মোবাইলে হটস্পট কেন চালু হয় না : হটস্পট কানেকশন সমস্যার সমাধান জানুন

বর্তমান সময়ে স্মার্টফোন বা মোবাইলের অন্যতম মূল্যবান ফিচার হচ্ছে মোবাইলের মোবাইল হটস্পট ফিচার। তার মাধ্যমে সহজে মোবাইলের ইন্টারনেট কানেকশনকে অন্য
Hotspot Network Signal tooo the right and left side a central point : REPRESENTING : mobile network sharing and connection


বর্তমান সময়ে স্মার্টফোন বা মোবাইলের অন্যতম মূল্যবান ফিচার হচ্ছে মোবাইলের মোবাইল হটস্পট ফিচার। তার মাধ্যমে সহজে মোবাইলের ইন্টারনেট কানেকশনকে অন্য মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট বা অন্যান্য ডিভাইসের সঙ্গে শেয়ার করা যায়। তবে, অনেক ব্যবহারকারীরা বলেন যে মোবাইলে হটস্পট চালু হয় না কেন আর মোবাইলে হটস্পট কানেক্ট হয় না কেন বা বারবার হটস্পট বন্ধ হয়ে যায় কেন ইত্যাদি বিভিন্ন সমস্যার মুখোমুখি তারা হন। সেই সব সমস্যার সঠিক কারণ আর সমাধান জানা না থাকলে অপ্রয়োজনীয় ভোগান্তিতে পড়তে হয়। আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা মোবাইলে হটস্পট চালু না হওয়ার কারণ কি আর মোবাইলে হটস্পট চালু করার নিয়ম বা মোবাইলের হটস্পট কানেকশন সমস্যার সমাধান সহ প্রয়োজনীয় সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানবো।



হটস্পট চালু হয় না কেন আর সেটার কারণ কি

মোবাইলে হটস্পট চালু না হওয়ার কারণ জানবেন
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

🟠 মোবাইলের ডাটা বন্ধ থাকলে সমস্যা হবে

হটস্পট চালু করার জন্য অবশ্যই কিন্তু আপনার
মোবাইলের ডাটা অন থাকতে হবে। মোবাইলের
ডাটা অফ থাকলে হটস্পট কাজ করবে না কিন্তু

🟠 মোবাইলের Airplane মোড অন থাকলে

Airplane মোড চালু করা থাকার কারণে আবার
ইন্টারনেট বন্ধ হয়ে যায়। ফলে, হটস্পট চলবে না

🟠 মোবাইলের ইন্টারনেট সমস্যা থাকলে হবে

মোবাইলের দুর্বল ইন্টারনেট সিগন্যাল থাকলে বা
ইন্টারনেট না থাকলে হটস্পট কিন্তু কাজ করে না

🟠 মোবাইলের Software সমস্যা হয়ে থাকলে

মোবাইলের সফটওয়্যার আপডেট না থাকলে বা
কোনো বাগ থাকলে হটস্পট অন হতে সমস্যা হয়

🟠 অপারেটর বা ডাটা লিমিট থাকার সমস্যা

কিছু ক্ষেত্রে আবার মোবাইল অপারেটর হটস্পট
ব্যবহার করার ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা দিতে পারে



হটস্পট অন হয় কিন্তু সেটা কানেক্ট হয় না কেন

হটস্পট অন হলে কানেক্ট না হওয়ার কারণ হিসেবে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে। ভুল Password আর অতিরিক্ত ডিভাইস কানেক্ট থাকা বা ইন্টারনেট Settings সমস্যা বা Software Bug Problem তার মধ্যে অন্যতম। তাছাড়া, হটস্পটের Frequency (2.4GHz/5GHz) সমর্থন না করলে কিছু ডিভাইস কানেক্ট করতে পারে না। অনেক সময় মোবাইল ডাটা চালু থাকলে ইন্টারনেট দুর্বল হলে কানেকশন ব্যর্থ হতে পারে। সেই সমস্যা সমাধানের জন্য হটস্পট বন্ধ করে পুনরায় চালু করুন, Password যাচাই করে নিন, মোবাইল রিস্টার্ট দিন আর প্রয়োজন হলে ইন্টারনেট সেটআপ রিসেট করুন। তাতে, বেশিরভাগ ক্ষেত্রে হটস্পট কানেক্টিভিটি সমস্যা দূর হয়ে যায়।



মোবাইলে হটস্পট চালু করার নিয়ম জেনে নিন

অ্যান্ড্রয়েড মোবাইলে হটস্পট চালু করার নিয়ম

1 = মোবাইলের Settings অপশনে চলে যেতে হবে
অথবা মোবাইল স্কিনের উপরের মেনুতে ক্লিক করে
সহজে মোবাইলের হটস্পট কানেকশন করে নিবেন

2 = Network And Internet অপশনে চলে যান
3 = Hotspot / Tethering নির্বাচন করতে হবে
4 = Hotspot সেখান থেকে অন করে নিতে হবে
5 = Name → Password দিয়ে সেট করে দিন

আইফোন মোবাইলে হটস্পট চালু করার নিয়ম

1 = মোবাইলের Settings অপশনে চলে যেতে হবে
অথবা মোবাইল স্কিনের উপরের মেনুতে ক্লিক করে
সহজে মোবাইলের হটস্পট কানেকশন করে নিবেন

2 = Personal Hotspot অপশনে চলে যেতে হবে
3 = Allow Others To Join অপশন অন করুন
4 = Name → Password দিয়ে সেট করে দিন



হটস্পট বারবার বন্ধ হয়ে গেলে সেটার সমাধান

মোবাইলের হটস্পট বারবার বন্ধ হলে করণীয় হচ্ছে প্রথমে Battery Saver Mode অথবা Power Savings Mode বন্ধ করে নিন। কারণ, অনেক ফোনে সেই ফিচার হটস্পটকে অটোমেটিকভাবে বন্ধ করে দেয়। তাছাড়া, হটস্পট সেটআপে থাকা Auto Turn Off Hotspot অথবা Turn Off When No Device Connected অপশনটি বন্ধ করুন। ফোনের Software আপডেট আছে কিনা তা পরীক্ষা করুন আর প্রয়োজন হলে আপডেট দিন। Network Settings Reset করলে সেই সমস্যা সমাধান হতে পারে। যদি তারপর সেই সমস্যা থেকে থাকে। তাহলে,  ফোন রিস্টার্ট করুন বা ফ্যাক্টরি রিসেট করতে পারেন ( প্রয়োজনে )



একসাথে কতটি ডিভাইসে হটস্পট কানেক্ট হবে

হটস্পট একসাথে কতটি ডিভাইসে কানেক্ট করা যাবে তা ফোনের নির্ধারিত সীমার উপর নির্ভর করে। সাধারণত, অধিকাংশ অ্যান্ড্রয়েড ফোনে 5 থেকে 10 টি ডিভাইস কানেক্ট করা যায়। কিছু উন্নত স্মার্টফোনে 15 থেকে তার বেশি ডিভাইস কানেক্ট করার সুবিধা থাকে। তবে, বেশি ডিভাইস কানেক্ট হলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে আর ব্যাটারির উপর অতিরিক্ত চাপ পড়ে। সেজন্য, ভালো পারফরম্যান্সের জন্য প্রয়োজন অনুযায়ী সীমিত ডিভাইস হটস্পটে কানেক্ট রাখা সবচেয়ে ভালো হবে।



হটস্পট কানেক্টের সমস্যা সমাধান করার উপায়

হটস্পটে কানেক্ট করতে সমস্যা হলে প্রথমে নিশ্চিত করুন যে মোবাইল ডাটা চালু আছে আর ইন্টারনেটের কানেকশন ঠিকভাবে কাজ করছে। তারপর, হটস্পটের Name → Password সঠিকভাবে দেওয়া হয়েছে কি না যাচাই করুন। হটস্পট কানেকশনে সমস্যা হলে হটস্পট বন্ধ করে আবার চালু করুন আর প্রয়োজন হলে উভয় ডিভাইস রিস্টার্ট দিন। হটস্পট কানেক্ট থাকা ডিভাইস WiFi বন্ধ করে পুনরায় চালু করলে অনেক সময় সমাধান হয়ে যায়। তাছাড়া, ফোনের Software আপডেট আছে কি না পরীক্ষা করুন। যদি সমস্যা থেকেই যায়। তাহলে, ফোনের Network Setting Reset করে পুনরায় হটস্পট সেটআপ করুন। তাতে, অধিকাংশ হটস্পট কানেকশন করার সমস্যা সমাধান হয়ে যায়।



FAQs 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

হটস্পট চালু করলে কি মোবাইল গরম হয়?

দীর্ঘ সময় হটস্পট ব্যবহার করার জন্য মোবাইল
কিন্তু কিছুটা গরম হয়ে যেতে পারে স্বাভাবিকভাবে

হটস্পট ব্যবহার করলে কি ডাটা দ্রুত শেষ হয়?

কয়েকটি ডিভাইস হটস্পটে কানেক্ট করা থাকলে
ডাটা তুলনামূলকভাবে খুব দ্রুত খরচ হতে পারে

হটস্পট চালু করলে কি কল আসা বন্ধ হবে?

হটস্পট চালু থাকলে মোবাইলে কল করা আর
মোবাইলের কল আসা বন্ধ না হয়ে চালু থাকবে

হটস্পট কি সব ডিভাইসে ব্যবহার করা যায়?

WiFi চালু থাকা মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ,
ট্যাবলেট সহ অন্যান্য ডিভাইসে ব্যবহার করা যায়

হটস্পট Password কিভাবে পরিবর্তন করব?

Settings > Hotspot > Password অপশনে
গিয়ে নতুন করে Password সেট করতে পারবেন