বর্তমান সময়ে ইমু ( imo ) অ্যাপ কেবলমাত্র অডিও ভিডিও কলের মধ্যেই সীমাবদ্ধ নয়; তাতে যুক্ত হয়েছে বেশ কিছু আকর্ষণীয় ফিচার আর তার মধ্যে অন্যতম হলোঃ imo Caller Tune অনেকেই লক্ষ্য করে থাকেন যে ইমুতে কাউকে কল দিলে গান শোনা যায় কিন্তু অনেকেই জানেন না যে ইমুতে কীভাবে গান সেট করা যায় বিশেষ করেঃ নতুন ব্যবহারকারীদের কাছে বিষয়টি বেশ কৌতূহলের। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা সহজ ভাষায় জানবোঃ ইমু অ্যাপের কলার টিউন কী? ইমু অ্যাপে কল দিলে গান বাজে কেন? ইমু অ্যাপে কলার টিউন সেটাপ করা উপায় কী? কী রকম গান ইমু কলার টিউনে কাজ করে? ইমু অ্যাপের কলার টিউন কাজ না করলে কী করতে হবে? ইমু কলার টিউন আর রিংটোনের মধ্যে পার্থক্য কী? সেই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে।
আমাদের আরো কনটেন্ট পড়তে পারেন
ইমু কলার টিউন আসলে কী? ????
ইমু কলার টিউন হলোঃ imo অ্যাপের বিশেষ ফিচার। যার মাধ্যমে আপনি ইমুতে কাউকে কল দিলে সাধারণ রিংটোনের পরিবর্তে আপনার পছন্দের গান বাজতে থাকে। সেই গানটি কল দেওয়ার সঙ্গে সঙ্গে শোনা যায় আর সবচেয়ে মূল্যবান বিষয় হলোঃ সেটা কেবলমাত্র রিসিভারই নয়; সেটা কলার আর রিসিভার দুই জনেরই মোবাইলে শোনা যায়। ইমু কলার টিউন পুরোপুরি অ্যাপভিত্তিক সুবিধা যা সাধারণ মোবাইল রিংটোনের মতো নয়। ব্যবহারকারী চাইলে নিজের মোবাইলে থাকা অডিও ভিডিও ফাইল থেকে MP3 নির্বাচন করে ইমু অ্যাপের কলার টিউন হিসেবে সেট করতে পারেন ফলেঃ ইমু অ্যাপে কল করার অভিজ্ঞতা কিন্তু আরো আকর্ষণীয় হয়ে উঠে।
ইমুতে কল দিলে কেন গান বাজে? ????
ইমু অ্যাপে কল দিলে গান বাজার কারণঃ ইমু অ্যাপে Caller Tune নামের বিশেষ ফিচার সক্রিয় আছে। যখন ব্যবহারকারী Caller Tune অন করে কাউকে ইমুতে কল করেন তখন কল সংযোগ হওয়ার আগেই সেই নির্ধারিত গান প্লে হয়। সেই গানটি ইমু অ্যাপের সার্ভারের মাধ্যমে কলের সাথে যুক্ত হয় আর সেজন্যঃ সেটা কেবলমাত্র কল রিসিভারের মোবাইলেই নয়; সেটা কল দেওয়া ব্যক্তির মোবাইলের মধ্যেও ও শোনা যায়। তার উদ্দেশ্য হলোঃ সাধারণ রিংয়ের পরিবর্তে কলের সময় আকর্ষণীয় আর ব্যক্তিগত অনুভূতি তৈরি করা ফলেঃ ইমু কল অন্য সব সাধারণ কলের তুলনায় কিন্তু অনেক বেশি আলাদা অভিজ্ঞতা দেয়।
ইমুতে কল দিলে গান বাজানোর পদ্ধতি
ইমু কলার টিউন সেটাপ করার নিয়ম
আপনি যদি ইমু অ্যাপে কলার টিউন সেটাপ করতে চান তাহলে আপনাকে ইমু অ্যাপের কলার টিউন সেটাপ করার সঠিক নিয়ম জানতে হবে আর সেজন্যঃ আমাদের আজকের কনটেন্টে নিচে উপস্থাপিত নিয়মে ইমু কলার টিউন সেটাপ করতে পারেন সহজেই
Step 1 🟠 imo অ্যাপ খুলুন
আপনার মোবাইলে imo অ্যাপ অপেন করুন
Step 2 🟠 আপনার Profile অপশনে যান
উপরে থাকা Profile আইকনে ট্যাপ করুন
Step 3 🟠 Settings অপশন নির্বাচন করুন
নিচের Settings অপশনের মধ্য ট্যাপ করুন
Step 4 🟠 Function অপশনে নির্বাচন করুন
Settings অপশনের ভেতরে Function নামে
অপশন পাবেন আর সেটাতে ট্যাপ করুন
Step 5 🟠 Caller Tune নির্বাচন করে নিন
নিচে থাকা Caller Tune অপশনে ট্যাপ করুন
Step 6 🟠 উপর থেকে ↑ আইকনে ট্যাপ করুন
Step 7 🟠 মোবাইল থেকে গান নির্বাচন করুন
আর সেখানে আপনি দুইটি ফাইল পাবেনঃ
📂 মোবাইলে থাকা Audio ( MP3 )
📂 মোবাইলে থাকা Video ( MP4 )
➤ আপনি চাইলে সরাসরি MP3 বেছে নিতে পারেন
অথবা কোনো ভিডিও ও সিলেক্ট করলে imo নিজে
থেকেই ভিডিও থেকে অডিও MP3 বানিয়ে নেবে
Step 8 🟠 IN Use চিহ্নে ট্যাপ করে সেট করুন
কী রকম গান কলার টিউনে কাজ করে? ????
⭐ 30 সেকেন্ড থেকে 1 মিনিটের সকল গান
⭐ যেকোনো রকমের ভয়েস, মিউজিক, গান
⭐ MP3 বা সাপোর্টেড সকল অডিও ফরম্যাট
⚠️ খুব বেশি লম্বা ভয়েস, মিউজিক, গান না
⚠️ অতিরিক্ত ভারী কোনো রকমের ফাইল না
কলার টিউন কাজ না করলে কী করবো? ????
ইমুতে কলার টিউন কাজ না করলে যে কাজ করতে হবে সেটা হচ্ছে প্রথমেই নিশ্চিত করুন যে Caller Tune অপশনটিতে মিউজিক সিলেক্ট করার পর IN Use অথবা ঠিক চিহ্ন দেওয়া আছে কী না তারপরঃ চেক করুন আপনার ইমু অ্যাপটি আপডেটেড ভার্সন কী না কারণঃ পুরোনো ভার্সনে অনেক সময় সেই ফিচার ঠিকভাবে কাজ করে না। ইন্টারনেট কানেকশন দুর্বল যদি হয় তাহলে কলার টিউন লোড নাও ও হতে পারে আর সেজন্যঃ স্থিতিশীল ইন্টারনেট সংযোগ ব্যবহার করুন তাছাড়াঃ ইমু অ্যাপের সকল পারমিশন ইমু অ্যাপকে দেওয়া আছে কী না সেটা যাচাই করুন। সমস্যা থাকলে অ্যাপ ক্লিয়ার স্টোরেজ বা রি ডাউনলোড করলে অনেক সময় কলার টিউন স্বাভাবিকভাবে কাজ করে।
কলার টিউন আর রিংটোনের মধ্যে পার্থক্য
ইমু অ্যাপের কলার টিউন আর মোবাইলের সাধারণ রিংটোন দেখতে সেম টু সেম মনে হয় কিন্তু আসলে তাদের কাজ কিন্তু পুরোপুরি আলাদা। কলার টিউন বাজে তখনই যখন আপনি কাউকে কল দেন আর সেই সময় কল দেওয়া ব্যক্তি আর যাকে কল করা হচ্ছে দুই জনেরই মোবাইলে সেই কলার টিউন শোনা যায়। সেটা কাজ করে মূলতঃ কল সংযোগের আগের অংশে। অন্যদিকে মোবাইলের সাধারণ রিংটোন বাজে কেবলমাত্র কল রিসিভারের মোবাইলে যখন সে কোনো কল পায়। সহজ কথায় বলা যায়ঃ রিংটোন মোবাইলের সিস্টেম সেটিংয়ের উপর নির্ভর করে আর কলার টিউন হচ্ছে সম্পূর্ণভাবে ইমু অ্যাপের ভিতরের স্পেশাল ফিচার।
আমাদের আরো কনটেন্ট পড়তে পারেন
ইমুতে কল দিলে গান বাজানো বর্তমানে আর কোনো কঠিন বিষয় নয়। ইমু অ্যাপের কলার টিউন ফিচার ব্যবহার করে খুব সহজেই মোবাইলে থাকা অডিও ভিডিও ফাইল থেকে পছন্দের MP3 সেট করা যায়। কল দেওয়ার সময় সেই গানটি কলার আর রিসিভার দুই জনেরই মোবাইলে শোনা যায় যা সাধারণ রিংটোনের থেকে পুরোপুরি আলাদা অভিজ্ঞতা তৈরি করে। সঠিকভাবে ইমু অ্যাপের সেটিংস অন করা আর ইমু অ্যাপ আপডেট রাখা বা ইমো অ্যাপের প্রয়োজনীয় পারমিশন দিলে কলার টিউন নির্ভুলভাবে কাজ করে। সব শেষে বলা যায়ঃ ইমু অ্যাপের কলার টিউন ফিচার ব্যবহার করে আপনি আপনার ইমু অ্যাপেে কলিংয়ের অভিজ্ঞতাকে আরো অনেক বেশি আকর্ষণীয় আর অনেক বেশি আধুনিক করে তুলতে পারেন।
