ইফতারের দোয়া কখন পড়তে হয়? ???? জেনে নিন ইফতারের সঠিক নিয়ম কানুন কী কী রয়েছে

A Muslim Man IN White traditional attire and cap performing dua prayer with hands raised at sunset and silhouetted Front OF The Mosque Minarets IN Golden Colour Day Light


পবিত্র মাহে রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য আত্মগঠন, সংযম, ইবাদত করার মহামূল্যবান সময় আর পবিত্র রমজান মাসে রোজা পালনের মাধ্যমে বান্দা আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে আর দিনের শেষে ইফতার সেই ইবাদতের আনন্দময় সমাপ্তি ঘটায়। ইফতারের সময় দোয়া করা অনেক মূল্যবান সুন্নত আমল। ইফতারের সময় কিন্তু দোয়া কবুলের বিশেষ সময় হিসেবে বিবেচিত হয় কিন্তু অনেকেই জানেন না ইফতারের দোয়া ঠিক কখন পড়তে হয় আর কোন দোয়া পড়া উত্তম বা তার সঠিক নিয়ম কী অথবা আরো প্রয়োজনীয় বিষয় কী? আমাদের স্মার্ট ব্লগ জোনের আজকের কনটেন্টে আমরা জানবোঃ
👉 ইফতারের দোয়া কী?
👉 ইফতারের দোয়া কেন মূল্যবান?
👉 ইফতারের দোয়া কখন পড়তে হয়?
👉 ইফতারের সময় কোন দোয়া পড়বো?
👉 ইফতারের পড়ের দোয়া কোনটি?
👉 ইফতারের দোয়া করার ফজিলত
👉 ইফতারের সুন্নত আমল সমূহ কী কী?
👉 ইফতারের দোয়া কোনটি বেশি পড়বো?
👉 ইফতারের দোয়া নিয়ে প্রচলিত ভুল
সেই সব বিষয় নিয়ে বিস্তারিত জানবো যাতে সবাই
পবিত্র মাহে রমজান মাসের ইবাদতকে আরো সহীহ
আর সুন্দরভাবে পালন অথবা আদায় করতে পারেন

রিলেটেড আরো কনটেন্ট পড়তে পারেন







ইফতারের দোয়া কী? ????

ইফতারের দোয়া হলোঃ রোজা ভাঙ্গার সময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করা আর দোয়া করার সুন্নত আমল। সারাদিন ক্ষুধা আর তৃষ্ণা সহ্য করে রোজা রাখার পর সূর্যাস্তের সাথে সাথে মুসলমান যখন ইফতার করেন তখন আল্লাহর দেওয়া রিযিক গ্রহণের আগে বা সাথে দোয়া পড়া উত্তম। সেই দোয়ার মাধ্যমে বান্দা স্বীকার করে যে সে আল্লাহর জন্য রোজা রেখেছে আর তারই দেওয়া রিযিক দ্বারা ইফতার করছে। হাদিস অনুযায়ীঃ ইফতারের সময় দোয়া কবুলের বিশেষ সময়। সেই সময়ে নির্দিষ্ট ইফতারের দোয়ার পাশাপাশিঃ নিজের প্রয়োজন, ক্ষমা, কল্যাণের জন্য দোয়া করা অত্যন্ত মূল্যবান। সব শেষে বলা যায়ঃ ইফতারের দোয়া রোজার সমাপ্তিকে বরকতময় আর পূর্ণাঙ্গ করে।



ইফতারের দোয়া কেন মূল্যবান? ????

ইফতারের দোয়া অত্যন্ত মূল্যবান কারণঃ সেটা রোজার সমাপ্তির সেই সময়ে করা হয় যখন বান্দা সারাদিন আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষুধা আর তৃষ্ণা সহ্য করে। হাদিসে উল্লেখ আছেঃ রোজাদারের দোয়া বিশেষভাবে কবুল হয় আর ইফতারের সময় সেই দোয়ার মর্যাদা আরো অনেক বেশি হয়। সেই সময়ে বান্দা আল্লাহর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে আর নিজের প্রয়োজন, ক্ষমা, দুনিয়া আর আখিরাতের কল্যাণ প্রার্থনা করতে পারে। ইফতারের দোয়া মানুষের আত্মিক বিনয় আর আল্লাহর উপর নির্ভরতার পাশাপাশিঃ ইবাদতের আন্তরিকতা প্রকাশ করে। সেই মুহূর্তে করা দোয়া কেবলমাত্র রোজার ফজিলত বাড়ায় না; মহান আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম সুযোগ তৈরি করে।

রিলেটেড স্টাটাস কনটেন্ট পড়তে পারেন





ইফতারের দোয়া কখন পড়তে হয়? ????

ইফতারের দোয়া পড়ার সঠিক সময় নিয়ে
অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে সেজন্যঃ
ইফতার করার সঠিক নিয়ম হলোঃ
👉 সূর্যাস্ত নিশ্চিতের পর
👉 ইফতার করার সময়
👉 প্রথম লোকমা, পানি, খাবারের আগে বা সাথে
সহজ কথায় বললেঃ আজানের সাথে সাথে অথবা
সূর্যাস্ত পুরোপুরিভাবে নিশ্চিত হলে ইফতার করার
আগে বা সাথে সাথে ইফতারের দোয়া পড়া সুন্নত
সহজভাবে বললেঃ
• আজানের সাথে সাথে ইফতার করবেন
• ইফতার করার সময় দোয়া পড়বেন
• ইফতার করার পরে কিন্তু দোয়া নয়
• ইফতারের দোয়ার আরবি বা উচ্চারণ
অথবা অর্থ যেকোনোটাই পড়ে নিবেন

রিলেটেড স্টাটাস কনটেন্ট পড়তে পারেন




ইফতার করার সময় কোন দোয়া পড়তে হয়?

🟠 ইফতারের আরবি দোয়া
👉 اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ
🟠 ইফতারের দোয়ার উচ্চারণ
👉 আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া
আলা রিযক্বিকা আফতারতু
🟠 ইফতারের দোয়ার বাংলা অর্থ
👉 হে আল্লাহ; আমি তোমার জন্য রোজা রেখেছি
আর তোমার দেওয়া রিযিক দ্বারা ইফতার করছি



ইফতার করার পরের দোয়া কোনটি?

🟠 ইফতারের পরের দোয়ার আরবি
👉 ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ
🟠 ইফতারের পরের দোয়ার উচ্চারণ
👉 যাহাবাজ য্বামাউ ওয়াবতাল্লাতিল উরূকু
ওয়া সাবাতাল আজরু ইনশা আল্লাহ
🟠 ইফতারের পরের দোয়ার বাংলা অর্থ
👉 তৃষ্ণা সরেছে আর শিরা উপশিরা সিক্ত
হয়েছে আর ইনশাআল্লাহ সওয়াব হয়েছে
👉 দোয়াটি ইফতার করার পর পড়া হয়



ইফতারের দোয়া পড়ার সঠিক নিয়ম

ইফতারের দোয়া পড়ার নিয়ম সহজ আর সুন্নতঃ
1️⃣ সূর্যাস্ত নিশ্চিতের সাথে সাথে ইফতার করা
2️⃣ খেজুর বা পানি দিয়ে ইফতার করা সুন্নত
3️⃣ ইফতার করার আগে বা সাথে দোয়া পড়া
4️⃣ দোয়া করা ( নিজের প্রয়োজন অনুযায়ী )
5️⃣ ইফতার শেষে আল্লাহর শোকরিয়া জানানো



ইফতারের সময় দোয়া করার ফজিলত

ইফতারের সময় দোয়ার বিশেষ ফজিলত রয়েছে
হাদিসে বলা হয়েছেঃ
👉 রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না
👉 ইফতারের সময়ে রহমত নাজিল করা হয়
👉 গোনাহ মাফ পাওয়ার জন্য সুযোগ থাকে
👉 দোয়া কবুল হওয়ার জন্য উত্তম সময়
সহজ কথায় বললেঃ ইফতারের সময় কেবল
নির্দিষ্ট দোয়া নয়; নিজের ইচ্ছামতো করে আর
প্রয়োজন অনুযায়ী দোয়া করা অত্যন্ত মূল্যবান



ইফতারের কিছু সুন্নত আমল? ?????

ইফতারের কোন কোন সুন্নত আমল?

ইফতারের সময় কিছু সুন্নত কাজ করলে
বেশি সওয়াব পাওয়া যায়ঃ
⭐ খেজুর দিয়ে ইফতার
⭐ পানি দিয়ে ইফতার
⭐ খুব দ্রুত সময়ে ইফতার শেষ করা
⭐ অন্যমানুষদেরকে ইফতার করানো
⭐ ইফতার করার সময় দোয়া করা
⭐ বিসমিল্লাহির রাহমানির রাহিম বলা



ইফতারের সময় কোন দোয়া বেশি পড়বো?

অনেকে ভাবেন ইফতারের সময় কেবল নির্দিষ্ট
দোয়াই পড়তে হবে আসলে দোয়া করা যায়ঃ
🤲 নির্দিষ্ট ইফতারের দোয়া
🤲 নিজের ভাষায় দোয়া
🤲 ক্ষমা প্রার্থনা করার দোয়া
🤲 রিযিক বৃদ্ধি করার দোয়া
🤲 দুনিয়া আখিরাতের কল্যাণ
সবই পড়া যায় আর সবই উত্তম



ইফতারের দোয়া নিয়ে প্রচলিত ভুল

ইফতারের দোয়া নিয়ে প্রধান ভুল হলোঃ রোজা ভাঙ্গার আগে ( ইফতার করার আগে ) দীর্ঘ মোনাজাত করে সময় নষ্ট করা বা ইফতারের নির্দিষ্ট দোয়াই পড়তে হবে বলে বিশ্বাস করা। প্রকৃতপক্ষেঃ ইফতারের সময় দোয়া কবুল হয় সেজন্যঃ সময় হওয়ার সাথে সাথে পানি বা খেজুর দিয়ে রোজা ভেঙ্গে তারপর নিজের ভাষায় দোয়া করা আর হাদিসে উল্লেখিত দোয়া পড়া সবচেয়ে বেশি উত্তম।
ইফতারের দোয়া আর সময় নিয়ে প্রচলিত ভুল
বিষয় নিচে উপস্থাপন করা হলোঃ
❌ ইফাতারের নির্দিষ্ট দোয়া পড়তে হবেঃ
অনেকেই মনে করেন ❝আল্লাহুম্মা লাকা ছুমতু.....
হে আল্লাহ; আমি তোমার জন্য রোজা রেখেছি.....
দোয়াটি না পড়লে ইফতার হবে না; সেটা ভুল আর
সেই দোয়াটি পড়া ভালো তবেঃ বাধ্যতামূলক নয়
❌ ইফতারের আগে মোনাজাত করাঃ ইফতারের
সময় হওয়ার সাথে সাথে দেরি না করে খুব দ্রুত
ইফতার করা সুন্নত কিন্তু অনেকে ইফতারের আগে
সবাইকে নিয়ে লম্বা মোনাজাত করেন যা অনুচিত
❌ মনগড়া দোয়া করাঃ অনেকে ইফতারের
সময় ভুল বা ভিত্তিহীন দোয়া পড়ে থাকেন
যা কখনো করা যাবে না আর উচিত নয়
❌ ইফতারের সময় দোয়া না করাঃ ইফতারের
সময় দোয়া কবুল হয় কিন্তু অনেকে সেই মূল্যবান
সময়ে নিজেদের ব্যক্তিগত প্রয়োজনে আল্লাহকে
না ডেকে কেবলমাত্র খাবার গ্রহণে ব্যস্ত থাকেন

আমাদের আরো কনটেন্ট পড়তে পারেন






ইফতারের দোয়া পবিত্র মাহে রমজান মাসের রোজার অন্যতম সুন্নত আমল যা প্রতিটি রোজার সমাপ্তিকে বরকতময় করে তোলে। সূর্যাস্ত নিশ্চিত হওয়ার সাথে সাথে ইফতার করার সময় দোয়া পড়া আর ইফতার শেষে আল্লাহর শোকরিয়া আদায় করা রোজাদারের জন্য হচ্ছে সবচেয়ে উত্তম আমল। ইফতারের সময় দোয়া কবুলের বিশেষ সময় হওয়ায় সেই সময়ে কেবলমাত্র নির্দিষ্ট দোয়া নয়; জীবন, ক্ষমা, রিযিক, দুনিয়া আর আখিরাতের কল্যাণের জন্য আন্তরিকভাবে দোয়া করা উচিত। সঠিক নিয়মে ইফতার আর দোয়া করার মাধ্যমে রোজার পূর্ণ ফজিলত অর্জন করা যায় আর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। সব শেষে বলা যায়ঃ প্রতিদিন ইফতারের দোয়া পড়ার অভ্যাস গড়ে তোলা প্রত্যেক মুসলমানদের জন্য অত্যন্ত বেশি মূল্যবান আর অত্যন্ত বেশি কল্যাণকর।

Post a Comment

Previous Post Next Post