, আপনার কাছে যদি 3 লাখ টাকা থাকে আর সেটি ১ বছর বা নির্দিষ্ট করা অন্য মেয়াদের জন্য FDR করেন। তাহলে, পুরো ৩ লাখ প্রথম থেকে আপনার Deposit হিসেবে কাজ করবে। বিভিন্ন Bank FDR-র মিনিমাম Deposit, Tenure, Profit rate + Premature encashment নিয়ম আলাদা রয়েছে। যেমন, IPDC-র প্রকাশিত তথ্য অনুযায়ী, তাদের Fixed Deposit General-র মিনিমাম Deposit 50,000 টাকা + মিনিমাম Tenure 3 মাস।
FDR কার জন্য ভালো
FDR সবচেয়ে বেশি ভালো। যারা,
✔ বড় Amount যাদের হাতে আছে
✔ অল্প সময়ের জন্য টাকার প্রয়োজন নেই
✔ নির্দিষ্ট মেয়াদ নিয়ে টাকা জমা রাখতে চান
✔ সঞ্চয় করে নির্ধারিত মুনাফা পেতে চান
✔ আগের জমা করা অর্থ জমা রাখতে চান
DPS বনাম FDR পার্থক্য
| বিষয় | DPS | FDR |
|---|---|---|
| টাকা জমা | প্রতি মাসে কিস্তি | একবারে পুরো টাকা |
| মূল উদ্দেশ্য | নিয়মিত সঞ্চয় | এককালীন টাকা বিনিয়োগ/সংরক্ষণ |
| বড় অংকের টাকা প্রয়োজন | না | সাধারণত প্রয়োজন |
| মাসিক আয়ের জন্য | বেশি উপযোগী | প্রয়োজন নেই |
| এককালীন টাকা থাকলে | তুলনামূলক কম প্রাসঙ্গিক | বেশি প্রাসঙ্গিক |
| মেয়াদ | ব্যাংকভেদে ভিন্ন | ব্যাংকভেদে ভিন্ন |
| আগাম বন্ধ | শর্ত প্রযোজ্য | শর্ত প্রযোজ্য |
| মুনাফার হার | ব্যাংক ও স্কিমভেদে | ব্যাংক ও মেয়াদভেদে |
| কিস্তি | নির্দিষ্ট | নেই |
| maturity | কিস্তি + মুনাফা | মূলধন + মুনাফা |
DPS বনাম FDR : কোনটিতে বেশি লাভ হবে
সেখানে, সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে DPS + FDR-কে কেবলমাত্র, সুদের হার দেখে তুলনা করলে ভুল হতে পারে।
কারণ, FDR-এ আপনি পুরো টাকা প্রথম দিনে জমা করে দেন। ফলে, আপনার পুরো টাকা নির্ধারিত সময় যাবত মুনাফা অর্জন করার সুযোগ পায়। অন্যদিকে, DPS-এ টাকা রাখার নিয়ম হচ্ছে কিস্তিতে টাকা জমা হয়। প্রথম মাসের কিস্তি সেখানে দীর্ঘ সময় যাবত থাকে। কিন্তু, আপনার শেষ মাসের কিস্তি খুব অল্প সময়ের জন্য থাকে। সেজন্য, একই Rate + একই মোট জমার পরিমাণ হিসেবে তুলনা করলে, এককালীন আপনার পুরো টাকা প্রথমে আপনার হাতে থাকা অবস্থায় FDR-র মোট মুনাফা DPS-র তুলনায় বেশি হতে পারে। সেই পার্থক্যের কারণ, FDR-এ আপনার পুরো টাকা প্রথম থেকে কাজ করে।
DPS + FDR মুনাফা কিভাবে হিসাব করা হয়
সহজ উদাহরণ দিলে,
যেমন, আপনি ৫ বছরে ৩ লাখ টাকা জমাতে চান।
পদ্ধতি 1 : DPS
➤ মাসে 5,000 টাকা করে দিলে
5,000 × 60 = 3,00,000 টাকা
সেখানে, টাকা ধীরে জমা হচ্ছে
পদ্ধতি 2 : FDR
আপনার কাছে যদি,
প্রথমেই 3 লাখ টাকা থাকে। তাহলে, আপনার
সেই 3 লাখ, এককালীন FDR করা যেতে পারে
সেক্ষেত্রে, পুরো 3 লাখ, প্রথম দিন থেকেই কিন্তু
মুনাফা অর্জন করবে
তবে, সেই দুই হিসাব সরাসরি তুলনা করার সময়
মনে রাখতে হবে, আপনার DPS-র সেই 3 লাখ, 5
বছরে ধীরে জমেছে + FDR-র 3 লাখ কিন্তু প্রথম
দিনেই জমা হয়েছে
মাসে 5,000 জমালে DPS-এ কত টাকা হবে
যেম, আপনি প্রতি মাসে 5000 করে DPS করেন
| সময় | আপনার মোট জমা |
|---|---|
| ১ বছর | ৬০,০০০ টাকা |
| ২ বছর | ১,২০,০০০ টাকা |
| ৩ বছর | ১,৮০,০০০ টাকা |
| ৫ বছর | ৩,০০,০০০ টাকা |
| ১০ বছর | ৬,০০,০০০ টাকা |
সাথে, Bank-র নির্ধারিত মুনাফা যোগ হবে
সেজন্য, নির্দিষ্ট ব্যাংক নাম ছাড়া কোনো নির্দিষ্ট
Maturity টাকা, নিশ্চিত লাভ হিসাব করা ঠিক
হবে না কখনো।
ঠিক কত টাকা Maturity-তে পাবেন, সেটা নির্ভর করবে Bank-র Rate, Compounding পদ্ধতি,
কিস্তি জমা করার সময় + প্রযোজ্য চার্জের উপর।
1 লাখ টাকা FDR করলে কত লাভ হবে
উদাহরণ হিসেবে বলা যায়, কোনো Bank 8%
বার্ষিক হার দিচ্ছে + আপনি, সেই 1 লাখ
টাকাকে নির্দিষ্ট মেয়াদের FDR করলেন।
সহজ হিসাবে দেখুন,
১,০০,০০০ × ৮% = ৮,০০০ টাকা
অর্থাৎ, কর বা অন্যান্য প্রযোজ্য কর্তনের আগে
প্রায় ৮,০০০ টাকা কিন্তু সুদ বা মুনাফা হতে পারে।
তবে, বাস্তবে Bank-র Product structure,
Compounding, Payout, Tax সহ অন্য সব
শর্ত থাকার জন্য আসা অর্থ আলাদা হতে পারে।
সবচেয়ে মূল্যবান বিষয় হচ্ছে, 8% সেখানে, কেবল
বোঝানোর জন্য বলা, সেটা কিন্তু সব Bank-র
বর্তমান FDR রেট কিন্তু নয়
DPS সুবিধা
🟠 কম টাকা দিয়ে সঞ্চয় করা সম্ভব রয়েছে
🟠 নিয়মিত সঞ্চয় করার অভ্যাস হবে
🟠 দীর্ঘমেয়াদি কোনো লক্ষ্যের জন্য সাহায্য করে
🟠 বেতনের সঙ্গে মিলিয়ে পরিকল্পনা করা সম্ভব
DPS অসুবিধা
• প্রতি মাসে কিস্তি দিতে commitment থাকে
• কিস্তি না দিলে চার্জ বা শর্ত হয়তো প্রযোজ্য হবে
• মেয়াদ শেষের আগে বন্ধ করা যাবে না হয়তো
• প্রয়োজনে টাকা ব্যবহারে হয়তো সীমা থাকবে
FDR সুবিধা
🟠 এককালীন টাকা কাজে লাগানো যাবে
🟠 হিসাব তুলনামূলকভাবে সহজ রয়েছে
🟠 নির্দিষ্ট মেয়াদে টাকা জমা রাখা যাবে
সেখানে, 3 মাস, 6 মাস, 1 বছর বা অন্যান্য
মেয়াদের Deposit হয়তো মিলতে পারে। তবে,
সকল ব্যাংকে সেম মেয়াদ হয়তো থাকবে না।
FDR অসুবিধা
• টাকা এককালীন জমা দিতে হয়
• Maturity-র আগে ভাঙলে মুনাফা নাও মিলবে
• প্রয়োজনে টাকা তোলার আগে Terms জরুরি
• Inflation-র কারণে Nominal return + প্রকৃত
ক্রয়ক্ষমতার বৃদ্ধি কিন্তু সেম বিষয় নয়
DPS বনাম FDR : কার জন্য কোনটি ভালো হবে
সহজভাবে যদি বলি,
আপনার হাতে যদি টাকা এককালীন থাকে।
যেমন, আপনার 1 লাখ, 3 লাখ, 5 লাখ, আছে +
বর্তমানে সেই টাকার কোনো প্রয়োজন নেই আপনার।
সেক্ষেত্রে, FDR বিবেচনার বিকল্প সহজে হতে পারে।
আপনার মাসিক আয় আছে,
আপনার কাছে বড় কোনো Amount নেই। কিন্তু,
মাসে 1,000 / 3,000 / 5,000 / করে সঞ্চয় করতে
পারবেন।
সেক্ষেত্রে, DPS বেশি বাস্তবসম্মত হতে পারে হয়েতো
দুটোই করা যদি সম্ভব হয়,
অনেকের DPS + FDR দুটোই ব্যবহার করা সম্ভব
উদাহরণ,
মাসিক সঞ্চয় হিসেবে → DPS
অতিরিক্ত টাকা যদি থাকে → FDR
সেভাবে, দুটি পণ্য আলাদা উদ্দেশ্য রাখা যেতে পারে।
তবে, জরুরি খরচের জন্য আলাদা Liquid সঞ্চয়
রাখাটা বিবেচনা করা উচিত। DPS + FDR দুটিই
সাধারণত, নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকে + প্রয়োজনে,
আগাম ভাঙলে শর্ত প্রযোজ্য হতে পারে হয়তো
DPS বনাম FDR : সিদ্ধান্তের আগে কিছু বিষয়
কেবলমাত্র, বেশি সুদের হার দেখে DPS বা FDR
নির্বাচন করবেন না কখনো। আগে দেখে নিবেন,
📍আপনার কাছে টাকা আছে কি বা না
📍কতদিন টাকা রাখতে পারবেন
📍বর্তমানে মুনাফার হার কত
📍আগাম ভাঙলে হবে কি
📍কর বা অন্যান্য ফি কেমন
DPS বনাম FDR : সহজ উত্তর জানুন
প্রতি মাসে টাকা জমাতে চাইলে DPS + হাতে, জমানো টাকা থাকলে FDR, সেই নিয়মটি সহজভাবে মনে রাখতে পারেন। তবে, কোনটিতে বেশি লাভ হবে? সেটা, DPS বা FDR নামে নির্ভর করে না কখনো। আপনার জমা করার পরিমাণ, জমা করার সময়, মেয়াদ, বর্তমান মুনাফার হার কেমন, Compounding পদ্ধতি + চার্জ, সবকিছু মিলিয়ে নিয়ে প্রকৃত লাভের হিসাব হয়। সেজন্য, DPS and FDR deference তুলনা করার সময় কেবলমাত্র, কোনটির Rate বেশি? সেটা না দেখে আপনার হাতে থাকা টাকা + ভবিষ্যতে আপনার কখন টাকা প্রয়োজন হবে, সেই দুই বিষয়কে সবচেয়ে বেশি মূল্য দিন।
