রোজার নিয়ত কখন করতে হয়? ???? সঠিক সময় আর নিয়ম কেমন রয়েছে জেনে নিন

Colourful Islamic Banner Design sowing white and green ramadan lantern and yellow crescent moon, star, mosque minar symbol ON Pink Background


রমজান মাস মুসলমানদের জন্য আত্মগঠন আর তাকওয়া অর্জন করা বা ইবাদত করার বিশেষ সময় আর পবিত্র মাহে রমজান মাসের সবচেয়ে মূল্যবান ফরজ ইবাদত হচ্ছে রোজা কিন্তু অনেকেই রোজা রাখার আগে কিছু বিষয় নিয়ে দ্বিধায় থাকেন যার অন্যতম হচ্ছে রোজার নিয়তের বিষয়ঃ রোজার নিয়ত কখন করতে হবে আর কীভাবে করতে হবে। সাহরির সময় নিয়ত করা যথেষ্ট কি না? ফজরের পর নিয়ত করলে রোজা হবে কি না? অথবা নিয়ত মুখে বলা জরুরি কি না? সেই সব প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে প্রায়ই দেখা যায়। সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই অযথা সন্দেহ বা ভুলের সাথে জরিয়ে পড়েন আর সেজন্যঃ রোজার নিয়তের সঠিক সময় আর রোজার নিয়তের পদ্ধতি বা রোজার নিয়তের মাসআলা জানা অত্যন্ত জরুরি। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে সহজ ভাষায় রোজার নিয়ত সম্পর্কিত প্রয়োজনীয় বিধান, সময়, দোয়া, প্রচলিত ভুল বিষয় ইত্যাদি ইত্যাদি বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়েছে যাতে প্রত্যেক মুসলমান নিশ্চিতভাবে সঠিকভাবে পবিত্র মাহে রমজান মাসের রোজা পালন করতে পারেন।

মনে রাখবেন যে বিষয় ⚠️⚠️⚠️⚠️⚠️ আমরা কিন্তু কোনো আলেম বা ইসলামি যে কোনো বিষয় নিয়ে ফতোয়া দেওয়ার মতো নয়; আপনি যদি আমাদের স্মার্ট ব্লগ জোনের কনটেন্টে উপস্থাপিত রোজান নিয়ত সংক্রান্ত বিষয়ে ভালোভাবে জানতে বা বুঝতে না পারেন তাহলে আপনি কোনো আলেমের দ্বারা বা অনলাইনে ইসলামিক কনটেন্টের নির্ভরযোগ্য সোর্স দ্বারা বিষয়টি ভালো করে বুঝে নিবেন; ইনশাআল্লাহ ⚠️⚠️⚠️⚠️⚠️



রোজার নিয়ত কী? ????

সাহরি করা মানে কি নিয়ত করা?

রোজার নিয়ত হলোঃ অন্তরের সেই দৃঢ় সংকল্প যার মাধ্যমে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখার সিদ্ধান্ত নেয়। ইসলামে কোনো ইবাদতই নিয়ত ছাড়া গ্রহণযোগ্য হয় না কারণঃ নিয়তই কিন্তু কাজকে ইবাদতে পরিণত করে। রোজা রাখার ক্ষেত্রে নিয়ত করা মানে হলোঃ আমি আজ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত মহান আল্লাহর জন্য সকল পানাহার আর রোজা ভঙ্গকারী কাজ থেকে বিরত থাকবো। নিয়ত হচ্ছে মূলতঃ অন্তরের বিষয়; মুখে আরবি বা বাংলা ভাষায় বলা বাধ্যতামূলক নয় তবেঃ বলা উত্তম আর সচেতনতার পরিচায়ক। হয়তো আপনি ভাবতে পারেন 🤔🤔🤔 সাহরি কি নিয়তের অন্তর্ভুক্ত? ???? হ্যাঁ সাহরি করা নিয়তের অন্তর্ভুক্ত হিসেবে গণ্য হয় কারণঃ তা রোজার উদ্দেশ্যেই করা হয় আর সেজন্যঃ অন্তরে যদি রোজা রাখার ইচ্ছা থাকে তহলে রোজার নিয়ত সম্পন্ন হয়ে যায় আর রোজা সহিহ হয়।



রোজা রাখার জন্য নিয়ত কখন করতে হবে?

রোজা রাখার জন্য নিয়তের সময় রোজা রাখার
বিষয় অনুযায়ী কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে যেমনঃ
🟠 ফরজ রোজা ( রমজান মাসের রোজা )
রমজানের রোজার নিয়ত করার সময়ঃ
👉 রাতের শেষ ভাগ থেকে সুবহে সাদিক
( সালাতুল ফজরের আজান ) পর্যন্ত
সহজ কথায় বললেঃ
• সাহরি করার আগে
• সাহরি করার সময়
• সাহরির পরে কিন্তু ফজরের আগে
👉 সেই সব সময়ের মধ্যে রোজা রাখার
নিয়ত করলে রোজা সহিহ হবে
👉 অধিকাংশ আলেমের উলামার মত হচ্ছে
ফজরের আগে নিয়ত করা উত্তম আর নিরাপদ


দিনে নিয়ত করলে কি রোজা হবে? ????

দিনের বেলায় রোজার নিয়ত করা যাবে?

রমজান মাসের ফরজ রোজা রাখার ক্ষেত্রেঃ
👉 যদি ফজরের আগে নিয়ত না করে থাকেন
👉 আর ফজরের পর থেকে কিছু না খান বা
পান না করেন তাহলে অধিকাংশ ফিকহ মতেঃ
দুপুরের আগে নিয়ত করলে রোজা হয়ে যাবে
তবে শর্ত হচ্ছেঃ
• ফজরের পর কিছু খাওয়া যাবে না
• আর কোনো কিছু পান করা যাবে না
• রোজা ভঙ্গকারী কাজ করা যাবে না
👉 রোজার নিয়তের নিরাপদ মত হলোঃ
ফজরের আগেই রোজা রাখার নিয়ত করা


নফল রোজার নিয়ত কখন করতে হবে?

নফল রোজা রাখার জন্য নিয়ত করা সহজঃ
👉 সূর্য মধ্য আকাশে যাওয়ার আগ পর্যন্ত
নফল রোজা রাখার জন্য নিয়ত করা যায়
সহজ কথায় বললেঃ
• সকাল
• বেলা
• কিন্তু দুপুর বেলার আগে
আর তার শর্ত হচ্ছেঃ
👉 সেই সব সময়ের আগ পর্যন্ত কিছু
খাওয়া অথবা পান করা কিন্তু যাবে না


সাহরি করলে কি নিয়ত হয়ে যায়?

হ্যাঁ !!!!! ইসলামি ফিকহ অনুযায়ীঃ
⭐ সাহরি খেলে রোজ হয়ে যায়
👉 সাহরি খাওয়াই রোজার নিয়ত
হিসেবে গণ্য হয় তার কারণঃ
• সাহরি রোজার উদ্দেশ্যে করা হয়
• আর সেটা রোজার নিয়তের প্রমাণ
সেজন্যঃ আলাদা করে রোজার নিয়ত
মুখে না বললে কিন্তু রোজা হয়ে যায়



রোজা রাখার নিয়ত কোনটি? ????

রোজা রাখার আরবি নিয়তঃ
রোজার নিয়তের আরবি উচ্চারণঃ
نَوَيْتُ أَنْ أَصُومَ غَدًا لِلَّهِ تَعَالَى مِنْ فَرْضِ رَمَضَانَ هَذِهِ السَّنَةِ
রোজার নিয়তের বাংলা উচ্চারণঃ
❝নাওয়াইতু আন আসূম্মা গাদান লিল্লাহি তা’আলা
মিন ফারদি রামাদানা হাজিহিস সানাহ❞
রোজার নিয়তের বাংলা অর্থঃ
আমি আল্লাহর জন্য আগামীকাল রমজানের
ফরজ রোজা রাখার জন্য নিয়ত করলাম
⚠️⚠️⚠️⚠️⚠️ মনে রাখবেন যেই বিষয়
👉 নিয়ত আরবিতে বলা বাধ্যতামূলক নয়
👉 যে কোনো বিষয়ে অন্তরের নিয়তই যথেষ্ট



রোজার নিয়ত নিয়ে কিছু ভুল কথা! !!!!

❌ ভুল 1 : নিয়ত না বললে রোজা হয় না
⭐ সঠিকঃ অন্তরের নিয়ত করাই যথেষ্ট
❌ ভুল 2 : সাহরি না খেলে রোজা হবে না
⭐ সঠিকঃ সাহরি করা সুন্নত ফরজ নয়
❌ ভুল 3 : দিনে নিয়ত করলে রোজা হয় না
⭐ সঠিকঃ নির্দিষ্ট শর্ত আছে সেটা মানলে হয়


ফিকহ মতে রোজার নিয়তের সময়

রোজার জন্য নিয়ত করার উত্তম সময়

ইসলামী মাযহাব বা ফিকহ অনুযায়ী
রোজা রাখার নিয়তের সময় সংক্ষেপেঃ
🔸হানাফিঃ দুপুরের আগে নিয়ত করা যায়
🔸শাফেয়িঃ ফজরের আগে নিয়ত জরুরি
🔸মালেকিঃ রাতে নিয়ত করা হচ্ছে উত্তম
🔸হাম্বলিঃ ফজরের আগে নিয়ত করা
রোজার নিয়তের সবচেয়ে নিরাপদ মতঃ
👉 ফজরের আগে রোজার নিয়ত করা

রোজা রাখার জন্য নিয়ত করার সবচেয়ে
উত্তম সময় হলোঃ
• সাহরি করার শেষে
• ফজরের আগে করা
• ঘুমিয় পরার আগে



রোজার নিয়তের কিছু মাসআলা

• প্রতিদিন আলাদা করে নিয়ত করা উত্তম
• পুরো রমজান মাসের জন্য একবার নিয়ত
করা যথেষ্ট নয় ( সেটা হানাফি মতে )
• রোজার নিয়তে সন্দেহ থাকলে পুনরায়
রোজার নিয়ত করা উত্তম
• রোজার নিয়ত ভুলে গেলে রোজা ভাঙ্গে না

Post a Comment

Previous Post Next Post