ঈদ উল ফিতর নামাজের নিয়ত, নিয়ম, দোয়া আর কিছু মূল্যবান মাসআলা জেনে নিন

Large Muslim congregation performing collective Eid Prayer IN The Expansive Courtyard OF A Historic Mosque Outside with golden central dome and tall minarets ( Worshippers IN Rows ON Prayer Rugs during golden sunset hour scene )


ঈদ উল ফিতর হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বেশি আনন্দের আর ইসলামি উৎসবের অন্যতম উৎসব যা পুরো রমজান মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতরের দিন বা ঈদের দিনটি আসে আনন্দ, হাসি, খুশি, কৃতজ্ঞতা, আত্মগঠন করার বার্তা নিয়ে। ঈদের সেই পবিত্র দিনে ঈদের নামাজ আদায় করাটা কিন্তু বিশেষ মূল্য বহন করে। যেটা মুসলিম উম্মাহর ভ্রাতৃত্বের প্রতীক। তবেঃ অনেকেই ঈদের নামাজের সঠিক নিয়ত, নিয়ম, তাকবীর, দোয়া, আমল আর কিছু মূল্যবান মাসআলা সম্পর্কে স্পষ্ট জানেন না। সেজন্যঃ সঠিকভাবে ঈদ উল ফিতর বা ঈদের ইবাদত আদায় করার জন্য সেই সব বিষয় জানা অত্যন্ত জরুরি। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা সহজ আর পরিষ্কারভাবে ঈদ উল ফিতরের নামাজ সম্পর্কিত সকল মূল্যবান বিষয় উপস্থাপন করেছি। যাতে আপনি সঠিকভাবে প্রস্তুতি নিয়ে ঈদের নামাজ আদায় করতে পারেন আর ঈদের আনন্দঘন দিনটিকে অনেক বেশি অর্থবহ করে তুলতে পারেন।

রিলেটেড আরো কনটেন্ট সমূহ পড়তে পারেন






ঈদের নামাজ কয় রাকাত? ????

ঈদের নামাজ সাধারণতঃ দুই ( 2 ) রাকাত হয়ে থাকে যা মুসলমানদের জন্য অত্যন্ত বেশি মূল্যবান জামাতের নামাজ। ঈদের নামাজে অন্যান্য নামাজের মতো রাকাত সংখ্যা কম কিন্তু তাতে অতিরিক্ত কিছু তাকবীর যোগ করা হয় যা ঈদের নামাজকে বিশেষ করে তোলে। প্রথম রাকাতে 3টি আর দ্বিতীয় রাকাতে 3টি মোট 6টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়। ঈদের নামাজ মূলতঃ জামাতের সঙ্গে আদায় করা হয় আর তারপর খুতবা প্রদান করা হয়। অধিকাংশ ইসলামী বিদ্বানের মতেঃ ঈদের নামাজ সুন্নতে মুয়াক্কাদা বা ওয়াজিব হিসেবে গণ্য। সেজন্যঃ প্রত্যেক সক্ষম মুসলমানের উচিত ঈদের নামাজ জামাতে আদায় করা। কারণঃ ঈদের নামাজ হচ্ছে মুসলিম উম্মাহর ভাতৃত্ব আর আনন্দের বহিঃপ্রকাশ।



ঈদ উল ফিতরের নামাজের নিয়ত

ঈদুল ফিতর নামাজের নিয়ত হিসেবে আলাদা
করে মুখে নিয়ত বলা বাধ্যতামূলক নয়। সেটা
মনে মনে নিয়ত করলেই কিন্তু নিয়ত হয়ে যায়।

👉 ঈদুল ফিতরের আরবি নিয়তঃ
نَوَيْتُ أنْ أصَلِّي للهِ تَعَالىَ رَكْعَتَيْنِ صَلَاةِ الْعِيْدِ الْفِطْرِ مَعَ سِتِّ التَكْبِيْرَاتِ وَاجِبُ اللهِ تَعَالَى اِقْتَضَيْتُ بِهَذَا الْاِمَامِ مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

উচ্চারণঃ নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ঈদিল ফিতরি মা'আ সিত্তাতিত তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তা'আলা ইকতাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াজজিহান ইলা জিহাতিল কা'বাতিশ শারিফাতি আল্লাহু আকবার

👉 ঈদুল ফিতরের বাংলা নিয়তঃ
আমি আল্লাহর উদ্দেশ্যে ঈদ উল ফিতরের দুই রাকাত নামাজ অতিরিক্ত ছয় তাকবীরসহ কিবলামুখী হয়ে ইমামের পিছনে আদায় করছি।



ঈদ উল ফিতরের নামাজ আদায়ের নিয়ম

ঈদুল ফিতর নামাজের প্রথম রাকাতের নিয়ম
🟠 ঈদের নামাজের জন্য নিয়ত করে নিন
🟠 তাকবিরে তাহরিমা বলে হাত বেঁধে নিন
🟠 তারপর অতিরিক্ত তিনটি তাকবির দিন
🟠 প্রতি তাকবিরে দুই হাত উঠাতে হবে আর
• 1ম 2য় তাকবিরের পর হাত ছেড়ে দিবেন
• 3য় তাকবিরের পর হাত আবার বেঁধে নিন
🟠 সূরা ফাতিহা আর সাথে অন্য সূরা পড়ুন
🟠 রুকু আর সিজদা পুরোপুরি সম্পন্ন করুন

ঈদুল ফিতর নামাজের দ্বিতীয় রাকাতের নিয়ম
🟠 সূরা ফাতিহা আর সাথে অন্য সূরা পড়ুন
🟠 তারপরে তিনটি অতিরিক্ত তাকবির দিন
• 1ম 2য় তাকবিরের পর হাত ছেড়ে দিবেন
• 3য় তাকবিরের পর হাত আর বাঁধা যাবে না
🟠 তৃতীয় তাকবির শেষে রুকুতে চলে যান
🟠 সিজদা আর শেষ বৈঠক করে শেষ করুন



ঈদের নামাজের দোয়া সমূহ

ঈদের নামাজের জন্য নির্দিষ্ট কোনো আলাদা
দোয়া নেই। যা ইচ্ছে হয় সেই দোয়া পড়া যায়।
নির্দিষ্ট দোয়ার পরিবর্তে উচ্চস্বরে তাকবির বলা।
👉 ঈদুল ফিতরের তাকবীরঃ
আল্লাহুআকবার, আল্লাহুআকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ”
ক্ষমা প্রার্থনা:
👉 রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাহ…..
👉 ঈদের দিন পারস্পরিক শূভেচ্ছা বিনিময়ে
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম ( আল্লাহ
আমার আর আপনার নেক আমল কবুল করুক )
সেটা বলা বা সেই দোয়া করা করা হচ্ছে সুন্নত

রিলেটেড আরো কনটেন্ট সমূহ পড়তে পারেন




ঈদুল ফিতরের নামাজের আগে করণীয় আমল

ঈদ উল ফিতরের নামাজের আগে কিছু মূল্যবান
সুন্নত আর আমল রয়েছে। যেটা পালন করলে
ঈদের দিনটি অনেক বেশি বরকতময় হয়।

⭐ ঈদের দিন সকালের মধ্যে গোসল করা
⭐ নতুন বা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা
⭐ সুগন্ধি, পারফিউম, আতর ব্যবহার করা
⭐ মিষ্টি জাতীয় যেকোনো খাবার খাওয়া
( বিশেষ করে খেজুর খাওয়া হচ্ছে সুন্নত )
⭐ তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া



ঈদুল ফিতরের নামাজের কিছু মাসআলা

🔸নামাজে তাকবীর ভুলে গেলে কি হবে?
যদি অতিরিক্ত তাকবীর দিতে ভুল হয়ে যায়
তাহলেঃ নামাজ সহীহ থাকবে সমস্যা নেই
🔸তাকবীরের সময় হাত না তুললে কি হবে?
নামাজ হয়ে যাবে। তবেঃ সুন্নত মিস হয়ে যাবে
🔸ঈদুল ফিতরের নামাজ মিস হলে কি হবে?
একাকী ঈদের আদায় করা যায় না। তবেঃ
পরে নফল নামাজ হিসেবে পড়তে পারেন
🔸মহিলাদের জন্য ঈদের নামাজের বিধান
মহিলারা ঈদের নামাজে অংশ নিতে পারেন
তবঃ ইসলামি নিয়ম আর পর্দা বজায় রেখে



ঈদুল ফিতরের দিনের মূল্যবান কিছু আমল

ঈদ উল ফিতরের দিন বা ঈদের দিন কেবলমাত্র আনন্দের দিন নয়; সেটা ইবাদত আর নেক আমলের বিশেষ দিন বা সময়। ঈদের দিনে বেশি বেশি করে তাকবীর পাঠ করা আর মহান আল্লাহর শোকরিয়া আদায় করা বা আন্তরিকভাবে দোয়া করা অত্যন্ত মূল্যবান আমল। ঈদের দিন ঈদের নামাজের পর খুতবা শোনা সুন্নত আর তা মনোযোগ দিয়ে শোনা উচিত। তারপরঃ নিজের আত্মীয় স্বজন আর বন্ধুবান্ধব বা পাড়াপ্রতিবেশিদের সঙ্গে শূভেচ্ছা বিনিময় করা আর সম্পর্ক মজবুত করা অন্যতম মূল্যবান আমল। গরিব আর অসহায় মানুষের মাঝে দান সদকা করা আর ঈদ উল ফিতরের সাদাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা ঈদের প্রকৃত সৌন্দর্য বাড়ায়। তাছাড়াঃ মন থেকে হিংসা বিদ্বেষ দূর করে সবাইকে ক্ষমা করা আর ভালো আচরণ করা ঈদের অন্যতম শিক্ষা। সেই সব আমল পালন করলে ঈদের আনন্দ যেমন বাড়ে তেমনি আল্লাহর রহমত আর বরকত লাভ করা যায়।

Post a Comment

Previous Blog Post Next Blog Post