মোবাইলে QR কোড স্ক্যান করার নিয়ম জানুন, Android ও iPhone

বর্তমান সময়ে বিভিন্ন ধরনের কাজে QR কোড ব্যবহার করা, সেটার প্রয়োজন দিন দিন বেড়ে চলেছে। দোকানে পেমেন্ট করা, Wi-Fi বা Hotspot নেওয়া, Website-এ যাওয়া,
A black Non-Functional QR code designed in white square shape with long shadow on light green background


বর্তমান সময়ে বিভিন্ন ধরনের কাজে QR কোড ব্যবহার করা, সেটার প্রয়োজন দিন দিন বেড়ে চলেছে। দোকানে পেমেন্ট করা, Wi-Fi বা Hotspot নেওয়া, Website-এ যাওয়া, অনলাইনে টিকিট যাচাই করা, ইত্যাদি বিভিন্ন পণ্যের বিস্তারিত তথ্য জানার জন্য QR কোড ব্যবহার করা হয়ে থাকে। আগে QR কোড স্ক্যান করার জন্য আলাদা যেকোনো অ্যাপ ব্যবহারের প্রয়োজন হতো। কিন্তু, বর্তমানে সহজে স্মার্টফোনে QR কোড স্ক্যান করার মতো সুবিধা Built-in থাকে। তবে, অনেকে জানেন না যে মোবাইল দিয়ে কিভাবে QR কোড স্ক্যান করতে হয়। বিশেষ করে বললে, যারা একদম নতুন স্মার্টফোন ব্যবহারকারী বা স্মার্টফোন সম্পর্কে তেমন কিছু জানেন না, তাদের জন্য এই বিষয়টি কিছুটা অপরিচিত হয়ে থাকতে পারে। আজকে, কিউআর কোড কি? Android ও iPhone মোবাইলে কিউআর কোড স্ক্যানের নিয়ম, কিউআর কোড স্ক্যান করার জন্য কোন অ্যাপ লাগবে ও কিউআর কোড স্ক্যান না হলে কি করবেন? ইত্যাদি বিষয় নিয়ে পুরোপুরি বিস্তারিতভাবে জানব।

রিলেটেড ব্লগ পড়ুন
( QR Code ) কিউআর কোডের পুরো নাম হলো (Quick Response Code) কুইক রেসপন্স কোড। সেটা এক ধরনের দ্বিমাত্রিক বারকোড, যার মধ্যে বিভিন্ন তথ্য সেভ করা যায়। যেমন, Website লিংক, Phone নাম্বার, Email, Wi-Fi Password, পেমেন্ট করার তথ্য, বিভিন্ন পণ্যের তথ্য সহ বিভিন্ন ধরনের ডেটা কিউআর কোডে রাখা যায়। মোবাইলের ক্যামেরা দিয়ে কিউআর কোড স্ক্যান করলেই তার ভেতরে থাকা তথ্য দেখা যায়। ফলে, আলাদা কোনো ধরনের লিংক টাইপ করার প্রয়োজন হয় না।

Android মোবাইলে QR কোড স্ক্যানের নিয়ম

বর্তমানে Samsung, Xiaomi, Realme, OPPO, Vivo, TECNO, Infinix সহ অধিকাংশ Android মোবাইলের ক্যামেরা দিয়ে অথবা Google Lens-র মাধ্যমে QR code স্ক্যান করা সম্ভব রয়েছে। নিচে QR code স্ক্যান করার পদ্ধতি দেওয়া হলো।

🟠 মোবাইলের ক্যামেরা দিয়ে স্ক্যান করা

মোবাইলের ক্যামেরায় যদি QR code স্ক্যান করার সুবিধা থাকে। তাহলে, নিচে দেওয়া ধাপ অনুসরণ করুন।

✔ মোবাইলের Camera অ্যাপ Open করুন।
✔ যে QR কোড স্ক্যান করবেন, তাতে ক্যামেরা ধরুন।
✔ QR কোডটি ক্যামেরার ফ্রেমের মধ্যে রাখুন।
✔ কয়েক সেকেন্ডের মতো অপেক্ষা করুন।
✔ স্ক্যান করা শেষ হলে স্ক্রিনে লিংক দেখাবে।
✔ লিংকে ক্লিক করলে ভেতরে থাকা তথ্য খুলবে।

মনে রাখতে হবে : সব Android ফোনের ক্যামেরায় সরাসরি QR code স্ক্যান করার সুবিধা থাকে না। আপনার মোবাইলে কাজ না করলে নিচের পদ্ধতি ব্যবহার করে দেখতে হবে।

🟠 Google Lens দিয়ে QR কোড স্ক্যান করা

Google Lens হলো Google-র জনপ্রিয় Scanning টুল। যার মাধ্যমে QR কোড স্ক্যান করার পাশাপাশি ছবি থেকে লেখা, পণ্য ও বিভিন্ন তথ্য শনাক্ত করা সহ সরাসরি Google-এ সেটার বিভিন্ন ধরনের তথ্য দেখতে পারবেন সহজে। আপনি Google Lens App ডাউনলোড করতে পারবেন বা চাইলে Google বা Chrome ব্রাউজারের সার্চ বারে কোণায় থাকা Lens থেকে ব্যবহার করতে পারবেন সহজে। সেটা হচ্ছে সবচেয়ে বেশি সহজ মাধ্যম।

Google Lens দিয়ে QR কোড স্ক্যান করতে,
✔ মোবাইলে Google Lens App বা Browser-র Lens অপশন-এ যান।
✔ Open Camera অপশন-এ ক্লিক করুন।
✔ QR কোডের দিকে মোবাইলের ক্যামেরা ধরুন।
✔ Google Lens অটোমেটিক QR কোড শনাক্ত করবে।
✔ স্ক্রিনে দেখানো লিংক বা তথ্যের উপর ক্লিক করুন।
সেভাবেই খুব সহজে Google Lens ব্যবহার করে QR কোড স্ক্যান করে দেখা যায়।

🟠 Quick Settings থেকে QR কোড স্ক্যান করা

অনেক Android স্মার্টফোনে Quick Settings প্যানেলে QR Code Scanner নামে অপশন থাকে। সেখান থেকে কোড Scene করতে নিচে দেখানো নিয়ম দেখুন।

✔ মোবাইলে স্ক্রিনের উপরের মেনু টান দিয়ে আনুন।
✔ সোয়াইপ করে সেখানে থাকা সব Shortcut দেখুন।
✔ QR scanner বা Scan QR Code খুঁজুন।
✔ অপশন-র উপর ক্লিক করুন।
✔ তারপর QR কোডের দিকে মোবাইলের ক্যামেরা ধরুন।
✔ স্ক্যান সম্পন্ন হলে লিংকে প্রবেশ করে তথ্য দেখুন।

নোটঃ মোবাইলের মধ্যে সেই অপশন না থাকলে আপনি ক্যামেরা অথবা Google Lens App বা Google বা Chrome ব্রাউজারের Lens অপশন থেকে QR Code Scene করুন।

iPhone মোবাইলে QR কোড স্ক্যানের নিয়ম

iPhone ব্যবহারকারীদের জন্য QR Code স্ক্যান করা আরো সহজ। কারণ, iPhone-র Camera অ্যাপে QR কোড স্ক্যান করার সুবিধা রয়েছে Built-in করা। iPhone দিয়ে QR Code স্ক্যান করতে নিচে দেখানো ধাপ দেখুন।

✔ প্রথমে iPhone-র Camera অ্যাপ Open করুন।
✔ QR কোডের দিকে ক্যামেরা ধরুন।
✔ QR কোড ক্যামেরার ফ্রেমের মধ্যে রাখুন।
✔ স্ক্যান করা শেষ হলে স্ক্রিনে লিংক দেখাবে।
✔ লিংকে ট্যাপ করুন।
✔ QR কোডের সঙ্গে যুক্ত তথ্য দেখতে পারবেন।

দ্রষ্টব্য : iPhone-এ QR কোড স্ক্যান করার জন্য সাধারণত আলাদা কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজন হয় না। সেটা iPhone-র ক্যামেরাতে Built-in রয়েছে।

মোবাইলে ছবি থেকে QR কোড স্ক্যানের নিয়ম

অনেক সময় QR কোড সরাসরি সামনে থাকে না। বরং গ্যালারিতে QR কোডের ছবি থাকে। তেমন পরিস্থিতিতেও ছবির মধ্য থেকে QR কোড স্ক্যান করতে পারবেন। সেক্ষেত্রে Google Lens ব্যবহার করে সেটা করা যাবে।
✔ প্রথমে Google Photos-এ যান।
✔ QR কোডের ছবিটি নির্বাচন করুন।
✔ Google Lens অপশনে ক্লিক করুন।
✔ Lens ছবির QR কোড শনাক্ত করবে।
✔ শনাক্ত করা লিংক বা তথ্যের উপর ক্লিক করুন।
সেভাবে গ্যালারিতে থাকা QR কোডের ছবিও সহজে স্ক্যান করা সম্ভব।

QR কোড স্ক্যান না হলে কি করব?

অনেক সময় QR কোড স্ক্যান করতে গিয়ে সমস্যা হতে পারে। ক্যামেরা দিয়ে স্ক্যান হচ্ছে না, কোনো লিংক আসছে না অথবা QR কোড শনাক্ত হচ্ছে না। তেমন বিষয় হলে নিচের সমাধানগুলো চেষ্টা করে দেখতে পারেন।
  • ক্যামেরা পরিষ্কার করুন : ক্যামেরার লেন্সে ধুলো বা ময়লা থাকলে QR কোড শনাক্ত করতে সমস্যা হতে পারে। তাই, ক্যামেরা পরিষ্কার করে দেখতে পারেন।
  • ভালো আলো রাখুন : খুব অন্ধকার জায়গায় QR কোড স্ক্যান করা কঠিন হতে পারে। তাই, পর্যাপ্ত আলোতে স্ক্যান করার চেষ্টা করুন।
  • সঠিক দূরত্বে রাখুন : QR কোডের খুব কাছে বা বেশি দূরে ক্যামেরা ধরবেন না। প্রয়োজন অনুযায়ী দূরত্ব ঠিক করুন।
  • QR কোড পরিষ্কার রাখুন : QR কোডটি ঝাপসা, কাটা বা ক্ষতিগ্রস্ত হলে স্ক্যান নাও হতে পারে।
  • Google Lens ব্যবহার করুন : ক্যামেরা দিয়ে স্ক্যান না হলে Google Lens দিয়ে চেষ্টা করুন।
  • ক্যামেরার QR স্ক্যান Settings চালু করুন : কিছু মোবাইলে Camera Settings থেকে Scan QR Codes অপশন চালু করতে হয়।
  • ফোন আপডেট করুন : আপনার মোবাইলের Software বা অ্যাপ Update করে দেখুন।

QR কোড স্ক্যান করার জন্য কোন অ্যাপ ভালো?

সাধারণত QR কোড স্ক্যান করার জন্য আলাদা কোনো অ্যাপ ইনস্টল না করলেও চলে। তবে, মোবাইলে Built-in QR code scanner feature না থাকলে আপনি চাইলে নিচে দেওয়া যেকোনো অ্যাপ ব্যবহার করতে পারেন।
  • Google Lens : QR কোড স্ক্যান করার পাশাপাশি ছবি ও লেখা শনাক্ত করতে পারে।
  • Google Camera : সমর্থিত Android মোবাইলে QR কোড স্ক্যান করতে পারে।
  • iPhone Camera : iPhone-র নিজস্ব ক্যামেরা দিয়ে QR কোড স্ক্যান করা যায়।
তবে, অপ্রয়োজনীয় QR Scanner App Install না করা ভালো হবে। বিশেষ করে বললে, যেসব অ্যাপ কোনো অতিরিক্ত পারমিশন নিতে চায়, সেগুলো ব্যবহারে সতর্ক থাকুন।

QR কোড স্ক্যান করতে সতর্ক থাকুন

QR code scene করা সহজ হলেও নিরাপত্তার বিষয়টি মাথায় রাখা জরুরি। কারণ, QR কোডের মাধ্যমে চাইলে ভুয়া যেকোনো অ্যাপ বা ওয়েবসাইটে নিয়ে যাওয়া বা প্রতারণা করার চেষ্টা করা হতে পারে। সেই বিষয় মাথায় রাখতে হবে। তাই, কয়েকটি বিষয় মনে রাখলে নিরাপদ থাকতে পারবেন।
  • অপরিচিত QR code স্ক্যান করতে সতর্ক থাকুন।
  • স্ক্যান করার পর যে ওয়েবসাইটের লিংক দেখাবে, সেটি ভালোভাবে যাচাই করুন।
  • সন্দেহজনক ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য বা Pin, Password দিবেন না কখনো।
  • অচেনা QR code থেকে কোনো APK বা অ্যাপ ডাউনলোড করবেন না।
  • QR code দিয়ে পেমেন্ট করা যদি প্রয়োজন হয়, তাহলে টাকা পাঠানোর আগে সেই প্রাপকের নাম ও টাকার পরিমাণ দেখুন।

শেষ কথা হলো, বর্তমানে মোবাইল দিয়ে QR scene করা সহজ কাজ। Android ফোনে Camera, Google Lens অথবা Quick Settings ব্যবহার করে QR কোড স্ক্যান করা সম্ভব। অন্যদিকে, iPhone ব্যবহারকারীরা সরাসরি iPhone Camera App-র মাধ্যমে QR scene করতে পারবেন সহজে। পাশাপাশি, অপ্রয়োজনীয় কোনো QR কোড স্ক্যান করার অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকুন। আশা করা যেতে পারে, আজকের ব্লগ পড়ে মোবাইল দিয়ে সহজে QR স্ক্যান করার সঠিক নিয়ম সম্পর্কে আপনার কোনো সমস্যা থাকতে নাও পারে। সবশেষে, আজকের ব্লগ যদি ভালো লাগে, তাহলে আপনার বন্ধুদেরকে শেয়ার করতে পারেন। প্রযুক্তির বিষয় নিয়ে সহজ ও প্রয়োজনীয় সব ধরনের পোস্ট যদি পেতে চান, তাহলে এই ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করতে পারেন ও সবসময় আমাদের সঙ্গে থাকার চেষ্টা করবেন।